সাদ্দাম হোসাইন, বেলকুচি {সিরাজগঞ্জ} প্রতিনিধি
২৫ জুন ২০২৬, ৭:২১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বেলকুচিতে ভাঙনকবলিত যমুনা পাড় পরিদর্শন করলেন ছাত্রনেতা ফিরোজ আহমেদ শিকদার

সিরাজগঞ্জের বেলকুচি ও বড়ধুল ইউনিয়নে যমুনা নদীর তীব্র ভাঙনকবলিত বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন বেলকুচি উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ফিরোজ আহমেদ শিকদার। আজ বৃহস্পতিবার (২৫ জুন) স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তিনি নদী তীরবর্তী ক্ষতিগ্রস্ত এলাকাগুলো ঘুরে দেখেন এবং ভুক্তভোগী মানুষের সাথে কথা বলেন।

পরিদর্শন শেষে ছাত্রনেতা ফিরোজ আহমেদ শিকদার গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, “বেলকুচির যমুনা নদী ভাঙনকবলিত এলাকার সর্বস্তরের জনসাধারণ দীর্ঘদিন যাবত চরম অবহেলার শিকার। চলতি বছরেও ভাঙনের ভয়াবহতায় ইতোমধ্যে কয়েক শত বসতবাড়ি, ফসলি আবাদি জমি, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানসহ বহু সরকারি ও বেসরকারি গুরুত্বপূর্ণ স্থাপনা ভেঙে নদীগর্ভে বিলীন হয়ে গেছে। অথচ বিগত সরকার দীর্ঘ ১৭ বছর ক্ষমতায় থাকলেও বেলকুচি ইউনিয়নের মানুষের ভাগ্য উন্নয়নে দৃশ্যমান কোনো টেকসই কাজ করেনি।”

এমপির প্রতি স্থায়ী বাঁধের আহ্বান: তিনি সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনের সংসদ সদস্য আমিরুল ইসলাম খান আলিমের দৃষ্টি আকর্ষণ করে বলেন, “এই অবহেলিত ও বিপর্যস্ত নদী ভাঙনকবলিত ইউনিয়নগুলোকে নতুন করে পুনর্গঠন করতে হবে। বেলকুচিবাসীর প্রাণের দীর্ঘদিনের একটাই দাবি—অতি দ্রুত যমুনা নদীর ভাঙনপ্রবণ এলাকায় স্থায়ী বাঁধ নির্মাণ করা হোক। টেকসই বাঁধের মাধ্যমে ভাঙনকবলিত অসহায় মানুষের মাথা গোঁজার শেষ ঠাঁইটুকু রক্ষা করার জন্য তিনি সংসদ সদস্যের প্রতি জোর দাবি জানান।”

ভাঙনকবলিত এলাকা পরিদর্শনের সময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন বেলকুচি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু হেনা ফকিরসহ স্থানীয় ওয়ার্ড বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ এবং ছাত্রদলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে শাপলা তুলতে গিয়ে দুই শিশুর মৃত্যু, ভ্যানচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নবীন বরণ

যান্ত্রিক ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, উৎপাদন অর্ধেকে

নওগাঁর পত্নী তলায় নেশাকারী কারবারি আটক

ডেঙ্গু প্রতিরোধের লক্ষ্যে ৩ আর্মড পুলিশ ব্যাটালিয়নে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান-২০২৬

চাঁদা দাবির অভিযোগ, সাংবাদিকের প্রশ্নে অভিযোগকারীকে ‘মেরে লাশ বানানোর’ হুমকি

পদ্মায় দুই দিন পর ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার

নওগাঁয় রামদাসহ আন্তঃজেলা দুর্ধর্ষ ছিনতাইকারী আটক

নবীনগরের ইব্রাহিমপুরে ভাঙা বাঁশের সাঁকোই ভরসা, স্থায়ী ব্রিজের আকুতি

২০০ টাকার ন্যানো ইউরিয়ায় কৃষিতে নতুন সম্ভাবনা, নজর কাড়ল প্রধানমন্ত্রীর

১০

মঘাদিয়ার শরিয়তপাড়ায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল

১১

বাগেরহাটের রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের একনেক অনুমোদন চলতি সপ্তাহে

১২

খুলনায় বিদেশে লোক পাঠানোর নামে লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

১৩

মঘাদিয়া ইউনিয়নে সংরক্ষিত মহিলা সদস্য পদে আলোচনায় নাসরিন আক্তার

১৪

বেলকুচিতে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু

১৫

মিরসরাইয়ে আবুতোরাব ফাজিল মাদরাসায় তামাদ্দুনিক প্রতিযোগিতা

১৬

মিরসরাইয়ে এসএসসি-দাখিল উত্তীর্ণ ৩৫ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

১৭

শ্যামনগরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান

১৮

দিঘলিয়ায় মাদরাসায় চুরি করতে গিয়ে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু, প্রশ্নের মুখে দারিদ্র্যের নির্মম বাস্তবতা

১৯

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেপ্তার

২০