কালান্তর নিউজ ডেস্ক
৮ জুলাই ২০২৬, ১:০০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মিসরের গোলে উল্লাস করায় ব্রাজিল সমর্থককে পেটালেন আর্জেন্টিনা ভক্ত, চমেক হাসপাতালে ভর্তি

বিশ্বকাপ ফুটবলে আর্জেন্টিনা বনাম মিসরের মধ্যকার রোমাঞ্চকর ম্যাচটি উপভোগ করার সময় ফুটবলীয় উন্মাদনা রূপ নিলো রক্তক্ষয়ী সংঘর্ষে। আর্জেন্টিনার জালে মিসরের গোল করা নিয়ে উল্লাস করায় মাঈনুদ্দিন মিঠু (৩৫) নামে এক ব্রাজিল সমর্থককে কাঠের টুকরো দিয়ে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে মোহাম্মদ সাকিব (২০) নামে এক আর্জেন্টিনা ভক্তের বিরুদ্ধে। গতকাল মঙ্গলবার (৭ জুলাই, ২০২৬) রাতে চট্টগ্রামের মিরসরাই উপজেলার কাঁটাছড়া ইউনিয়নের তেতৈয়া এলাকায় এই ঘটনা ঘটে।

আহত ব্রাজিল সমর্থক মাঈনুদ্দিন মিঠু তেতৈয়া এলাকার স্থানীয় বাসিন্দা। ঘটনার পর তাকে আশঙ্কাজনক অবস্থায় প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনার প্রত্যক্ষদর্শী ও স্থানীয় বাসিন্দা ইরফান উদ্দিন জানান, রাতে পাড়ার একটি দোকানে বসে এলাকার কয়েকজন একসঙ্গে আর্জেন্টিনা ও মিসরের মধ্যকার শেষ ১৬-র ম্যাচটি দেখছিলেন। খেলা শুরুর পর মিসরের খেলোয়াড় আর্জেন্টিনার জালে গোল করতেই সেখানে থাকা ব্রাজিল সমর্থক মিঠু আনন্দে উল্লাস করে ওঠেন। এতে চরম ক্ষিপ্ত হয়ে ওঠেন ঘটনাস্থলে থাকা আর্জেন্টিনার সমর্থক মোহাম্মদ সাকিব। এই নিয়ে দুজনের মধ্যে তীব্র বাগ্‌বিতণ্ডা শুরু হয় এবং একপর্যায়ে তা হাতাহাতি ও মারামারিতে রূপ নেয়। মারামারির একপর্যায়ে সাকিব একটি কাঠের টুকরো দিয়ে মিঠুর ডান চোখের ওপরে সজোরে আঘাত করেন। এতে মিঠুর মুখ ও চোখ দিয়ে প্রচুর রক্তক্ষরণ হতে থাকে। অবশ্য মিঠুর পাল্টা ঘুষিতে সাকিবও মাথায় সামান্য আঘাত পান।

ঘটনার পর থেকে অভিযুক্ত আর্জেন্টিনা সমর্থক মোহাম্মদ সাকিব পলাতক রয়েছেন। এলাকায় গিয়ে বা মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করেও তাকে খুঁজে পাওয়া যায়নি।

জানতে চাইলে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক রাজু সিংহ সংবাদমাধ্যমকে বলেন, “রাতে খেলা দেখাকে কেন্দ্র করে মারামারিতে আহত এক যুবককে হাসপাতালে আনা হয়েছিল। তার ডান চোখের ওপরে ৫ সেন্টিমিটার লম্বা এবং পাশে ২ সেন্টিমিটার ও ১ সেন্টিমিটার গভীর ক্ষত ছিল। ডান চোখের কোণায় মারাত্মক আঘাত ও ফোলা ছিল।”

চিকিৎসক আরও জানান, “আঘাতের ধরন দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে যে, লাঠি বা ভারী কাঠের টুকরো দিয়ে সজোরে আঘাত করা হয়েছে। হাসপাতালে আনার পর রোগী বেশ কয়েকবার বমি করায় মাথার ভেতরে ইন্টারনাল ইনজুরির আশঙ্কায় আমরা প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেছি।” এই ঘটনায় এলাকায় ফুটবল সমর্থকদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: খুলনায় জাতীয় ছাত্রশক্তির সংগঠক ফাহিম মিয়া স্থায়ীভাবে বহিষ্কৃত

১

Nouveau casino en ligne : les limites et les règles de jeu responsable

২

Spotify Review 2026

৩

গঙ্গাচড়ায় ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে জামায়াতের বিক্ষোভ, কঠোর হুঁশিয়ারি

৪

নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলের প্রতিবাদে শিবপুরে বিএনপির বিক্ষোভ

৫

রাজশাহীতে চোরাই ল্যাপটপ ও ১২টি মোবাইল ফোন উদ্ধার, গ্রেপ্তার ২

৬

শতবর্ষী বিদ্যালয়ের মাঠে ড্রেন নির্মাণ, ক্ষুব্ধ শিক্ষার্থীদের আন্দোলনের হুঁশিয়ারি

৭

ছাত্রদল কর্মীর জীবনের দাম কি ২০ লাখ টাকা? জুলাই যোদ্ধা শাকিল হত্যা ও এমপি পুত্র গ্রেপ্তার নিয়ে যা জানা গেল

৮

মাদ্রাসা শিক্ষককে পেটানোই সমাধান নয়, অপরাধীর পরিচয় ধর্ম নয়, অপরাধীই: সাম্প্রদায়িক ট্যাগের বিরুদ্ধে কড়া প্রতিবাদ

৯

রাজশাহীকে অবৈধ দখলমুক্ত করা হবে, পুনর্বাসিত হবেন ক্ষুদ্র ব্যবসায়ীরা

১০

নোবিপ্রবিতে নবীনবরণ ৭ নভেম্বর, থাকছেন নাহিদ ইসলামসহ এনসিপির কেন্দ্রীয় নেতারা

১১

তাড়াইলে এলপিজি গ্যাসের তীব্র সংকট, ২ হাজার ৬০০ টাকাতেও মিলছে না সিলিন্ডার

১২

বাঘারপাড়ার জহুরপুরে ২০০ বছরের প্রাচীন বটগাছ, প্রকৃতির অনন্য তোরণ

১৩

খুলনায় জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৬ পালিত: আলোচনা সভা ও মানববন্ধন

১৪

ডিপিসি সম্পন্ন, তবু পদোন্নতির জিও নেই: অপেক্ষায় ৩৭তম বিসিএসের শিক্ষা ক্যাডার

১৫

নবীনগরে গাছের চারা লাগানো নিয়ে বিরোধ, বাক্‌প্রতিবন্ধী নারীকে হত্যাচেষ্টার অভিযোগ

১৬

সুন্দরবনে জাহাজের ধাক্কায় ডুবল কয়লাবাহী কার্গো, তলিয়ে গেল ১,২৫০ টন কয়লা

১৭

মিরসরাইয়ের নতুন ইউএনও মোহাম্মদ জাহিদুল ইসলাম, জনসেবায় বাড়ছে প্রত্যাশা

১৮

নির্বাচন কমিশনকে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি ১১ দলীয় জোটের

১৯

টঙ্গীর শিশু নিপীড়ন বিতর্কে নতুন মোড়, দেশ ছাড়ার দাবি শিশুটির বাবার

২০