শহীদুল ইসলাম শরীফ, দোহার {ঢাকা} প্রতিনিধি
১৯ জুলাই ২০২৬, ১১:০৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

প্রধানমন্ত্রীর নির্দেশনায় শহীদ রিয়াজের পরিবারের পাশে আমান উল্লাহ আমান

ঐতিহাসিক জুলাই বিপ্লবের বীর শহীদ রিয়াজ হোসেনের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আজ রবিবার (১৯ জুলাই ২০২৬) বিকেলে কেরাণীগঞ্জের ঘাটারচর এলাকায় এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়েছে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের বিশেষ নির্দেশনায় ঢাকা-২ আসনের সংসদ সদস্য আমান উল্লাহ আমান শহীদ রিয়াজের বাসভবনে যান। সেখানে তিনি বীর শহীদ রিয়াজের পরিবার ও স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

সরেজমিনে দেখা যায়, শহীদ রিয়াজের বাসভবনে গিয়ে এমপি আমান উল্লাহ আমান তার শোকসন্তপ্ত বাবা-মা ও পরিবারের অন্যান্য সদস্যদের জড়িয়ে ধরে সান্ত্বনা দেন। তিনি তাদের পাশে দীর্ঘক্ষণ সময় কাটান এবং পরিবারের সার্বিক খোঁজখবর নেন।

শহীদ পরিবারের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা জ্ঞাপন করে ঢাকা-২ আসনের সংসদ সদস্য আমান উল্লাহ আমান বলেন, “জুলাই বিপ্লবের শহীদরা আমাদের জাতীয় বীর। শহীদ রিয়াজের মতো তরুণদের তাজা রক্ত ও অভূতপূর্ব আত্মত্যাগের বিনিময়েই আজ এ দেশ স্বৈরাচারমুক্ত হয়েছে, দেশের মানুষ ফিরে পেয়েছে তাদের মৌলিক অধিকার। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান দেশের প্রতিটি শহীদ পরিবারের পাশে থাকার স্পষ্ট ও কঠোর নির্দেশনা দিয়েছেন।”

তিনি আবেগাপ্লুত কণ্ঠে আরও বলেন, “শহীদদের রক্তের এই ঋণ শোধ করার ক্ষমতা আমাদের কারো নেই। তবে শহীদ রিয়াজের পরিবারসহ সকল বিপ্লবীর পরিবারকে যে কোনো ধরনের রাষ্ট্রীয় ও সামাজিক সহযোগিতা নিশ্চিত করতে এই সরকার সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ। তাদের যে কোনো প্রয়োজনে আমরা অতীতেও ছিলাম, বর্তমানেও পাশে আছি এবং ভবিষ্যতেও থাকব।”

শহীদ রিয়াজের দ্বিতীয় মৃত্যুবার্ষিকীর এই স্মরণসভাকে কেন্দ্র করে পুরো ঘাটারচর এলাকায় এক শোকাবহ ও স্মরণীয় পরিবেশের সৃষ্টি হয়। বীর শহীদকে স্মরণ করতে স্থানীয় সাধারণ মানুষ ও তাঁর সহযোদ্ধাদের ঢল নামে।

উক্ত স্মরণ কর্মসূচিতে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, জুলাই বিপ্লবের সহযোদ্ধা, সমাজসেবক এবং কেরাণীগঞ্জের সর্বস্তরের বিপুলসংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে শাপলা তুলতে গিয়ে দুই শিশুর মৃত্যু, ভ্যানচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নবীন বরণ

যান্ত্রিক ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, উৎপাদন অর্ধেকে

নওগাঁর পত্নী তলায় নেশাকারী কারবারি আটক

ডেঙ্গু প্রতিরোধের লক্ষ্যে ৩ আর্মড পুলিশ ব্যাটালিয়নে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান-২০২৬

চাঁদা দাবির অভিযোগ, সাংবাদিকের প্রশ্নে অভিযোগকারীকে ‘মেরে লাশ বানানোর’ হুমকি

পদ্মায় দুই দিন পর ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার

নওগাঁয় রামদাসহ আন্তঃজেলা দুর্ধর্ষ ছিনতাইকারী আটক

নবীনগরের ইব্রাহিমপুরে ভাঙা বাঁশের সাঁকোই ভরসা, স্থায়ী ব্রিজের আকুতি

২০০ টাকার ন্যানো ইউরিয়ায় কৃষিতে নতুন সম্ভাবনা, নজর কাড়ল প্রধানমন্ত্রীর

১০

মঘাদিয়ার শরিয়তপাড়ায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল

১১

বাগেরহাটের রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের একনেক অনুমোদন চলতি সপ্তাহে

১২

খুলনায় বিদেশে লোক পাঠানোর নামে লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

১৩

মঘাদিয়া ইউনিয়নে সংরক্ষিত মহিলা সদস্য পদে আলোচনায় নাসরিন আক্তার

১৪

বেলকুচিতে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু

১৫

মিরসরাইয়ে আবুতোরাব ফাজিল মাদরাসায় তামাদ্দুনিক প্রতিযোগিতা

১৬

মিরসরাইয়ে এসএসসি-দাখিল উত্তীর্ণ ৩৫ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

১৭

শ্যামনগরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান

১৮

দিঘলিয়ায় মাদরাসায় চুরি করতে গিয়ে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু, প্রশ্নের মুখে দারিদ্র্যের নির্মম বাস্তবতা

১৯

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেপ্তার

২০