সাদ্দাম হোসাইন, বেলকুচি {সিরাজগঞ্জ} প্রতিনিধি
৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:১০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বেলকুচিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র্যালি ও বিশাল জনসভা

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা ও পৌর বিএনপির যৌথ উদ্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর ২০২৬) বেলকুচির ঐতিহ্যবাহী আলহাজ্ব সিদ্দিক উচ্চ বিদ্যালয় মাঠে এ বিশাল জনসভার আয়োজন করা হয়। সিরাজগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য জনাব আমিরুল ইসলাম খান আলিমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু।

প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, “আজ থেকে ৪৮ বছর আগে স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে বিএনপি প্রতিষ্ঠিত হয়েছিল। তাঁর আদর্শকে বুকে ধারণ করে দেশনেত্রী বেগম খালেদা জিয়া স্বৈরাচারের রক্তচক্ষু উপেক্ষা করে দেশের মানুষের পাশে থেকেছেন, পালিয়ে যাননি।” তিনি আরও বলেন, বিএনপি জনগণের দল। নির্বাচনের আগে ঘোষিত ৩১ দফার প্রতিশ্রুতি অনুযায়ী ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড ও ইমামদের ভাতার মতো জনকল্যাণমূলক উদ্যোগগুলো বর্তমান সরকার একে একে বাস্তবায়ন শুরু করেছে।

বেলকুচি, চৌহালী ও এনায়েতপুরকে দুর্যোগপ্রবণ এলাকা উল্লেখ করে মন্ত্রী আশ্বাস দেন যে, যমুনা নদী তীরবর্তী অঞ্চলের মানুষের দুর্ভোগ লাঘবে সরকারের পক্ষ থেকে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে।

জনসভায় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন বেলকুচি উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাজী আব্দুর রাজ্জাক মন্ডল, সাবেক আহ্বায়ক মোঃ নূরুল ইসলাম গোলাম, সাবেক সদস্য সচিব মোঃ বনি আমিন, সিরাজগঞ্জ জেলা বিএনপির সদস্য মোঃ গোলাম আজম, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক হাজী আলতাফ হোসেন প্রামানিক, যুবদলের আহ্বায়ক শামীম হোসেন, সদস্য সচিব আলম প্রামানিক, যুগ্ম আহ্বায়ক মোঃ গোলাম কিবরিয়াসহ উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে শাপলা তুলতে গিয়ে দুই শিশুর মৃত্যু, ভ্যানচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নবীন বরণ

যান্ত্রিক ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, উৎপাদন অর্ধেকে

নওগাঁর পত্নী তলায় নেশাকারী কারবারি আটক

ডেঙ্গু প্রতিরোধের লক্ষ্যে ৩ আর্মড পুলিশ ব্যাটালিয়নে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান-২০২৬

চাঁদা দাবির অভিযোগ, সাংবাদিকের প্রশ্নে অভিযোগকারীকে ‘মেরে লাশ বানানোর’ হুমকি

পদ্মায় দুই দিন পর ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার

নওগাঁয় রামদাসহ আন্তঃজেলা দুর্ধর্ষ ছিনতাইকারী আটক

নবীনগরের ইব্রাহিমপুরে ভাঙা বাঁশের সাঁকোই ভরসা, স্থায়ী ব্রিজের আকুতি

২০০ টাকার ন্যানো ইউরিয়ায় কৃষিতে নতুন সম্ভাবনা, নজর কাড়ল প্রধানমন্ত্রীর

১০

মঘাদিয়ার শরিয়তপাড়ায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল

১১

বাগেরহাটের রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের একনেক অনুমোদন চলতি সপ্তাহে

১২

খুলনায় বিদেশে লোক পাঠানোর নামে লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

১৩

মঘাদিয়া ইউনিয়নে সংরক্ষিত মহিলা সদস্য পদে আলোচনায় নাসরিন আক্তার

১৪

বেলকুচিতে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু

১৫

মিরসরাইয়ে আবুতোরাব ফাজিল মাদরাসায় তামাদ্দুনিক প্রতিযোগিতা

১৬

মিরসরাইয়ে এসএসসি-দাখিল উত্তীর্ণ ৩৫ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

১৭

শ্যামনগরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান

১৮

দিঘলিয়ায় মাদরাসায় চুরি করতে গিয়ে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু, প্রশ্নের মুখে দারিদ্র্যের নির্মম বাস্তবতা

১৯

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেপ্তার

২০