আনোয়ার হোসেন, মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
১৩ অগাস্ট ২০২৬, ২:৪৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

মিরসরাইয়ে মোবাইল কোর্টের অভিযান: ৪ মামলায় লক্ষাধিক টাকা জরিমানা

চট্টগ্রামের মিরসরাই উপজেলার আবুতোরাব বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য তদারকি এবং ফার্মেসি মনিটরিংয়ে বিশেষ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। অভিযানকালে ঔষধ ও কসমেটিকস আইনের বিভিন্ন ধারা লঙ্ঘনের দায়ে ৪টি মামলায় ১ লাখ ১৩ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়।

বুধবার (১২ আগস্ট ২০২৬) দুপুর সাড়ে ১২টার দিকে মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোমাইয়া আক্তারের নেতৃত্বে এ মোবাইল কোর্ট পরিচালিত হয়।

অভিযানে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য পরিস্থিতি খতিয়ে দেখার পাশাপাশি বিভিন্ন ফার্মেসির ওষুধের মান, সঠিক সংরক্ষণ ও বিক্রয়সংক্রান্ত বিষয়টি নিবিড়ভাবে মনিটরিং করা হয়। এ সময় অনিয়ম পরিলক্ষিত হওয়ায় ‘ঔষধ ও কসমেটিকস আইন, ২০২৩’-এর সংশ্লিষ্ট ধারায় অপরাধ আমলে নিয়ে ৪টি প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ১৩ হাজার টাকা জরিমানা করা হয়।

এ ছাড়া মোবাইল কোর্ট পরিচালনার পাশাপাশি আবুতোরাব বাজারের অবকাঠামো উন্নয়ন, ড্রেনেজ ব্যবস্থা ও বর্জ্য ব্যবস্থাপনা পরিস্থিতি পরিদর্শনের মাধ্যমে পরিচ্ছন্নতার তাগিদ দেওয়া হয়। অভিযানে ওষুধ প্রশাসন অধিদপ্তর চট্টগ্রামের সহকারী পরিচালক মাখনুওন তাবাসসুম, উপজেলা প্রকৌশলী সাফায়াত ফারুক চৌধুরী এবং স্থানীয় বাজার কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোমাইয়া আক্তার জানান, জনস্বার্থে নিত্যপণ্যের বাজার ও ফার্মেসিগুলোর কার্যক্রম নিয়মিত তদারকি করা হচ্ছে। আইন অমান্য করে ব্যবসা পরিচালনা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে শাপলা তুলতে গিয়ে দুই শিশুর মৃত্যু, ভ্যানচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নবীন বরণ

যান্ত্রিক ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, উৎপাদন অর্ধেকে

নওগাঁর পত্নী তলায় নেশাকারী কারবারি আটক

ডেঙ্গু প্রতিরোধের লক্ষ্যে ৩ আর্মড পুলিশ ব্যাটালিয়নে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান-২০২৬

চাঁদা দাবির অভিযোগ, সাংবাদিকের প্রশ্নে অভিযোগকারীকে ‘মেরে লাশ বানানোর’ হুমকি

পদ্মায় দুই দিন পর ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার

নওগাঁয় রামদাসহ আন্তঃজেলা দুর্ধর্ষ ছিনতাইকারী আটক

নবীনগরের ইব্রাহিমপুরে ভাঙা বাঁশের সাঁকোই ভরসা, স্থায়ী ব্রিজের আকুতি

২০০ টাকার ন্যানো ইউরিয়ায় কৃষিতে নতুন সম্ভাবনা, নজর কাড়ল প্রধানমন্ত্রীর

১০

মঘাদিয়ার শরিয়তপাড়ায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল

১১

বাগেরহাটের রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের একনেক অনুমোদন চলতি সপ্তাহে

১২

খুলনায় বিদেশে লোক পাঠানোর নামে লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

১৩

মঘাদিয়া ইউনিয়নে সংরক্ষিত মহিলা সদস্য পদে আলোচনায় নাসরিন আক্তার

১৪

বেলকুচিতে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু

১৫

মিরসরাইয়ে আবুতোরাব ফাজিল মাদরাসায় তামাদ্দুনিক প্রতিযোগিতা

১৬

মিরসরাইয়ে এসএসসি-দাখিল উত্তীর্ণ ৩৫ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

১৭

শ্যামনগরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান

১৮

দিঘলিয়ায় মাদরাসায় চুরি করতে গিয়ে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু, প্রশ্নের মুখে দারিদ্র্যের নির্মম বাস্তবতা

১৯

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেপ্তার

২০