সাদ্দাম হোসাইন, বেলকুচি {সিরাজগঞ্জ} প্রতিনিধি
২৪ অগাস্ট ২০২৬, ২:৩৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বেলকুচি সদর ইউনিয়নকে ‘উন্নয়নের মডেল’ ও মাদকমুক্ত গড়ার অঙ্গীকার বিএনপি নেতা গোলাম আজমের

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার ১নং বেলকুচি সদর ইউনিয়ন পরিষদকে একটি সমৃদ্ধ ও মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলার আগ্রহ ব্যক্ত করেছেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সদস্য মোঃ গোলাম আজম। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে তিনি বেলকুচি সদরের সার্বিক সামাজিক, অর্থনৈতিক ও অবকাঠামোগত উন্নয়নে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন।

রবিবার (২৩ আগস্ট) বিকেলে সদর ইউনিয়নের দুর্গম চরাঞ্চল দশখাদা বাজারে স্থানীয় জনগণের সঙ্গে নির্বাচনী গণসংযোগ ও মতবিনিময় করেন গোলাম আজম।

যমুনা নদী তীরবর্তী হওয়ায় বেলকুচি সদর ইউনিয়ন বারবার বন্যা ও নদীভাঙনের শিকার হয়। এ সমস্যা সমাধানে স্থায়ী তীররক্ষা বাঁধ নির্মাণ এবং যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে কাঁচা-পাকা রাস্তা সংস্কার, ড্রেনেজ ব্যবস্থা নিশ্চিতকরণ ও কালভার্ট নির্মাণের ওপর বিশেষ গুরুত্ব দেন তিনি। এছাড়া ঝরে পড়া শিক্ষার্থীর সংখ্যা হ্রাস, তরুণ সমাজকে মাদকমুক্ত রাখতে খেলাধুলা ও সংস্কৃতির বিকাশ, এবং তৃণমূল পর্যায়ে স্বাস্থ্যসেবা সহজলভ্য করারও প্রতিশ্রুতি দেন গোলাম আজম।

কৃষি ও স্থানীয় তাঁত শিল্পের প্রসারে নানা সহায়তার কথা উল্লেখ করে তিনি বলেন, সার, বীজ ও বয়স্ক ভাতার সঠিক বণ্টন নিশ্চিতের মাধ্যমে ইউনিয়ন পরিষদকেন্দ্রিক পরিষেবাগুলো সরাসরি মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হবে।

নিজের রাজনৈতিক জীবনের স্মৃতিচারণ করে গোলাম আজম বলেন, “দলের দুঃসময়ে অসংখ্য মামলা-হামলা, জেল-জুলুম ও প্রতিকূলতার মুখোমুখি হয়েও রাজপথে অবিচল ছিলাম। সব বাঁধা পেরিয়ে মানুষের ভালবাসা সঙ্গে নিয়ে বেলকুচি সদর ইউনিয়নকে উন্নয়নের এক অনন্য উচ্চতায় নিয়ে যেতে চাই।”

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে শাপলা তুলতে গিয়ে দুই শিশুর মৃত্যু, ভ্যানচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নবীন বরণ

যান্ত্রিক ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, উৎপাদন অর্ধেকে

নওগাঁর পত্নী তলায় নেশাকারী কারবারি আটক

ডেঙ্গু প্রতিরোধের লক্ষ্যে ৩ আর্মড পুলিশ ব্যাটালিয়নে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান-২০২৬

চাঁদা দাবির অভিযোগ, সাংবাদিকের প্রশ্নে অভিযোগকারীকে ‘মেরে লাশ বানানোর’ হুমকি

পদ্মায় দুই দিন পর ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার

নওগাঁয় রামদাসহ আন্তঃজেলা দুর্ধর্ষ ছিনতাইকারী আটক

নবীনগরের ইব্রাহিমপুরে ভাঙা বাঁশের সাঁকোই ভরসা, স্থায়ী ব্রিজের আকুতি

২০০ টাকার ন্যানো ইউরিয়ায় কৃষিতে নতুন সম্ভাবনা, নজর কাড়ল প্রধানমন্ত্রীর

১০

মঘাদিয়ার শরিয়তপাড়ায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল

১১

বাগেরহাটের রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের একনেক অনুমোদন চলতি সপ্তাহে

১২

খুলনায় বিদেশে লোক পাঠানোর নামে লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

১৩

মঘাদিয়া ইউনিয়নে সংরক্ষিত মহিলা সদস্য পদে আলোচনায় নাসরিন আক্তার

১৪

বেলকুচিতে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু

১৫

মিরসরাইয়ে আবুতোরাব ফাজিল মাদরাসায় তামাদ্দুনিক প্রতিযোগিতা

১৬

মিরসরাইয়ে এসএসসি-দাখিল উত্তীর্ণ ৩৫ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

১৭

শ্যামনগরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান

১৮

দিঘলিয়ায় মাদরাসায় চুরি করতে গিয়ে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু, প্রশ্নের মুখে দারিদ্র্যের নির্মম বাস্তবতা

১৯

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেপ্তার

২০