জাহাঙ্গীর আলম, মুক্তাগাছা (ময়মনসিংহ) প্রতিনিধি
১৮ অগাস্ট ২০২৬, ৯:৩৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মুক্তাগাছায় মনিরামবাড়ী বালিকা মাদ্রাসার দাখিল পরীক্ষার্থীদের সংবর্ধনা, উপজেলায় প্রথম

ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার অন্যতম শীর্ষ দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান মনিরামবাড়ী বালিকা আলিম মাদ্রাসায় ২০২৬ সালের দাখিল পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান মহাসমারোহে অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৭ আগস্ট) মাদ্রাসা মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে এবারের দাখিল পরীক্ষায় উপজেলায় শীর্ষস্থান অর্জন করায় শিক্ষার্থীদের সংবর্ধিত করা হয়। মাদ্রাসাটি থেকে ২২ জন শিক্ষার্থী অংশ নিয়ে ২০ জন উত্তীর্ণ হয়েছে। এতে পাসের হার ৯০.৯% এবং ৫ জন শিক্ষার্থী জিপিএ-৫ পাওয়ার গৌরব অর্জন করেছে।

মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ রাহিমা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তাগাছা উপজেলার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কৃষ্ণ চন্দ্র। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা আনোয়ার হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও কৃষ্ণ চন্দ্র বলেন, “উপজেলায় প্রথম স্থান অর্জন করা মনিরামবাড়ী বালিকা আলিম মাদ্রাসার নারী শিক্ষার অগ্রগতিতে একটি অনন্য মাইলফলক। শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও জাতির কল্যাণে কাজ করতে হবে।” পরে অতিথিবৃন্দ জিপিএ-৫ প্রাপ্তসহ উত্তীর্ণ ২০ জন কৃতি শিক্ষার্থীর হাতে বিশেষ সম্মাননা স্মারক ও ক্রেস্ট তুলে দেন।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

Nouveau casino en ligne : les limites et les règles de jeu responsable

১

Spotify Review 2026

২

গঙ্গাচড়ায় ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে জামায়াতের বিক্ষোভ, কঠোর হুঁশিয়ারি

৩

নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলের প্রতিবাদে শিবপুরে বিএনপির বিক্ষোভ

৪

রাজশাহীতে চোরাই ল্যাপটপ ও ১২টি মোবাইল ফোন উদ্ধার, গ্রেপ্তার ২

৫

শতবর্ষী বিদ্যালয়ের মাঠে ড্রেন নির্মাণ, ক্ষুব্ধ শিক্ষার্থীদের আন্দোলনের হুঁশিয়ারি

৬

ছাত্রদল কর্মীর জীবনের দাম কি ২০ লাখ টাকা? জুলাই যোদ্ধা শাকিল হত্যা ও এমপি পুত্র গ্রেপ্তার নিয়ে যা জানা গেল

৭

মাদ্রাসা শিক্ষককে পেটানোই সমাধান নয়, অপরাধীর পরিচয় ধর্ম নয়, অপরাধীই: সাম্প্রদায়িক ট্যাগের বিরুদ্ধে কড়া প্রতিবাদ

৮

রাজশাহীকে অবৈধ দখলমুক্ত করা হবে, পুনর্বাসিত হবেন ক্ষুদ্র ব্যবসায়ীরা

৯

নোবিপ্রবিতে নবীনবরণ ৭ নভেম্বর, থাকছেন নাহিদ ইসলামসহ এনসিপির কেন্দ্রীয় নেতারা

১০

তাড়াইলে এলপিজি গ্যাসের তীব্র সংকট, ২ হাজার ৬০০ টাকাতেও মিলছে না সিলিন্ডার

১১

বাঘারপাড়ার জহুরপুরে ২০০ বছরের প্রাচীন বটগাছ, প্রকৃতির অনন্য তোরণ

১২

খুলনায় জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৬ পালিত: আলোচনা সভা ও মানববন্ধন

১৩

ডিপিসি সম্পন্ন, তবু পদোন্নতির জিও নেই: অপেক্ষায় ৩৭তম বিসিএসের শিক্ষা ক্যাডার

১৪

নবীনগরে গাছের চারা লাগানো নিয়ে বিরোধ, বাক্‌প্রতিবন্ধী নারীকে হত্যাচেষ্টার অভিযোগ

১৫

সুন্দরবনে জাহাজের ধাক্কায় ডুবল কয়লাবাহী কার্গো, তলিয়ে গেল ১,২৫০ টন কয়লা

১৬

মিরসরাইয়ের নতুন ইউএনও মোহাম্মদ জাহিদুল ইসলাম, জনসেবায় বাড়ছে প্রত্যাশা

১৭

নির্বাচন কমিশনকে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি ১১ দলীয় জোটের

১৮

টঙ্গীর শিশু নিপীড়ন বিতর্কে নতুন মোড়, দেশ ছাড়ার দাবি শিশুটির বাবার

১৯

নাগেশ্বরীতে জুয়ার আসর থেকে যুবশক্তির নেতা আটক, ঘণ্টাখানেক পর মুচলেকায় মুক্তি

২০