রবিউল ইসলাম, দিঘলিয়া (খুলনা) প্রতিনিধি
১৪ অগাস্ট ২০২৬, ৯:২৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ঈদগাহ মাঠে এখন রেস্টুরেন্ট! খুলনার দৌলতপুরে দখলদারদের স্বর্গরাজ্য

খুলনার দৌলতপুর আঞ্জুমান ঈদগাহ মাঠ এখন আর শুধু ধর্মপ্রাণ মুসল্লিদের নামাজের স্থান নয়, পরিণত হয়েছে কতিপয় রেস্টুরেন্ট ব্যবসায়ীর লাভজনক আস্তানায়। খুলনা সিটি কর্পোরেশন (কেসিসি) এবং খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের (কেডিএ) কিছু কর্মকর্তার যোগসাজশে পবিত্র এই স্থানটি দখল করে প্রকাশ্যে খাবারের দোকান চালানের অভিযোগ উঠেছে।

রাতের চিত্র পর্যবেক্ষণ করে দেখা যায়, ঈদগাহ মাঠের ভেতরের অংশে টিনের অস্থায়ী ছাউনি দিয়ে টেবিল-চেয়ার পেতে অবাধে চলছে কেনাবেচা। প্রকাশ্যে এলপিজি গ্যাসের চুলা, বড় বড় পানির ড্রাম ও রান্নাঘরের সরঞ্জাম বসিয়ে চলছে খাবার তৈরির কাজ। দোকানের চারপাশ কাদাপানি আর ময়লা-আবর্জনায় নোংরা হয়ে পড়েছে, এমনকি রেস্তোরাঁর বিস্তার ঘটেছে মাঠের চারপাশের গাছের নিচেও।

স্থানীয় বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করে জানান, ওয়াকফকৃত এই ঐতিহ্যবাহী ঈদগাহ মাঠে মূলত ঈদের জামাত ও জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। অথচ এখন সন্ধ্যা নামলেই সেখানে জমে ওঠে হোটেল-রেস্তোরাঁর জমজমাট ব্যবসা। অভিযোগ উঠেছে, প্রভাবশালী মহল ও প্রশাসনের অসাধু চক্র নিয়মিত ‘মাসোহারা’ বা অনৈতিক সুবিধার বিনিময়ে এই দখলদারি অব্যাহত রেখেছে।

এ ছাড়া খোলা এলপিজি গ্যাস সিলিন্ডার এবং ঝুঁকিপূর্ণ অস্থায়ী বিদ্যুৎ সংযোগ ব্যবহারের ফলে যে কোনো মুহূর্তে বড় ধরনের অগ্নিকাণ্ড বা দুর্ঘটনার আশঙ্কা দেখা দিয়েছে।

ঈদের নামাজ ও ধর্মীয় পবিত্রতা রক্ষার্থে অবিলম্বে এসব অবৈধ দখলদার উচ্ছেদ করে আঞ্জুমান ঈদগাহ মাঠটিকে পূর্বের অবস্থায় ফিরিয়ে আনার জোর দাবি জানিয়েছেন স্থানীয় মুসল্লি ও সুশীল সমাজ।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে শাপলা তুলতে গিয়ে দুই শিশুর মৃত্যু, ভ্যানচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নবীন বরণ

যান্ত্রিক ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, উৎপাদন অর্ধেকে

নওগাঁর পত্নী তলায় নেশাকারী কারবারি আটক

ডেঙ্গু প্রতিরোধের লক্ষ্যে ৩ আর্মড পুলিশ ব্যাটালিয়নে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান-২০২৬

চাঁদা দাবির অভিযোগ, সাংবাদিকের প্রশ্নে অভিযোগকারীকে ‘মেরে লাশ বানানোর’ হুমকি

পদ্মায় দুই দিন পর ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার

নওগাঁয় রামদাসহ আন্তঃজেলা দুর্ধর্ষ ছিনতাইকারী আটক

নবীনগরের ইব্রাহিমপুরে ভাঙা বাঁশের সাঁকোই ভরসা, স্থায়ী ব্রিজের আকুতি

২০০ টাকার ন্যানো ইউরিয়ায় কৃষিতে নতুন সম্ভাবনা, নজর কাড়ল প্রধানমন্ত্রীর

১০

মঘাদিয়ার শরিয়তপাড়ায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল

১১

বাগেরহাটের রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের একনেক অনুমোদন চলতি সপ্তাহে

১২

খুলনায় বিদেশে লোক পাঠানোর নামে লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

১৩

মঘাদিয়া ইউনিয়নে সংরক্ষিত মহিলা সদস্য পদে আলোচনায় নাসরিন আক্তার

১৪

বেলকুচিতে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু

১৫

মিরসরাইয়ে আবুতোরাব ফাজিল মাদরাসায় তামাদ্দুনিক প্রতিযোগিতা

১৬

মিরসরাইয়ে এসএসসি-দাখিল উত্তীর্ণ ৩৫ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

১৭

শ্যামনগরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান

১৮

দিঘলিয়ায় মাদরাসায় চুরি করতে গিয়ে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু, প্রশ্নের মুখে দারিদ্র্যের নির্মম বাস্তবতা

১৯

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেপ্তার

২০