শহিদুল হক, তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি
২৪ অগাস্ট ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

কিশোরগঞ্জে মাদকের প্রতিবাদ করায় বিএনপি নেতার ওপর অতর্কিত হামলা, ১৮ লাখ টাকার স্বর্ণালংকার লুটের অভিযোগ

কিশোরগঞ্জ সদর উপজেলার মাইজখাপন ইউনিয়নে মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় বিএনপি নেতার ওপর অতর্কিত হামলা ও ব্যবসায়িক প্রতিষ্ঠান থেকে ১৮ লাখ টাকার স্বর্ণালংকার লুটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িতদের বিচার ও আসামিদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

ভুক্তভোগী মাইজখাপন ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম এনায়েত কিশোরগঞ্জ মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, সম্প্রতি কিশোরগঞ্জ মডেল থানার ওসি মোঃ আবুল কালাম আজাদ ওই এলাকায় মাদকবিরোধী অভিযান চালান। এর জের ধরে স্থানীয় জুলি সুলতানা ঋতু ও তাঁর স্বামী সবুজ মিয়ার দীর্ঘদিনের মাদক ব্যবসার তথ্য প্রকাশ্যে আসে।

আমিনুল ইসলাম এনায়েত জানান, গত ১৪ আগস্ট রাতে তিনি নীলগঞ্জ পুরান বাজারে তাঁর ব্যবসাপ্রতিষ্ঠানে গেলে জুলি সুলতানা ঋতু, স্বপন মিয়া, তরিকুল ইসলাম সোহাগসহ তাঁদের সহযোগীরা অতর্কিত হামলা চালায়। শত শত মানুষের সামনে তাঁকে মারধর করে গুরুতর আহত করা হয় এবং তাঁর দোকান থেকে নগদ ও ১৮ লাখ টাকা মূল্যের স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়।

ঘটনার প্রতিবাদে ও জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবিতে নীলগঞ্জ রেলস্টেশন অফিসে মাইজখাপন ইউনিয়ন বিএনপির উদ্যোগে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে মাইজখাপন ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক চেয়ারম্যান মোঃ রোকনউদ্দিন ভূঁইয়া, সাধারণ সম্পাদক মোঃ নুরুল হক শাহিন, সিনিয়র সহ-সভাপতি রুপন আহমেদ সরকারসহ দলীয় নেতৃবৃন্দ ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন। বক্তারা মাদকের বিরুদ্ধে কথা বলায় নেতা এনায়েতের ওপর হামলার তীব্র নিন্দা জানান এবং জড়িতদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানান।

অভিযোগের বিষয়ে জুলি সুলতানা ঋতুর সাথে ফোনে যোগাযোগ করা হলে তিনি সব অভিযোগ অস্বীকার করে বলেন, “আনীত অভিযোগগুলো সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। শ্বশুরবাড়ির লোকজনের সাথে ঝামেলার কারণে আমার বিরুদ্ধে এসব বলা হচ্ছে, আমার নামে কোনো মাদক মামলা নেই।”

কিশোরগঞ্জ মডেল থানা সূত্রে জানানো হয়েছে, এ ঘটনায় মামলা রুজু করা হয়েছে এবং অভিযুক্তদের গ্রেফতার করতে অভিযান অব্যাহত রয়েছে।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে শাপলা তুলতে গিয়ে দুই শিশুর মৃত্যু, ভ্যানচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নবীন বরণ

যান্ত্রিক ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, উৎপাদন অর্ধেকে

নওগাঁর পত্নী তলায় নেশাকারী কারবারি আটক

ডেঙ্গু প্রতিরোধের লক্ষ্যে ৩ আর্মড পুলিশ ব্যাটালিয়নে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান-২০২৬

চাঁদা দাবির অভিযোগ, সাংবাদিকের প্রশ্নে অভিযোগকারীকে ‘মেরে লাশ বানানোর’ হুমকি

পদ্মায় দুই দিন পর ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার

নওগাঁয় রামদাসহ আন্তঃজেলা দুর্ধর্ষ ছিনতাইকারী আটক

নবীনগরের ইব্রাহিমপুরে ভাঙা বাঁশের সাঁকোই ভরসা, স্থায়ী ব্রিজের আকুতি

২০০ টাকার ন্যানো ইউরিয়ায় কৃষিতে নতুন সম্ভাবনা, নজর কাড়ল প্রধানমন্ত্রীর

১০

মঘাদিয়ার শরিয়তপাড়ায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল

১১

বাগেরহাটের রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের একনেক অনুমোদন চলতি সপ্তাহে

১২

খুলনায় বিদেশে লোক পাঠানোর নামে লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

১৩

মঘাদিয়া ইউনিয়নে সংরক্ষিত মহিলা সদস্য পদে আলোচনায় নাসরিন আক্তার

১৪

বেলকুচিতে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু

১৫

মিরসরাইয়ে আবুতোরাব ফাজিল মাদরাসায় তামাদ্দুনিক প্রতিযোগিতা

১৬

মিরসরাইয়ে এসএসসি-দাখিল উত্তীর্ণ ৩৫ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

১৭

শ্যামনগরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান

১৮

দিঘলিয়ায় মাদরাসায় চুরি করতে গিয়ে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু, প্রশ্নের মুখে দারিদ্র্যের নির্মম বাস্তবতা

১৯

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেপ্তার

২০