ময়মনসিংহ রেঞ্জ ডিআইজির কার্যালয়ের সম্মেলন কক্ষে রেঞ্জাধীন সকল জেলা ও ইউনিট প্রধানদের অংশগ্রহণে জুলাই-২০২৬ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৫ আগস্ট) সকাল ১০:৩০ ঘটিকায় অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন ময়মনসিংহ রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম-সেবা।
সভাপতির বক্তব্যে ডিআইজি সাইবার স্পেসে অনলাইন জুয়া ও অপরাধ নিয়ন্ত্রণ, মাদকবিরোধী অভিযান জোরদার, গ্রেফতারি পরোয়ানা তামিল, অবৈধ অস্ত্র উদ্ধার এবং গুরুত্বপূর্ণ মামলার সুষ্ঠু তদন্তের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। সেবা প্রার্থীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে পুলিশকে জনগণের আস্থার জায়গা হিসেবে প্রতিষ্ঠিত করার নির্দেশ দেন তিনি।
সভায় জুলাই/২০২৬ মাসের অভিন্ন মানদণ্ডের আলোকে বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্বের পুরস্কার তুলে দেওয়া হয়:
শ্রেষ্ঠ জেলা: শেরপুর (পুলিশ সুপার জনাব এ কে এম জহিরুল ইসলাম)
শ্রেষ্ঠ সার্কেল: দুর্গাপুর সার্কেল, নেত্রকোণা (অতিরিক্ত পুলিশ সুপার জনাব সাব্বির হাসান)
শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (OC): খন্দকার শাকের আহমেদ (দুর্গাপুর থানা, নেত্রকোণা)
শ্রেষ্ঠ পরিদর্শক (তদন্ত): রাজন চন্দ্র পাল (কোতোয়ালী মডেল থানা, ময়মনসিংহ)
শ্রেষ্ঠ এসআই: খায়রুজ্জামান (জামালপুর সদর থানা)
শ্রেষ্ঠ এএসআই: মো: তানিমুল ইসলাম (ফুলপুর থানা, ময়মনসিংহ)
এছাড়াও ক্লুলেস হত্যা মামলার রহস্য উদঘাটন ও অস্ত্র উদ্ধারের জন্য এসআই রিপন চন্দ্র সরকার ও এসআই দীপক চন্দ্র পাল এবং ৪৭টি ওয়ারেন্ট তামিল করায় এএসআই সুকান্ত দেবনাথকে বিশেষ পুরস্কার প্রদান করা হয়।
অনুষ্ঠানে অতিরিক্ত ডিআইজি মোঃ আবু বকর সিদ্দীক, র্যাব-১৪ প্রধান মুহাম্মদ মাহাবুবুর রহমানসহ রেঞ্জাধীন সকল জেলার পুলিশ সুপার ও ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন