ঢাকায় প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের জন্য প্রণীত নতুন চারটি বইয়ের বিষয়বস্তু ও শিক্ষাক্ষেত্রে এর ভূমিকা নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুর ২টা ৩০ মিনিটে আয়োজিত এ সভায় উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
সভায় নতুন বইগুলোর বিষয়বস্তু, শিক্ষার্থীদের শেখার প্রতি আগ্রহ বৃদ্ধি, মূল্যবোধ, সৃজনশীলতা ও দক্ষতা উন্নয়নে এসব বইয়ের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক এবং শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহদী আমিন।
সভায় বক্তারা বলেন, শিক্ষার্থীদের জন্য আধুনিক, আনন্দময় ও ভবিষ্যতমুখী শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে পাঠ্যক্রমের ধারাবাহিক উন্নয়ন জরুরি। নতুন বইগুলো শিক্ষার্থীদের জ্ঞানার্জনের পাশাপাশি মূল্যবোধ, সৃজনশীলতা ও প্রয়োজনীয় দক্ষতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।