সাদ্দাম হোসাইন, বেলকুচি {সিরাজগঞ্জ} প্রতিনিধি
১৪ অগাস্ট ২০২৬, ৪:২২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বেলকুচিতে যাত্রী ছাউনির পাশে ময়লার স্তূপ; তীব্র দুর্গন্ধে নাকাল পথচারী

সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলার চালা এলাকার মেইন রাস্তার পাশে নির্মিত একটি আধুনিক যাত্রী ছাউনি বর্তমানে বর্জ্য ফেলার স্থানে পরিণত হয়েছে। যাত্রী ছাউনির ঠিক পাশেই বিশাল আবর্জনার স্তূপ জমে থাকায় এটি এখন এক প্রকার ময়লার ভাগাড়। যা কেবল দৃষ্টিকটুই নয়, বরং স্থানীয় জনস্বাস্থ্যের জন্যও মারাত্মক হুমকি হয়ে দাঁড়িয়েছে।

সরেজমিনে দেখা যায়, ব্যস্ততম এই রাস্তার পাশের যাত্রী ছাউনিটি পুরোপুরি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। চারপাশজুড়ে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে পলিথিন, প্লাস্টিকের বোতল ও উচ্ছিষ্ট বর্জ্য। দুর্গন্ধে যাতায়াতকারী পথচারীরা নাক চেপে চলাচল করতে বাধ্য হচ্ছেন। বর্জ্য পচে মশা-মাছির উপদ্রব বৃদ্ধি পাওয়ায় ডেঙ্গুসহ বিভিন্ন সংক্রামক রোগের ঝুঁকিও বাড়ছে।

স্থানীয় বাসিন্দা ইয়াকুব জানান, প্রতিদিন হাজার হাজার মানুষ এই রাস্তা দিয়ে যাতায়াত করেন। দুর্গন্ধে যাত্রী ছাউনির ধারেকাছে যাওয়াও সম্ভব হয় না। ভ্যানচালক আসলাম আক্ষেপ করে বলেন, “আমরা যারা গাড়ি নিয়ে দাঁড়াই কিংবা দূর থেকে যাত্রীরা আসেন, দুর্গন্ধের কারণে এখানে দাঁড়াতেই পারেন না। একটা সুন্দর সরকারি স্থাপনা এভাবে নষ্ট হওয়া অত্যন্ত দুঃখজনক।”

অবিলম্বে এলাকাটি পরিষ্কার-পরিচ্ছন্ন করা, সুনির্দিষ্ট বর্জ্য ফেলার স্থান নির্ধারণ এবং জনসচেতনতা বাড়াতে বেলকুচি উপজেলা প্রশাসন ও স্থানীয় ইউনিয়ন পরিষদের দ্রুত হস্তক্ষেপ দাবি করেছেন ভুক্তভোগী সাধারণ মানুষ ও সচেতন মহল।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে শাপলা তুলতে গিয়ে দুই শিশুর মৃত্যু, ভ্যানচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নবীন বরণ

যান্ত্রিক ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, উৎপাদন অর্ধেকে

নওগাঁর পত্নী তলায় নেশাকারী কারবারি আটক

ডেঙ্গু প্রতিরোধের লক্ষ্যে ৩ আর্মড পুলিশ ব্যাটালিয়নে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান-২০২৬

চাঁদা দাবির অভিযোগ, সাংবাদিকের প্রশ্নে অভিযোগকারীকে ‘মেরে লাশ বানানোর’ হুমকি

পদ্মায় দুই দিন পর ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার

নওগাঁয় রামদাসহ আন্তঃজেলা দুর্ধর্ষ ছিনতাইকারী আটক

নবীনগরের ইব্রাহিমপুরে ভাঙা বাঁশের সাঁকোই ভরসা, স্থায়ী ব্রিজের আকুতি

২০০ টাকার ন্যানো ইউরিয়ায় কৃষিতে নতুন সম্ভাবনা, নজর কাড়ল প্রধানমন্ত্রীর

১০

মঘাদিয়ার শরিয়তপাড়ায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল

১১

বাগেরহাটের রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের একনেক অনুমোদন চলতি সপ্তাহে

১২

খুলনায় বিদেশে লোক পাঠানোর নামে লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

১৩

মঘাদিয়া ইউনিয়নে সংরক্ষিত মহিলা সদস্য পদে আলোচনায় নাসরিন আক্তার

১৪

বেলকুচিতে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু

১৫

মিরসরাইয়ে আবুতোরাব ফাজিল মাদরাসায় তামাদ্দুনিক প্রতিযোগিতা

১৬

মিরসরাইয়ে এসএসসি-দাখিল উত্তীর্ণ ৩৫ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

১৭

শ্যামনগরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান

১৮

দিঘলিয়ায় মাদরাসায় চুরি করতে গিয়ে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু, প্রশ্নের মুখে দারিদ্র্যের নির্মম বাস্তবতা

১৯

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেপ্তার

২০