কালান্তর নিউজ ডেস্ক
২২ সেপ্টেম্বর ২০২৬, ৬:২৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আওয়ামী লীগের সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে মিরসরাইয়ে বিএনপির বিক্ষোভ মিছিল, নেতৃত্বে এমপি নুরুল আমিন

মিরসরাই উপজেলার বারইয়ারহাট পৌরসভা ও হিঙ্গুলী ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) আয়োজিত এ কর্মসূচিতে প্রধান নেতৃত্ব দেন চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনের বিএনপি নেতা নুরুল আমিন এমপি।
বিক্ষোভ মিছিলটি বারইয়ারহাট পৌরসভার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। এ সময় নেতাকর্মীদের হাতে বিভিন্ন স্লোগানসংবলিত প্ল্যাকার্ড দেখা যায় এবং তারা আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে স্লোগান দেন।
মিছিল শেষে আয়োজিত সমাবেশে বক্তারা বলেন, রাজনৈতিক সহিংসতা, সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে। তারা দেশের শান্তি, স্থিতিশীলতা ও গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।
সমাবেশে নুরুল আমিন এমপি বলেন, সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে বিএনপির নেতাকর্মীরা রাজপথে ঐক্যবদ্ধ রয়েছে। জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ নিশ্চিত করতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
কর্মসূচিতে বারইয়ারহাট পৌরসভা ও হিঙ্গুলী ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। মিছিল ও সমাবেশকে কেন্দ্র করে এলাকায় দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিধ্বংসী সেঞ্চুরিতে বাবাকে দেওয়া কথা রাখলেন আর্যবীর, আমিরাতকে হারিয়ে সেমিতে ভারত

১

বিশ্বজুড়ে জল্পনা, কে হচ্ছেন নতুন জেমস বন্ড?

২

বাংলাদেশ সফরে আসছেন মিয়ানমারবিষয়ক জাতিসংঘের বিশেষ র‍্যাপোর্টিয়ার কেলি ই কারি

৩

হেমন্তে রাজধানীতে হঠাৎ মুষলধারে বৃষ্টি ও ঝড়ো হাওয়া; কমতে পারে তাপমাত্রা

৪

ঈশ্বরগঞ্জে নগদের ডিএসআরের ওপর হামলা, ছিনতাইয়ের চেষ্টার অভিযোগ; ভেঙেছে হাত

৫

দুঃসময়ে রাজপথে অগ্রভাগে ছাত্রদল, সুসময়ে অবহেলা- মূল্যায়ন ও অধিকার চান নেতাকর্মীরা

৬

গণমাধ্যমে আওয়ামী লীগের প্রচার-প্রচারণাও সম্পূর্ণ নিষিদ্ধ: তথ্য প্রতিমন্ত্রী

৭

বিচারে স্থবিরতার কারণেই পরাজিত শক্তির আস্ফালন: পীর সাহেব চরমোনাই

৮

নিজেদের ধারণ করা ভিডিওতেই ফাঁস ৮ জনের অপরাধ, ফরিদপুরে সবার আমৃত্যু কারাদণ্ড

৯

নবীনগরের যানজট কমাতে বাইপাস সড়ক নির্মাণকাজের উদ্বোধন করলেন এমপি আব্দুল মান্নান

১০

কুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ছুরিকাঘাত, রাতেই গ্রেপ্তার অভিযুক্ত ইমন

১১

মিরসরাইয়ে পুবালী ব্যাংকের স্কুল ব্যাংকিং সচেতনতামূলক অনুষ্ঠান

১২

আনিসুল হকের মুক্তির দাবিতে নিষিদ্ধ ছাত্রলীগের মহাসড়ক অবরোধ

১৩

মাকাতান: আফ্রিকার ঐতিহ্যবাহী ফল, খাদ্য ও প্রসাধনী শিল্পের সম্ভাবনাময় সম্পদ

১৪

মাইলস্টোন ট্র্যাজেডি: এক বছর পরও প্রশ্ন, নায়ক নাকি ভুলের শিকার পাইলট তৌকির?

১৫

লোহাগড়ায় বাড়ির ছাদ থেকে ভ্যানচালকের মরদেহ উদ্ধার

১৬

২০২৭ সালের হজে বাংলাদেশ পাচ্ছে ৮৩ হাজার ৫০০ জনের কোটা

১৭

১৬ ইউনিয়নে নতুন জনপ্রতিনিধির অপেক্ষায় মিরসরাই

১৮

বড়তাকিয়া বাজারে শীতকালীন সবজির সমারোহ, নাগালে নিত্যপণ্যের দাম

১৯

COP31-এ বাংলাদেশের প্রতিনিধি সাতকানিয়ার তহীদুল ইসলাম মাছুম

২০