পলাশ পাল, বারহাট্টা {নেত্রকোনা} প্রতিনিধি
২৩ অগাস্ট ২০২৬, ২:৫০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কেন্দুয়ায় অপহৃত স্কুলছাত্রী ঢাকা থেকে উদ্ধার, ধর্ষণে সহায়তাকারী যুবক গ্রেফতার

নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় দশম শ্রেণির এক স্কুলছাত্রীকে (১৬) অপহরণ ও পরবর্তীতে ধর্ষণের ঘটনায় সহায়তাকারী জনি (২০) নামে এক যুবককে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। এ সময় রাজধানীর বসুন্ধরা এলাকা থেকে অপহৃত ওই স্কুলছাত্রীকে উদ্ধার করা হয়।

রবিবার (২৩ আগস্ট) সকালে র‍্যাব-১৪ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

মামলার এজাহার ও র‍্যাব সূত্রে জানা যায়, প্রধান আসামি রনি (২২) ওই স্কুলছাত্রীকে বিয়ের প্রস্তাব দিলে পরিবার তা প্রত্যাখ্যান করে। এতে ক্ষিপ্ত হয়ে গত ২০ আগস্ট সকালে কোচিংয়ে যাওয়ার পথে মেয়েটিকে জোরপূর্বক মাইক্রোবাসে তুলে নিয়ে যায় রনি ও তার সহযোগীরা। পরে অজ্ঞাত স্থানে আটকে রেখে তাঁকে জোরপূর্বক ধর্ষণ করা হয়। এ ঘটনায় ভুক্তভোগীর ভাই বাদী হয়ে কেন্দুয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন।

মামলার পর র‍্যাব-১৪ ও র‍্যাব-১ যৌথভাবে ছায়া তদন্ত শুরু করে। এরই ধারাবাহিকতায় গত শনিবার (২২ আগস্ট) রাতে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ভাটারা থানাধীন বসুন্ধরা আবাসিক এলাকায় অভিযান চালিয়ে সহায়তাকারী জনিকে গ্রেফতার এবং ভুক্তভোগী ছাত্রীকে উদ্ধার করা হয়।

র‍্যাব জানায়, উদ্ধারকৃত ছাত্রীকে বর্তমানে নিরাপদ হেফাজতে রাখা হয়েছে এবং গ্রেফতারকৃত জনিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কেন্দুয়া থানায় হস্তান্তর করা হয়েছে। মামলার প্রধান আসামিসহ বাকিদের গ্রেফতারে র‍্যাবের অভিযান অব্যাহত রয়েছে।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে শাপলা তুলতে গিয়ে দুই শিশুর মৃত্যু, ভ্যানচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নবীন বরণ

যান্ত্রিক ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, উৎপাদন অর্ধেকে

নওগাঁর পত্নী তলায় নেশাকারী কারবারি আটক

ডেঙ্গু প্রতিরোধের লক্ষ্যে ৩ আর্মড পুলিশ ব্যাটালিয়নে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান-২০২৬

চাঁদা দাবির অভিযোগ, সাংবাদিকের প্রশ্নে অভিযোগকারীকে ‘মেরে লাশ বানানোর’ হুমকি

পদ্মায় দুই দিন পর ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার

নওগাঁয় রামদাসহ আন্তঃজেলা দুর্ধর্ষ ছিনতাইকারী আটক

নবীনগরের ইব্রাহিমপুরে ভাঙা বাঁশের সাঁকোই ভরসা, স্থায়ী ব্রিজের আকুতি

২০০ টাকার ন্যানো ইউরিয়ায় কৃষিতে নতুন সম্ভাবনা, নজর কাড়ল প্রধানমন্ত্রীর

১০

মঘাদিয়ার শরিয়তপাড়ায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল

১১

বাগেরহাটের রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের একনেক অনুমোদন চলতি সপ্তাহে

১২

খুলনায় বিদেশে লোক পাঠানোর নামে লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

১৩

মঘাদিয়া ইউনিয়নে সংরক্ষিত মহিলা সদস্য পদে আলোচনায় নাসরিন আক্তার

১৪

বেলকুচিতে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু

১৫

মিরসরাইয়ে আবুতোরাব ফাজিল মাদরাসায় তামাদ্দুনিক প্রতিযোগিতা

১৬

মিরসরাইয়ে এসএসসি-দাখিল উত্তীর্ণ ৩৫ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

১৭

শ্যামনগরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান

১৮

দিঘলিয়ায় মাদরাসায় চুরি করতে গিয়ে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু, প্রশ্নের মুখে দারিদ্র্যের নির্মম বাস্তবতা

১৯

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেপ্তার

২০