মোঃ ফারক আহমেদ (সুমন), বুড়িচং (কুমিল্লা) প্রতিনিধি
২৬ অগাস্ট ২০২৬, ২:০৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কুমিল্লা বুড়িচংয়ে মর্মান্তিক হত্যাকাণ্ড: মাদকের টাকার দ্বন্দ্বে ছোট ভাইকে পিটিয়ে হত্যা করলো বড় ভাই

কুমিল্লার বুড়িচংয়ে পারিবারিক অশান্তি ও মাদকের টাকার লেনদেন কেন্দ্র করে বড় ভাইয়ের নির্মম নির্যাতনে ছোট ভাইয়ের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুর ১টার দিকে উপজেলার মোকাম ইউনিয়নের কাকিয়ারচর পশ্চিমপাড়ার নবী মেম্বারের বাড়ি এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম জাকির হোসেন। অভিযুক্ত বড় ভাই মো. শাকিল একই এলাকার আইয়ুব আলীর ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, ঘটনার দিন দুপুরে মাদক ব্যবসার লেনদেন ও পারিবারিক বিষয় নিয়ে দুই ভাইয়ের মধ্যে তুমুল বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে বড় ভাই শাকিল ও তার সহযোগীরা জাকিরকে বেধড়ক মারধর ও ধারালো অস্ত্র দিয়ে পৈশাচিক নির্যাতন চালায়। এতে ঘটনাস্থলেই অচেতন হয়ে মারা যান জাকির। ঘটনার পর বিষয়টিকে ধামাচাপা দিতে দীর্ঘ সময় পুলিশকে না জানিয়ে মৃতদেহ ফেলে রাখে অভিযুক্তরা। পরবর্তীতে সন্ধ্যা ৬টার দিকে স্থানীয় চৌকিদার পুলিশে খবর দিলে দেবপুর পুলিশ ফাঁড়ির একটি দল ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে।

সুরতহাল প্রতিবেদনে নিহতের মাথার পেছনে ভোঁতা অস্ত্রের আঘাত এবং দুই পায়ে ধারালো অস্ত্রের গভীর জখমের চিহ্ন পাওয়া গেছে। নিহতের বিরুদ্ধেও অতীতে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগ ছিল।

দেবপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ (আইসি) সুরেজীত বড়ুয়া জানান, মরদেহের সুরতহাল ও ময়নাতদন্ত চলছে। এ ঘটনায় জড়িত মূল অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশের তদন্ত ও আইনি প্রক্রিয়া অব্যাহত রয়েছে।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে শাপলা তুলতে গিয়ে দুই শিশুর মৃত্যু, ভ্যানচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নবীন বরণ

যান্ত্রিক ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, উৎপাদন অর্ধেকে

নওগাঁর পত্নী তলায় নেশাকারী কারবারি আটক

ডেঙ্গু প্রতিরোধের লক্ষ্যে ৩ আর্মড পুলিশ ব্যাটালিয়নে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান-২০২৬

চাঁদা দাবির অভিযোগ, সাংবাদিকের প্রশ্নে অভিযোগকারীকে ‘মেরে লাশ বানানোর’ হুমকি

পদ্মায় দুই দিন পর ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার

নওগাঁয় রামদাসহ আন্তঃজেলা দুর্ধর্ষ ছিনতাইকারী আটক

নবীনগরের ইব্রাহিমপুরে ভাঙা বাঁশের সাঁকোই ভরসা, স্থায়ী ব্রিজের আকুতি

২০০ টাকার ন্যানো ইউরিয়ায় কৃষিতে নতুন সম্ভাবনা, নজর কাড়ল প্রধানমন্ত্রীর

১০

মঘাদিয়ার শরিয়তপাড়ায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল

১১

বাগেরহাটের রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের একনেক অনুমোদন চলতি সপ্তাহে

১২

খুলনায় বিদেশে লোক পাঠানোর নামে লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

১৩

মঘাদিয়া ইউনিয়নে সংরক্ষিত মহিলা সদস্য পদে আলোচনায় নাসরিন আক্তার

১৪

বেলকুচিতে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু

১৫

মিরসরাইয়ে আবুতোরাব ফাজিল মাদরাসায় তামাদ্দুনিক প্রতিযোগিতা

১৬

মিরসরাইয়ে এসএসসি-দাখিল উত্তীর্ণ ৩৫ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

১৭

শ্যামনগরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান

১৮

দিঘলিয়ায় মাদরাসায় চুরি করতে গিয়ে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু, প্রশ্নের মুখে দারিদ্র্যের নির্মম বাস্তবতা

১৯

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেপ্তার

২০