কালান্তর নিউজ ডেস্ক
১৮ অগাস্ট ২০২৬, ১:৪৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

খাবারে খাসি না পেয়ে বিয়ে না করেই চলে গেলেন প্রবাসী বর

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বিয়ের আয়োজনে খদরে (বড় থালায় বিশেষ আয়োজন) খাসির মাংস না পেয়ে বিয়ে না করেই কনের বাড়ি ত্যাগ করেছেন জাপান প্রবাসী এক বর।

সোমবার (১৭ আগস্ট) বিকেলে উপজেলার ধরখার ইউনিয়নের তোলাতালা গ্রামে এই আজব ও দুঃখজনক ঘটনা ঘটে।

বর জুনায়েদ কসবা উপজেলার নিয়ামতপুর গ্রামের আব্দুল জলিলের ছেলে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বর কনের বাড়িতে পৌঁছালে শুরুতেই বরণ অনুষ্ঠানে ফুল নিয়ে অসন্তোষ প্রকাশ করে বিরূপ মন্তব্য করেন জুনায়েদ। এরপর গেট ও খাবারের পর্ব শুরু হলে বরপক্ষের জন্য খদরে খাবার পরিবেশন করা হয়। তবে সেই খদরে খাসির মাংস না দেখে ক্ষেপে যান বর। তিনি স্পষ্ট জানিয়ে দেন, খাসি না পেলে তিনি খাবেন না এবং বিয়েও করবেন না।

কনেপক্ষের স্বজন ও স্থানীয়রা তাঁকে অনেক বোঝানোর চেষ্টা করলেও তিনি নিজের সিদ্ধান্তে অনড় থাকেন। শেষ পর্যন্ত বিয়ের আনুষ্ঠানিকতা না করেই একা কনের বাড়ি ছেড়ে চলে যান ওই প্রবাসী বর।

এ বিষয়ে কনের বাবা শফিক মিয়া আক্ষেপ করে বলেন, পূর্বে না জানানো সত্ত্বেও ঘটনা ঘটার পর আত্মীয়-স্বজন সবাই বরকে অনেক বোঝানোর চেষ্টা করেছিলেন, কিন্তু তিনি রাজি হননি। স্থানীয় ইউপি সদস্য আশিক মিয়াও ঘটনাটিকে অত্যন্ত দুঃখজনক বলে মন্তব্য করেছেন।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে শাপলা তুলতে গিয়ে দুই শিশুর মৃত্যু, ভ্যানচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নবীন বরণ

যান্ত্রিক ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, উৎপাদন অর্ধেকে

নওগাঁর পত্নী তলায় নেশাকারী কারবারি আটক

ডেঙ্গু প্রতিরোধের লক্ষ্যে ৩ আর্মড পুলিশ ব্যাটালিয়নে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান-২০২৬

চাঁদা দাবির অভিযোগ, সাংবাদিকের প্রশ্নে অভিযোগকারীকে ‘মেরে লাশ বানানোর’ হুমকি

পদ্মায় দুই দিন পর ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার

নওগাঁয় রামদাসহ আন্তঃজেলা দুর্ধর্ষ ছিনতাইকারী আটক

নবীনগরের ইব্রাহিমপুরে ভাঙা বাঁশের সাঁকোই ভরসা, স্থায়ী ব্রিজের আকুতি

২০০ টাকার ন্যানো ইউরিয়ায় কৃষিতে নতুন সম্ভাবনা, নজর কাড়ল প্রধানমন্ত্রীর

১০

মঘাদিয়ার শরিয়তপাড়ায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল

১১

বাগেরহাটের রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের একনেক অনুমোদন চলতি সপ্তাহে

১২

খুলনায় বিদেশে লোক পাঠানোর নামে লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

১৩

মঘাদিয়া ইউনিয়নে সংরক্ষিত মহিলা সদস্য পদে আলোচনায় নাসরিন আক্তার

১৪

বেলকুচিতে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু

১৫

মিরসরাইয়ে আবুতোরাব ফাজিল মাদরাসায় তামাদ্দুনিক প্রতিযোগিতা

১৬

মিরসরাইয়ে এসএসসি-দাখিল উত্তীর্ণ ৩৫ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

১৭

শ্যামনগরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান

১৮

দিঘলিয়ায় মাদরাসায় চুরি করতে গিয়ে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু, প্রশ্নের মুখে দারিদ্র্যের নির্মম বাস্তবতা

১৯

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেপ্তার

২০