মিহির রঞ্জন, ফুলতলা {খুলনা} প্রতিনিধি
১৯ জুলাই ২০২৬, ৯:২৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে খুলনার শিরোমণিতে ছাত্রশিবিরের বিক্ষোভ

গণভোটের রায় ও জুলাই সনদ পূর্ণাঙ্গ বাস্তবায়ন এবং বিগত সরকারের সময় সংঘটিত গণহত্যার বিচারের দাবিতে খুলনার শিরোমণিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, খুলনা জেলা উত্তর শাখা।

আজ রবিবার (১৯ জুলাই ২০২৬) বিকাল ৫টায় শিরোমণি বাজার এলাকায় এই রাজনৈতিক কর্মসূচির আয়োজন করা হয়।

সংগঠনটির কেন্দ্র ঘোষিত “অদম্য জুলাই” কর্মসূচির অংশ হিসেবে বিকেলের মুষলধারে বৃষ্টির মধ্যেই এই বিক্ষোভ মিছিলটি বের করেন নেতাকর্মীরা। মিছিলটি শিরোমণির খুলনা-যশোর মহাসড়কসহ বাজারের প্রধান প্রধান গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় নেতাকর্মীদের স্লোগানে মুখরিত হয়ে ওঠে চারপাশ। মিছিলে অংশ নেওয়া ছাত্র ও যুবসমাজকে “নারায়ে তাকবীর, আল্লাহু আকবার”, “ইসলামী ছাত্রশিবির জিন্দাবাদ” সহ বিভিন্ন প্রতিবাদী স্লোগান দিতে দেখা যায়।

মিছিল পরবর্তী সমাবেশে নেতৃবৃন্দ বলেন, “জনগণের দেওয়া গণভোটের রায় দ্রুত কার্যকর করতে হবে এবং জুলাই সনদের পূর্ণাঙ্গ ও সঠিক বাস্তবায়ন করতে হবে।” এছাড়া চব্বিশের গণঅভ্যুত্থানসহ সাম্প্রতিক সময়ে সংঘটিত সকল গণহত্যার সুষ্ঠু ও নিরপেক্ষ বিচার নিশ্চিত করার দাবি জানান তারা।

মিছিল শেষে শিরোমণি শহীদ মিনার চত্বরে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ থেকে নেতৃবৃন্দ তাদের দাবিগুলো অনতিবিলম্বে মেনে নেওয়ার জন্য সংশ্লিষ্ট অন্তর্বর্তীকালীন কর্তৃপক্ষের প্রতি জোর আহ্বান জানান। কর্মসূচিতে ছাত্রশিবির এবং এর বিভিন্ন স্তরের অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এদিকে মিছিল-সমাবেশকে কেন্দ্র করে যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে শিরোমণি বাজার ও এর আশেপাশের এলাকায় স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বাড়তি তৎপরতা লক্ষ্য করা গেছে।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

Spotify Review 2026

১

গঙ্গাচড়ায় ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে জামায়াতের বিক্ষোভ, কঠোর হুঁশিয়ারি

২

নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলের প্রতিবাদে শিবপুরে বিএনপির বিক্ষোভ

৩

রাজশাহীতে চোরাই ল্যাপটপ ও ১২টি মোবাইল ফোন উদ্ধার, গ্রেপ্তার ২

৪

শতবর্ষী বিদ্যালয়ের মাঠে ড্রেন নির্মাণ, ক্ষুব্ধ শিক্ষার্থীদের আন্দোলনের হুঁশিয়ারি

৫

ছাত্রদল কর্মীর জীবনের দাম কি ২০ লাখ টাকা? জুলাই যোদ্ধা শাকিল হত্যা ও এমপি পুত্র গ্রেপ্তার নিয়ে যা জানা গেল

৬

মাদ্রাসা শিক্ষককে পেটানোই সমাধান নয়, অপরাধীর পরিচয় ধর্ম নয়, অপরাধীই: সাম্প্রদায়িক ট্যাগের বিরুদ্ধে কড়া প্রতিবাদ

৭

রাজশাহীকে অবৈধ দখলমুক্ত করা হবে, পুনর্বাসিত হবেন ক্ষুদ্র ব্যবসায়ীরা

৮

নোবিপ্রবিতে নবীনবরণ ৭ নভেম্বর, থাকছেন নাহিদ ইসলামসহ এনসিপির কেন্দ্রীয় নেতারা

৯

তাড়াইলে এলপিজি গ্যাসের তীব্র সংকট, ২ হাজার ৬০০ টাকাতেও মিলছে না সিলিন্ডার

১০

বাঘারপাড়ার জহুরপুরে ২০০ বছরের প্রাচীন বটগাছ, প্রকৃতির অনন্য তোরণ

১১

খুলনায় জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৬ পালিত: আলোচনা সভা ও মানববন্ধন

১২

ডিপিসি সম্পন্ন, তবু পদোন্নতির জিও নেই: অপেক্ষায় ৩৭তম বিসিএসের শিক্ষা ক্যাডার

১৩

নবীনগরে গাছের চারা লাগানো নিয়ে বিরোধ, বাক্‌প্রতিবন্ধী নারীকে হত্যাচেষ্টার অভিযোগ

১৪

সুন্দরবনে জাহাজের ধাক্কায় ডুবল কয়লাবাহী কার্গো, তলিয়ে গেল ১,২৫০ টন কয়লা

১৫

মিরসরাইয়ের নতুন ইউএনও মোহাম্মদ জাহিদুল ইসলাম, জনসেবায় বাড়ছে প্রত্যাশা

১৬

নির্বাচন কমিশনকে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি ১১ দলীয় জোটের

১৭

টঙ্গীর শিশু নিপীড়ন বিতর্কে নতুন মোড়, দেশ ছাড়ার দাবি শিশুটির বাবার

১৮

নাগেশ্বরীতে জুয়ার আসর থেকে যুবশক্তির নেতা আটক, ঘণ্টাখানেক পর মুচলেকায় মুক্তি

১৯

ফুলবাড়ীতে ডিবির অভিযানে ১০৩ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

২০