মফিজুর রহমান, ভাটারা (ঢাকা) প্রতিনিধি
১৫ অগাস্ট ২০২৬, ১:৪৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ভাটারা জোয়ার সাহারায় শিবলী ড্রয়িং একাডেমির উদ্যোগে বর্ণাঢ্য চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত

রাজধানীর ভাটারা থানার জোয়ার সাহারা বাজারে অবস্থিত অগ্রণী স্কুলে শিশু-কিশোরদের সৃজনশীলতা, কল্পনাশক্তি ও প্রস্ফুটিত শিল্পীসত্তার বিকাশে ‘শিবলী ড্রয়িং একাডেমি’র উদ্যোগে অনুষ্ঠিত হয়ে গেল এক বর্ণাঢ্য ড্রয়িং প্রতিযোগিতা। রঙ-তুলির চমৎকার এই আয়োজনে বিভিন্ন বয়সী শিশুদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো স্কুল প্রাঙ্গণ এক প্রাণবন্ত উৎসবে পরিণত হয়।

শিশুদের মেধা ও নান্দনিক দৃষ্টিভঙ্গিকে বিকশিত করার পাশাপাশি সুস্থ প্রতিযোগিতার মানসিকতা গড়ে তোলাই ছিল এই আয়োজনের মূল উদ্দেশ্য। প্রায় ৫২ জন শিক্ষার্থী প্রতিযোগিতার জন্য নিবন্ধন করে, যার মধ্যে ৪২ জন শিক্ষার্থী সরাসরি উপস্থিত থেকে সাদা ক্যানভাসে কচি হাতের ছোঁয়ায় প্রকৃতি ও নিজ কল্পনার জগতকে ফুটিয়ে তোলে।

বয়স ও চিত্রাঙ্কনের দক্ষতার ওপর ভিত্তি করে প্রতিযোগীদের A, B ও C—এই তিনটি গ্রুপে বিভক্ত করা হয়। চিত্রাঙ্কনের সৃজনশীলতা, রঙের ব্যবহার ও নান্দনিকতার ওপর বিচার-বিশ্লেষণ করে প্রতিটি গ্রুপ থেকে ১ম, ২য় ও ৩য় স্থান অর্জনকারী বিজয়ী নির্বাচন করা হয়।

আয়োজনের সবচেয়ে আকর্ষণীয় দিক ছিল—বিজয়ীদের পাশাপাশি অংশগ্রহণকারী প্রত্যেক শিক্ষার্থীর হাতে তুলে দেওয়া হয় সম্মাননা ক্রেস্ট, সার্টিফিকেট ও মেডেল। শিবলী ড্রয়িং একাডেমির এমন উদ্যোগ শিশুদের মাঝে আত্মবিশ্বাস ও আনন্দের বন্যা বইয়ে দেয়।

অনুষ্ঠানে উপস্থিত অভিভাবকরা জানান, বর্তমানের মোবাইল ও অতিরিক্ত প্রযুক্তিনির্ভর যুগে চিত্রাঙ্কনের মতো সৃজনশীল চর্চা শিশুদের সুস্থ মানসিক বিকাশে ইতিবাচক ভূমিকা রাখবে।

শিবলী ড্রয়িং একাডেমির আয়োজক কর্তৃপক্ষ জানায়, শিশুদের মেধা বিকাশ কেবল প্রাতিষ্ঠানিক পড়ার টেবিলে সীমাবদ্ধ রাখা উচিত নয়। আগামী দিনেও শিশু-কিশোরদের সুপ্ত প্রতিভা বিকাশ ও সৃজনশীল প্রজন্ম গঠনে আরও বৃহৎ পরিসরে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক কার্যক্রম অব্যাহত রাখা হবে।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে শাপলা তুলতে গিয়ে দুই শিশুর মৃত্যু, ভ্যানচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নবীন বরণ

যান্ত্রিক ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, উৎপাদন অর্ধেকে

নওগাঁর পত্নী তলায় নেশাকারী কারবারি আটক

ডেঙ্গু প্রতিরোধের লক্ষ্যে ৩ আর্মড পুলিশ ব্যাটালিয়নে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান-২০২৬

চাঁদা দাবির অভিযোগ, সাংবাদিকের প্রশ্নে অভিযোগকারীকে ‘মেরে লাশ বানানোর’ হুমকি

পদ্মায় দুই দিন পর ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার

নওগাঁয় রামদাসহ আন্তঃজেলা দুর্ধর্ষ ছিনতাইকারী আটক

নবীনগরের ইব্রাহিমপুরে ভাঙা বাঁশের সাঁকোই ভরসা, স্থায়ী ব্রিজের আকুতি

২০০ টাকার ন্যানো ইউরিয়ায় কৃষিতে নতুন সম্ভাবনা, নজর কাড়ল প্রধানমন্ত্রীর

১০

মঘাদিয়ার শরিয়তপাড়ায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল

১১

বাগেরহাটের রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের একনেক অনুমোদন চলতি সপ্তাহে

১২

খুলনায় বিদেশে লোক পাঠানোর নামে লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

১৩

মঘাদিয়া ইউনিয়নে সংরক্ষিত মহিলা সদস্য পদে আলোচনায় নাসরিন আক্তার

১৪

বেলকুচিতে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু

১৫

মিরসরাইয়ে আবুতোরাব ফাজিল মাদরাসায় তামাদ্দুনিক প্রতিযোগিতা

১৬

মিরসরাইয়ে এসএসসি-দাখিল উত্তীর্ণ ৩৫ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

১৭

শ্যামনগরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান

১৮

দিঘলিয়ায় মাদরাসায় চুরি করতে গিয়ে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু, প্রশ্নের মুখে দারিদ্র্যের নির্মম বাস্তবতা

১৯

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেপ্তার

২০