খালিদ খাইরুল, ভাঙ্গুড়া {পাবনা} প্রতিনিধি
২৪ জুন ২০২৬, ২:৫৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

চেয়ারম্যান বিশুর তৎপরতায় ২৪ ঘণ্টাতেই দখলমুক্ত হলো ভাঙ্গুড়ার পুরাতন ডাকবাংলোর সরকারি জমি

পাবনার ভাঙ্গুড়া উপজেলার ঐতিহ্যবাহী পুরাতন ডাকবাংলোর মূল্যবান সরকারি জমি অবৈধ দখল থেকে উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। পাবনা জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জহুরুল ইসলাম বিশুর তাৎক্ষণিক হস্তক্ষেপ, দৃঢ় অবস্থান ও কঠোর নির্দেশনার পর মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করে জমিটি সম্পূর্ণ দখলমুক্ত করা হয়।

গতকাল মঙ্গলবার (২৩ জুন) দুপুরে ভাঙ্গুড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমানের নেতৃত্বে এই বিশেষ উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। এ সময় সরকারি জমিতে অবৈধভাবে গড়ে তোলা প্রাথমিক স্থাপনা অপসারণ করা হয় এবং জমির পূর্ণ নিয়ন্ত্রণ পুনরুদ্ধার করে প্রশাসন।

রাতের আঁধারে দখলের চেষ্টা: স্থানীয় সূত্রে জানা গেছে, গত সোমবার রাতের আঁধারে পৌরসভার শরৎনগর বাজারের এক প্রভাবশালী ব্যবসায়ী পুরাতন ডাকবাংলোর সরকারি জমির একটি অংশ জোরপূর্বক দখল করে সেখানে স্থায়ী স্থাপনা নির্মাণের উদ্যোগ নেন। বিষয়টি স্থানীয় সচেতন নাগরিকদের নজরে এলে তারা দ্রুত জেলা পরিষদ চেয়ারম্যান জহুরুল ইসলাম বিশুকে অবহিত করেন। খবর পাওয়ার পরপরই তিনি কোনো বিলম্ব না করে সংশ্লিষ্ট কর্মকর্তাদের আইনি ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন এবং উপজেলা প্রশাসনের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করেন।

স্থানীয়দের প্রশংসা ও প্রশাসনের বক্তব্য: ভাঙ্গুড়া প্রেসক্লাবের সভাপতি মাহবুব উল আলম বাবলু এই পদক্ষেপের প্রশংসা করে বলেন, “অতীতে ডাকবাংলোর জায়গা ও সরকারি সম্পদ বিভিন্ন সময়ে বেদখল হয়েছে। কিন্তু এবার জেলা পরিষদের চেয়ারম্যান জহুরুল ইসলাম বিশু যেভাবে দ্রুত পদক্ষেপ নিয়েছেন, তা সরকারি সম্পত্তি রক্ষায় তাঁর আন্তরিকতার এক অনন্য প্রমাণ। এই উদ্যোগ স্থানীয় জনগণের মাঝে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।”

উচ্ছেদ ও আইনি ব্যবস্থা:

অভিযান শেষে ভাঙ্গুড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমান জানান, “সরকারি জমি রাতের আঁধারে দখলের সুনির্দিষ্ট অভিযোগ পাওয়ার পর আমরা দ্রুত ঘটনাস্থলে মোবাইল কোর্ট ও উচ্ছেদ অভিযান পরিচালনা করি। অভিযানে দখলকৃত স্থান উদ্ধার করে সরকারি নিয়ন্ত্রণে নেওয়া হয়েছে। একই সাথে জমি দখলকারী সংশ্লিষ্ট ব্যক্তির কাছ থেকে ভবিষ্যতে এই ধরনের বেআইনি কর্মকাণ্ডে জড়িত না হওয়ার শর্তে একটি লিখিত মুচলেকা নেওয়া হয়েছে।”

স্থানীয় সচেতন মহলের মতে, সরকারি সম্পত্তি রক্ষায় জনপ্রতিনিধি ও প্রশাসনের এমন যৌথ, দ্রুত ও দৃঢ় পদক্ষেপ ভবিষ্যতে অবৈধ দখলদারদের জন্য একটি কঠোর সতর্কবার্তা হিসেবে কাজ করবে।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

Spotify Review 2026

১

গঙ্গাচড়ায় ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে জামায়াতের বিক্ষোভ, কঠোর হুঁশিয়ারি

২

নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলের প্রতিবাদে শিবপুরে বিএনপির বিক্ষোভ

৩

রাজশাহীতে চোরাই ল্যাপটপ ও ১২টি মোবাইল ফোন উদ্ধার, গ্রেপ্তার ২

৪

শতবর্ষী বিদ্যালয়ের মাঠে ড্রেন নির্মাণ, ক্ষুব্ধ শিক্ষার্থীদের আন্দোলনের হুঁশিয়ারি

৫

ছাত্রদল কর্মীর জীবনের দাম কি ২০ লাখ টাকা? জুলাই যোদ্ধা শাকিল হত্যা ও এমপি পুত্র গ্রেপ্তার নিয়ে যা জানা গেল

৬

মাদ্রাসা শিক্ষককে পেটানোই সমাধান নয়, অপরাধীর পরিচয় ধর্ম নয়, অপরাধীই: সাম্প্রদায়িক ট্যাগের বিরুদ্ধে কড়া প্রতিবাদ

৭

রাজশাহীকে অবৈধ দখলমুক্ত করা হবে, পুনর্বাসিত হবেন ক্ষুদ্র ব্যবসায়ীরা

৮

নোবিপ্রবিতে নবীনবরণ ৭ নভেম্বর, থাকছেন নাহিদ ইসলামসহ এনসিপির কেন্দ্রীয় নেতারা

৯

তাড়াইলে এলপিজি গ্যাসের তীব্র সংকট, ২ হাজার ৬০০ টাকাতেও মিলছে না সিলিন্ডার

১০

বাঘারপাড়ার জহুরপুরে ২০০ বছরের প্রাচীন বটগাছ, প্রকৃতির অনন্য তোরণ

১১

খুলনায় জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৬ পালিত: আলোচনা সভা ও মানববন্ধন

১২

ডিপিসি সম্পন্ন, তবু পদোন্নতির জিও নেই: অপেক্ষায় ৩৭তম বিসিএসের শিক্ষা ক্যাডার

১৩

নবীনগরে গাছের চারা লাগানো নিয়ে বিরোধ, বাক্‌প্রতিবন্ধী নারীকে হত্যাচেষ্টার অভিযোগ

১৪

সুন্দরবনে জাহাজের ধাক্কায় ডুবল কয়লাবাহী কার্গো, তলিয়ে গেল ১,২৫০ টন কয়লা

১৫

মিরসরাইয়ের নতুন ইউএনও মোহাম্মদ জাহিদুল ইসলাম, জনসেবায় বাড়ছে প্রত্যাশা

১৬

নির্বাচন কমিশনকে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি ১১ দলীয় জোটের

১৭

টঙ্গীর শিশু নিপীড়ন বিতর্কে নতুন মোড়, দেশ ছাড়ার দাবি শিশুটির বাবার

১৮

নাগেশ্বরীতে জুয়ার আসর থেকে যুবশক্তির নেতা আটক, ঘণ্টাখানেক পর মুচলেকায় মুক্তি

১৯

ফুলবাড়ীতে ডিবির অভিযানে ১০৩ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

২০