কালান্তর নিউজ ডেস্ক
৬ জুন ২০২৬, ৪:০০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের নোটিশ বেআইনি: আইনজীবী শিশির মনির

রাজধানীর মগবাজারের আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে ছয় নবজাতকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় হাসপাতালটির লাইসেন্স বাতিলের জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ের পাঠানো নোটিশকে সম্পূর্ণ বেআইনি ও আইনবহির্ভূত বলে দাবি করেছেন হাসপাতাল কর্তৃপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির।

আজ শনিবার (৬ জুন) রাজধানীর একটি অভিজাত হোটেলে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষে এই আইনি অবস্থান ও বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন তিনি।

অ্যাডভোকেট শিশির মনির বলেন, “ঐ অনাকাঙ্ক্ষিত ঘটনার পর হাসপাতালের অভ্যন্তরীণ প্রাথমিক তদন্তে পেশাগত অবহেলার প্রমাণ পাওয়ায় কর্তব্যরত দুই নার্সকে ইতিমধ্যেই সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। এছাড়া দায়িত্ব পালনে গাফিলতির অভিযোগে সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীদের বিরুদ্ধেও তাৎক্ষণিক ও কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।”

হাসপাতাল বন্ধ চান না ভুক্তভোগী স্বজনরা:

ভুক্তভোগী পরিবারগুলোর মানবিক অবস্থান তুলে ধরে এই জ্যেষ্ঠ আইনজীবী দাবি করেন, “নিহত শিশুদের পরিবার এবং আদ-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষ— উভয়েই চায় না যে কোনো একটি অনাকাঙ্ক্ষিত ভুলের কারণে পুরো হাসপাতালটি বন্ধ হয়ে যাক। তবে ঘটনার পেছনে যারা প্রকৃত দায়ী, তদন্ত সাপেক্ষে তাদের যেন দৃষ্টান্তমূলক শাস্তি হয়, এটাই নিহত শিশুদের স্বজনদের একমাত্র চাওয়া।”

পরিবারগুলোর পাশে আজীবন থাকবে কর্তৃপক্ষ:

নিহত নবজাতকদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে সংবাদ সম্মেলনে হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে বিশেষ প্রতিশ্রুতি দেওয়া হয়। আইনজীবী জানান, আদ-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষ ভুক্তভোগী পরিবারগুলোর পাশে আজীবন থাকবে। এর অংশ হিসেবে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর যোগ্য সদস্যদের হাসপাতালে চাকরির সুযোগ দেওয়া হবে এবং সেই সাথে প্রতিটি পরিবারকে সম্মানজনক আর্থিক সহায়তা নিশ্চিত করা হবে।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে শাপলা তুলতে গিয়ে দুই শিশুর মৃত্যু, ভ্যানচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নবীন বরণ

যান্ত্রিক ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, উৎপাদন অর্ধেকে

নওগাঁর পত্নী তলায় নেশাকারী কারবারি আটক

ডেঙ্গু প্রতিরোধের লক্ষ্যে ৩ আর্মড পুলিশ ব্যাটালিয়নে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান-২০২৬

চাঁদা দাবির অভিযোগ, সাংবাদিকের প্রশ্নে অভিযোগকারীকে ‘মেরে লাশ বানানোর’ হুমকি

পদ্মায় দুই দিন পর ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার

নওগাঁয় রামদাসহ আন্তঃজেলা দুর্ধর্ষ ছিনতাইকারী আটক

নবীনগরের ইব্রাহিমপুরে ভাঙা বাঁশের সাঁকোই ভরসা, স্থায়ী ব্রিজের আকুতি

২০০ টাকার ন্যানো ইউরিয়ায় কৃষিতে নতুন সম্ভাবনা, নজর কাড়ল প্রধানমন্ত্রীর

১০

মঘাদিয়ার শরিয়তপাড়ায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল

১১

বাগেরহাটের রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের একনেক অনুমোদন চলতি সপ্তাহে

১২

খুলনায় বিদেশে লোক পাঠানোর নামে লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

১৩

মঘাদিয়া ইউনিয়নে সংরক্ষিত মহিলা সদস্য পদে আলোচনায় নাসরিন আক্তার

১৪

বেলকুচিতে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু

১৫

মিরসরাইয়ে আবুতোরাব ফাজিল মাদরাসায় তামাদ্দুনিক প্রতিযোগিতা

১৬

মিরসরাইয়ে এসএসসি-দাখিল উত্তীর্ণ ৩৫ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

১৭

শ্যামনগরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান

১৮

দিঘলিয়ায় মাদরাসায় চুরি করতে গিয়ে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু, প্রশ্নের মুখে দারিদ্র্যের নির্মম বাস্তবতা

১৯

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেপ্তার

২০