মাফিকুল ইসলাম, ফুলবাড়ী {দিনাজপুর} প্রতিনিধি
১৯ অগাস্ট ২০২৬, ১:৩৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

অভাবের মাঝেও কৃষকের মেয়ে নুরে জান্নাতের জিপিএ-৫, অনিশ্চয়তায় ডাক্তার হওয়ার স্বপ্ন

অভাব-অনটন আর নানামুখী প্রতিকূলতাকে জয় করে এবারের এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ অর্জন করেছে দিনাজপুরের কাহারোল উপজেলার প্রত্যন্ত গ্রামের নুরে জান্নাত। জুবলি উচ্চ বিদ্যালয় থেকে অংশগ্রহণ করে ১১টি বিষয়ের মধ্যে ৯টিতে ‘এ প্লাস’সহ অসাধারণ এই সাফল্য অর্জন করে সে। তবে কৃতী এই শিক্ষার্থীর ডাক্তার হওয়ার স্বপ্ন পূরণ নিয়ে দেখা দিয়েছে ঘোর অনিশ্চয়তা।

নুরে জান্নাত কাহারোলের রামচন্দ্রপুর গ্রামের দরিদ্র কৃষক বাচ্চু ও নাসরিন আক্তারের মেয়ে। পরিবারের অসচ্ছলতার কারণে ছোটবেলা থেকেই সে দিনাজপুর সদরের খামারকান্তবাগ গ্রামে নানা কুতুবুদ্দিন আইবেগ ও নানি লায়লা আজিজ রোজীর বাড়িতে থেকে লেখাপড়া চালিয়ে আসছে। বাবা কৃষিকাজের পাশাপাশি অটোরিকশা চালিয়ে সামান্য কিছু টাকা পাঠালেও পড়ালেখার মূল খরচ বহন করেছেন তার নানা-নানি ও মামারা।

সাফল্যের আনন্দের মাঝেও এখন পরিবারটির সামনে বড় দুশ্চিন্তা—এইচএসসি ও পরবর্তী উচ্চশিক্ষার ব্যয় কীভাবে মেটানো হবে। নুরে জান্নাতের স্বপ্ন, “আমি বড় হয়ে ডাক্তার হয়ে মানুষের সেবা করতে চাই, কিন্তু দারিদ্র্যের কারণে স্বপ্ন পূরণ হবে কি না জানি না।” নুরে জান্নাতের মতো মেধাবী শিক্ষার্থীর পড়ালেখা যেন টাকার অভাবে থমকে না যায়, সে জন্য বিত্তবান ও সামাজিক সংগঠনগুলোকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে তার পরিবার ও স্থানীয়রা।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে শাপলা তুলতে গিয়ে দুই শিশুর মৃত্যু, ভ্যানচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নবীন বরণ

যান্ত্রিক ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, উৎপাদন অর্ধেকে

নওগাঁর পত্নী তলায় নেশাকারী কারবারি আটক

ডেঙ্গু প্রতিরোধের লক্ষ্যে ৩ আর্মড পুলিশ ব্যাটালিয়নে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান-২০২৬

চাঁদা দাবির অভিযোগ, সাংবাদিকের প্রশ্নে অভিযোগকারীকে ‘মেরে লাশ বানানোর’ হুমকি

পদ্মায় দুই দিন পর ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার

নওগাঁয় রামদাসহ আন্তঃজেলা দুর্ধর্ষ ছিনতাইকারী আটক

নবীনগরের ইব্রাহিমপুরে ভাঙা বাঁশের সাঁকোই ভরসা, স্থায়ী ব্রিজের আকুতি

২০০ টাকার ন্যানো ইউরিয়ায় কৃষিতে নতুন সম্ভাবনা, নজর কাড়ল প্রধানমন্ত্রীর

১০

মঘাদিয়ার শরিয়তপাড়ায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল

১১

বাগেরহাটের রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের একনেক অনুমোদন চলতি সপ্তাহে

১২

খুলনায় বিদেশে লোক পাঠানোর নামে লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

১৩

মঘাদিয়া ইউনিয়নে সংরক্ষিত মহিলা সদস্য পদে আলোচনায় নাসরিন আক্তার

১৪

বেলকুচিতে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু

১৫

মিরসরাইয়ে আবুতোরাব ফাজিল মাদরাসায় তামাদ্দুনিক প্রতিযোগিতা

১৬

মিরসরাইয়ে এসএসসি-দাখিল উত্তীর্ণ ৩৫ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

১৭

শ্যামনগরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান

১৮

দিঘলিয়ায় মাদরাসায় চুরি করতে গিয়ে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু, প্রশ্নের মুখে দারিদ্র্যের নির্মম বাস্তবতা

১৯

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেপ্তার

২০