আব্দুল্লাহ আল হাসিব, যবিপ্রবি প্রতিনিধি | কালান্তর নিউজ
১ সেপ্টেম্বর ২০২৬, ৯:৫৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নেপাল-তিব্বত সীমান্তে বন্যা ও ভূমিধসে নিহতদের স্মরণে যবিপ্রবিতে মোমবাতি প্রজ্জ্বলন

নেপাল ও তিব্বত সীমান্তে সাম্প্রতিক ভয়াবহ বন্যা ও ভূমিধসে বিপুল প্রাণহানির ঘটনায় গভীর শোক ও আন্তর্জাতিক সংহতি জানিয়ে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) মোমবাতি প্রজ্জ্বলন ও স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩১ আগস্ট ২০২৬) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে যবিপ্রবিতে অধ্যয়নরত নেপালী শিক্ষার্থীদের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ-উপাচার্য, কোষাধ্যক্ষ, বিভিন্ন অনুষদের ডিন, দপ্তর প্রধান ও সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত থেকে নিহতদের প্রতি শ্রদ্ধা জানান।

কর্মসূচির অংশে শহীদ মিনারের বেদিতে মোমবাতি প্রজ্জ্বলনের মাধ্যমে ‘REST IN PEACE’ ও ‘হাদিক শ্রদ্ধাঞ্জলি’ লেখা ফুটিয়ে তোলা হয়।

অনুষ্ঠানে যবিপ্রবি উপাচার্য প্রাকৃতিক দুর্যোগে নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে জানান, পরবাসে থাকা নেপালী শিক্ষার্থীদের যেকোনো প্রয়োজনে বিশ্ববিদ্যালয় প্রশাসন সবসময় পাশে থাকবে। অন্যদিকে, দেশের এই চরম দুর্যোগের মুহূর্তে যবিপ্রবি পরিবারের এমন সহমর্মিতা ও ভালোবাসার জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের নেপালী শিক্ষার্থীরা।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে শাপলা তুলতে গিয়ে দুই শিশুর মৃত্যু, ভ্যানচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নবীন বরণ

যান্ত্রিক ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, উৎপাদন অর্ধেকে

নওগাঁর পত্নী তলায় নেশাকারী কারবারি আটক

ডেঙ্গু প্রতিরোধের লক্ষ্যে ৩ আর্মড পুলিশ ব্যাটালিয়নে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান-২০২৬

চাঁদা দাবির অভিযোগ, সাংবাদিকের প্রশ্নে অভিযোগকারীকে ‘মেরে লাশ বানানোর’ হুমকি

পদ্মায় দুই দিন পর ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার

নওগাঁয় রামদাসহ আন্তঃজেলা দুর্ধর্ষ ছিনতাইকারী আটক

নবীনগরের ইব্রাহিমপুরে ভাঙা বাঁশের সাঁকোই ভরসা, স্থায়ী ব্রিজের আকুতি

২০০ টাকার ন্যানো ইউরিয়ায় কৃষিতে নতুন সম্ভাবনা, নজর কাড়ল প্রধানমন্ত্রীর

১০

মঘাদিয়ার শরিয়তপাড়ায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল

১১

বাগেরহাটের রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের একনেক অনুমোদন চলতি সপ্তাহে

১২

খুলনায় বিদেশে লোক পাঠানোর নামে লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

১৩

মঘাদিয়া ইউনিয়নে সংরক্ষিত মহিলা সদস্য পদে আলোচনায় নাসরিন আক্তার

১৪

বেলকুচিতে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু

১৫

মিরসরাইয়ে আবুতোরাব ফাজিল মাদরাসায় তামাদ্দুনিক প্রতিযোগিতা

১৬

মিরসরাইয়ে এসএসসি-দাখিল উত্তীর্ণ ৩৫ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

১৭

শ্যামনগরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান

১৮

দিঘলিয়ায় মাদরাসায় চুরি করতে গিয়ে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু, প্রশ্নের মুখে দারিদ্র্যের নির্মম বাস্তবতা

১৯

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেপ্তার

২০