সুজন চন্দ্র দাস, কালীগঞ্জ {গাজীপুর} প্রতিনিধি
১৩ অগাস্ট ২০২৬, ২:০১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

সততা ও নৈতিকতার বার্তা ছড়িয়ে কালীগঞ্জে দুদকের বিতর্ক প্রতিযোগিতা; চ্যাম্পিয়ন চুপাইর বালিকা উচ্চ বিদ্যালয়

যুক্তির শাণিত বাণে দুর্নীতিমুক্ত সমাজ গড়ার অঙ্গীকার প্রকাশ করেছে তরুণ শিক্ষার্থীরা। সততা, নৈতিকতা ও দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলনকে বেগবান করার লক্ষ্যে গাজীপুরের কালীগঞ্জে অনুষ্ঠিত হয়েছে জমজমাট বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।

গত মঙ্গলবার (১১ আগস্ট ২০২৬) উপজেলার ঐতিহ্যবাহী কালীগঞ্জ মহিলা ডিগ্রি কলেজ মিলনায়তনে দিনব্যাপী এ আয়োজন সম্পন্ন হয়। দুর্নীতি দমন কমিশন (দুদক) সমন্বিত জেলা কার্যালয়, গাজীপুরের তত্ত্বাবধানে অনুষ্ঠানটির আয়োজন করে কালীগঞ্জ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক)।

উপজেলার ১৪টি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের অংশগ্রহণে আয়োজিত এ প্রতিযোগিতার বিষয় ছিল—‘আইনের শাসনের কঠোর প্রয়োগের মাধ্যমেই দুর্নীতি দমন সম্ভব’। বিষয়ের পক্ষে-বিপক্ষে তার্কিক শিক্ষার্থীদের বাচনভঙ্গি ও ক্ষুরধার যুক্তি উপস্থিত সবাইকে মুগ্ধ করে। প্রতিযোগিতার চূড়ান্ত লড়াইয়ে বালিগাঁও উচ্চ বিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে চুপাইর বালিকা উচ্চ বিদ্যালয়।

কালীগঞ্জ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোঃ নায়েবুর রহমান মাসুদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল-আমিন হাওলাদার।

উপজেলা দুপ্রকের উপদেষ্টা জয়নাল আবেদিনের মডারেশনে এবং সাধারণ সম্পাদক মোঃ ইসমাইল হোসেন মোড়ল ও কালীগঞ্জ থানা প্রেসক্লাবের সভাপতি জাকারিয়া আল মামুনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দুদক গাজীপুরের সহকারী পরিচালক মোঃ এনামুল হক, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আতিকুর রহমান খান, কালীগঞ্জ মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ নাজমুল ইসলামসহ অন্যান্য সুধীজন।

বক্তারা তাঁদের আলোচনায় বলেন, দুর্নীতি দেশের প্রধান বাধা। কেবল আইনি পদেক্ষেপে দুর্নীতি দূর করা সম্ভব নয়, এজন্য প্রয়োজন পারিবারিক ও সামাজিক পর্যায়ে নৈতিকতার চর্চা। তারা শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবনের জন্য সৎ ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান। প্রতিযোগিতা শেষে বিজয়ী ও বিজিত দলের হাতে সম্মাননা ক্রেস্ট, সনদপত্র এবং শ্রেষ্ঠ বক্তার পুরষ্কার তুলে দেওয়া হয়।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে শাপলা তুলতে গিয়ে দুই শিশুর মৃত্যু, ভ্যানচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নবীন বরণ

যান্ত্রিক ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, উৎপাদন অর্ধেকে

নওগাঁর পত্নী তলায় নেশাকারী কারবারি আটক

ডেঙ্গু প্রতিরোধের লক্ষ্যে ৩ আর্মড পুলিশ ব্যাটালিয়নে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান-২০২৬

চাঁদা দাবির অভিযোগ, সাংবাদিকের প্রশ্নে অভিযোগকারীকে ‘মেরে লাশ বানানোর’ হুমকি

পদ্মায় দুই দিন পর ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার

নওগাঁয় রামদাসহ আন্তঃজেলা দুর্ধর্ষ ছিনতাইকারী আটক

নবীনগরের ইব্রাহিমপুরে ভাঙা বাঁশের সাঁকোই ভরসা, স্থায়ী ব্রিজের আকুতি

২০০ টাকার ন্যানো ইউরিয়ায় কৃষিতে নতুন সম্ভাবনা, নজর কাড়ল প্রধানমন্ত্রীর

১০

মঘাদিয়ার শরিয়তপাড়ায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল

১১

বাগেরহাটের রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের একনেক অনুমোদন চলতি সপ্তাহে

১২

খুলনায় বিদেশে লোক পাঠানোর নামে লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

১৩

মঘাদিয়া ইউনিয়নে সংরক্ষিত মহিলা সদস্য পদে আলোচনায় নাসরিন আক্তার

১৪

বেলকুচিতে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু

১৫

মিরসরাইয়ে আবুতোরাব ফাজিল মাদরাসায় তামাদ্দুনিক প্রতিযোগিতা

১৬

মিরসরাইয়ে এসএসসি-দাখিল উত্তীর্ণ ৩৫ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

১৭

শ্যামনগরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান

১৮

দিঘলিয়ায় মাদরাসায় চুরি করতে গিয়ে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু, প্রশ্নের মুখে দারিদ্র্যের নির্মম বাস্তবতা

১৯

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেপ্তার

২০