ছিয়াম হোসেন, দৌলতপুর {কুষ্টিয়া} প্রতিনিধি
৩০ জুন ২০২৬, ৭:৩৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ভেড়ামারায় বিশেষ অভিযানে চোরাই মালামাল ও ভ্যান উদ্ধার, গ্রেপ্তার ৬

কুষ্টিয়ার ভেড়ামারা থানা পুলিশের বিশেষ অভিযানে একটি ব্যাটারিচালিত পাখিভ্যানসহ বিপুল পরিমাণ চোরাই মালামাল উদ্ধার করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চোরাই মালামাল ক্রয়-বিক্রয়ের অভিযোগে ৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

অভিযানের বিবরণ:

পুলিশ সূত্রে জানা যায়, কুষ্টিয়া জেলার পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন (পিপিএম-বার)-এর সার্বিক দিকনির্দেশনায়, অতিরিক্ত পুলিশ সুপার (ভেড়ামারা সার্কেল) মো. দেবাশীষ হোসেনের নেতৃত্বে এবং ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ তাজুল রহমানের তত্ত্বাবধানে গত ২৯ জুন সোমবার উপজেলার উত্তর ভবানীপুর (ডোবারবাড়ী) এলাকায় এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে চোরাই মালামাল বিক্রির সময় হাতেনাতে ৬ জনকে আটক করা হয়। পরবর্তীতে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চোরাই মালামাল উদ্ধার করে পুলিশ।

গ্রেপ্তারকৃত ও উদ্ধারকৃত মালামাল:

গ্রেপ্তারকৃত ৬ জন হলেন— রেজাউল করিম, বাহারাম আলী, আনিক শেখ, রেজাউল ইসলাম বাবু, রিপন মণ্ডল (কালু) এবং নাজমুল। পুলিশ জানায়, আটককৃতদের মধ্যে কয়েকজনের বিরুদ্ধে পূর্বেও চুরি ও মাদক সংক্রান্ত একাধিক মামলা রয়েছে।

উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে:

১টি ব্যাটারিচালিত পাখিভ্যান

১০১টি হাফ ব্যারেল (ড্রাম)

১০১টি লোহার সাইলেন্সার পাইপ

১০১টি লোহার রড

৫২টি গ্যাস সিলিন্ডার

৫টি সিলিন্ডারের কড়াই

৩টি সিলিন্ডারের সসপেন

১০টি সিলিন্ডারের গামলা

৭টি সিলিন্ডারের হাতল (পাতিল)

আইনি ব্যবস্থা:

এই ঘটনায় ভেড়ামারা থানায় পেনাল কোডের ৪১১/৪১৩/৪১৪ ধারায় মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, চুরি ও অপরাধ দমনে ভেড়ামারা থানা পুলিশের এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে এবং অপরাধীদের আইনের আওতায় আনতে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে শাপলা তুলতে গিয়ে দুই শিশুর মৃত্যু, ভ্যানচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নবীন বরণ

যান্ত্রিক ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, উৎপাদন অর্ধেকে

নওগাঁর পত্নী তলায় নেশাকারী কারবারি আটক

ডেঙ্গু প্রতিরোধের লক্ষ্যে ৩ আর্মড পুলিশ ব্যাটালিয়নে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান-২০২৬

চাঁদা দাবির অভিযোগ, সাংবাদিকের প্রশ্নে অভিযোগকারীকে ‘মেরে লাশ বানানোর’ হুমকি

পদ্মায় দুই দিন পর ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার

নওগাঁয় রামদাসহ আন্তঃজেলা দুর্ধর্ষ ছিনতাইকারী আটক

নবীনগরের ইব্রাহিমপুরে ভাঙা বাঁশের সাঁকোই ভরসা, স্থায়ী ব্রিজের আকুতি

২০০ টাকার ন্যানো ইউরিয়ায় কৃষিতে নতুন সম্ভাবনা, নজর কাড়ল প্রধানমন্ত্রীর

১০

মঘাদিয়ার শরিয়তপাড়ায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল

১১

বাগেরহাটের রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের একনেক অনুমোদন চলতি সপ্তাহে

১২

খুলনায় বিদেশে লোক পাঠানোর নামে লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

১৩

মঘাদিয়া ইউনিয়নে সংরক্ষিত মহিলা সদস্য পদে আলোচনায় নাসরিন আক্তার

১৪

বেলকুচিতে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু

১৫

মিরসরাইয়ে আবুতোরাব ফাজিল মাদরাসায় তামাদ্দুনিক প্রতিযোগিতা

১৬

মিরসরাইয়ে এসএসসি-দাখিল উত্তীর্ণ ৩৫ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

১৭

শ্যামনগরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান

১৮

দিঘলিয়ায় মাদরাসায় চুরি করতে গিয়ে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু, প্রশ্নের মুখে দারিদ্র্যের নির্মম বাস্তবতা

১৯

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেপ্তার

২০