ইয়াসিন আলী, শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি
৮ অগাস্ট ২০২৬, ৩:৪৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শ্যামনগরে সংবাদ সম্মেলনে চম্পা মল্লিকের চাঞ্চল্যকর অভিযোগ: মিথ্যা অপপ্রচার, হামলা ও চরম নিরাপত্তাহীনতায় পরিবার

সাতক্ষীরার শ্যামনগরে সামাজিক যোগাযোগ মাধ্যমে অসত্য ও কুরুচিপূর্ণ তথ্য ছড়িয়ে অপপ্রচার চালানো, হামলা, মারধর এবং চাঁদাবাজির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন চম্পা মল্লিক (৩৫) নামের এক ভুক্তভোগী নারী। আজ শনিবার (৮ আগস্ট ২০২৬) দুপুরে শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব বিস্ফোরক অভিযোগ তুলে ধরেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে চম্পা মল্লিক বলেন, গত ৬ আগস্ট থেকে ফেসবুকসহ বিভিন্ন সামাজিক মাধ্যমে তাঁর বিরুদ্ধে ভিত্তিহীন তথ্য ও বিভ্রান্তিকর ভিডিও ছড়িয়ে তাঁকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার হীন চেষ্টা করা হচ্ছে। তিনি জানান, পারিবারিক বিরোধের জেরে তিনি দীর্ঘ দিন ধরে বাবার বাড়িতে বসবাস করছেন। স্বামীর সঙ্গে তাঁর চলমান দুটি মামলার মধ্যে একটির রায় তাঁর পক্ষে এসেছে এবং অপরটি বিচারাধীন। ওই মামলা প্রত্যাহারে চাপ সৃষ্টি করতেই তাঁর স্বামী ও স্থানীয় একটি চক্র এ ষড়যন্ত্র সাজিয়েছে।

ঘটনার বিবরণ দিয়ে চম্পা মল্লিক বলেন, গত সোমবার কর্মস্থল থেকে ফেরার পর পরিচিত এক যুবক বাজারের মালামাল নিয়ে তাঁর বাড়িতে আসে। এর পরপরই কয়েকজন ব্যক্তি জোরপূর্বক ঘরে ঢুকে পড়ে, ওই যুবকসহ তাঁকে মারধর ও অকথ্য ভাষায় গালিগালাজ করে। একপর্যায়ে তাঁকে শারীরিকভাবে নির্যাতন ও শ্লীলতাহানির চেষ্টা চালানো হয়।

তিনি আরও অভিযোগ করেন, হামলাকারীরা ঘরের আসবাবপত্র ভাঙচুর করে মায়ের চিকিৎসার জন্য রক্ষিত নগদ টাকা, এনজিও প্রোগ্রামের গচ্ছিত অর্থ এবং মূল্যবান স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। পরবর্তীতে দুই লাখ টাকা চাঁদা দাবি করে, আর চাঁদা দিতে অস্বীকৃতি জানালে ভিডিও ধারণ করে সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেয়।

চম্পা মল্লিক আকুতি জানিয়ে বলেন, “ঘটনার পর থেকে আমি, আমার পরিবার এবং ঘটনার প্রত্যক্ষদর্শী সাক্ষীরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছি।” তিনি ঘটনার নিরপেক্ষ তদন্ত, লুটপাট ও অপপ্রচারে জড়িতদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান এবং নিজের পরিবারের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করতে শ্যামনগর থানা প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

এদিকে এক নারীর ওপর এমন বর্বরোচিত হামলা ও টিকটক/ফেসবুককেন্দ্রিক ব্লাকমেইলিংয়ের অভিযোগে এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে শাপলা তুলতে গিয়ে দুই শিশুর মৃত্যু, ভ্যানচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নবীন বরণ

যান্ত্রিক ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, উৎপাদন অর্ধেকে

নওগাঁর পত্নী তলায় নেশাকারী কারবারি আটক

ডেঙ্গু প্রতিরোধের লক্ষ্যে ৩ আর্মড পুলিশ ব্যাটালিয়নে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান-২০২৬

চাঁদা দাবির অভিযোগ, সাংবাদিকের প্রশ্নে অভিযোগকারীকে ‘মেরে লাশ বানানোর’ হুমকি

পদ্মায় দুই দিন পর ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার

নওগাঁয় রামদাসহ আন্তঃজেলা দুর্ধর্ষ ছিনতাইকারী আটক

নবীনগরের ইব্রাহিমপুরে ভাঙা বাঁশের সাঁকোই ভরসা, স্থায়ী ব্রিজের আকুতি

২০০ টাকার ন্যানো ইউরিয়ায় কৃষিতে নতুন সম্ভাবনা, নজর কাড়ল প্রধানমন্ত্রীর

১০

মঘাদিয়ার শরিয়তপাড়ায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল

১১

বাগেরহাটের রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের একনেক অনুমোদন চলতি সপ্তাহে

১২

খুলনায় বিদেশে লোক পাঠানোর নামে লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

১৩

মঘাদিয়া ইউনিয়নে সংরক্ষিত মহিলা সদস্য পদে আলোচনায় নাসরিন আক্তার

১৪

বেলকুচিতে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু

১৫

মিরসরাইয়ে আবুতোরাব ফাজিল মাদরাসায় তামাদ্দুনিক প্রতিযোগিতা

১৬

মিরসরাইয়ে এসএসসি-দাখিল উত্তীর্ণ ৩৫ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

১৭

শ্যামনগরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান

১৮

দিঘলিয়ায় মাদরাসায় চুরি করতে গিয়ে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু, প্রশ্নের মুখে দারিদ্র্যের নির্মম বাস্তবতা

১৯

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেপ্তার

২০