ইমন মোল্লা রাতুল | সংবাদদাতা, মাদারীপুর
১১ অগাস্ট ২০২৬, ১১:২১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ঢাকা বোর্ডে লজ্জার রেকর্ড মাদারীপুরের: এসএসসিতে পাসের হারে সবার নিচে

২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফলে ঢাকা শিক্ষা বোর্ডের মধ্যে চরম বিপর্যয় ঘটেছে মাদারীপুরে। বোর্ডে অন্তর্ভুক্ত জেলাগুলোর মধ্যে পাসের হারে একদম তলানিতে অবস্থান করছে জেলাটি।

ঘোষিত ফলাফল অনুযায়ী, চলতি বছর মাদারীপুর জেলা থেকে মোট ৯ হাজার ২৯০ জন শিক্ষার্থী এসএসসি ও সমমান পরীক্ষায় অংশগ্রহণ করে। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে মাত্র ৫ হাজার ৩৮১ জন শিক্ষার্থী। জেলায় মোট পাসের হার দাঁড়িয়েছে ৫৭ দশমিক ৯২ শতাংশ। এ বছর জেলাজুড়ে সর্বমোট জিপিএ-৫ পেয়েছে মাত্র ৩২৯ জন শিক্ষার্থী।

ঢাকা শিক্ষা বোর্ডের জেলাভিত্তিক ফলাফলে মাদারীপুরের এমন নজিরবিহীন পিছিয়ে পড়া ও সর্বনিম্নে অবস্থান নেওয়া নিয়ে শিক্ষার্থী, অভিভাবক ও সুশীল সমাজের মধ্যে তীব্র ক্ষোভ ও আলোচনার সৃষ্টি হয়েছে।

শিক্ষা বোর্ডের কর্মকর্তারা জানিয়েছেন, মাদারীপুর জেলার ফলাফল এত পিছিয়ে পড়ার সুনির্দিষ্ট কারণ ও দুর্বলতাগুলো চিহ্নিত করতে শীঘ্রই জেলাভিত্তিক বিশেষ বিশ্লেষণ শুরু করা হবে। অনুত্তীর্ণ হওয়ার কারণ এবং পিছিয়ে পড়া শিক্ষা প্রতিষ্ঠানগুলোর একাডেমিক অবকাঠামো ও ঘাটতিগুলো গভীরভাবে পর্যালোচনার উদ্যোগ নেওয়া হয়েছে।

শিক্ষা কর্তৃপক্ষ আশা প্রকাশ করেছে, চলতি বছরের ব্যর্থতার কারণগুলো চিহ্নিত করে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া সম্ভব হলে আগামী শিক্ষাবর্ষে মাদারীপুরের এসএসসি ফলাফলে বড় ধরনের ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব হবে।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে শাপলা তুলতে গিয়ে দুই শিশুর মৃত্যু, ভ্যানচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নবীন বরণ

যান্ত্রিক ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, উৎপাদন অর্ধেকে

নওগাঁর পত্নী তলায় নেশাকারী কারবারি আটক

ডেঙ্গু প্রতিরোধের লক্ষ্যে ৩ আর্মড পুলিশ ব্যাটালিয়নে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান-২০২৬

চাঁদা দাবির অভিযোগ, সাংবাদিকের প্রশ্নে অভিযোগকারীকে ‘মেরে লাশ বানানোর’ হুমকি

পদ্মায় দুই দিন পর ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার

নওগাঁয় রামদাসহ আন্তঃজেলা দুর্ধর্ষ ছিনতাইকারী আটক

নবীনগরের ইব্রাহিমপুরে ভাঙা বাঁশের সাঁকোই ভরসা, স্থায়ী ব্রিজের আকুতি

২০০ টাকার ন্যানো ইউরিয়ায় কৃষিতে নতুন সম্ভাবনা, নজর কাড়ল প্রধানমন্ত্রীর

১০

মঘাদিয়ার শরিয়তপাড়ায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল

১১

বাগেরহাটের রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের একনেক অনুমোদন চলতি সপ্তাহে

১২

খুলনায় বিদেশে লোক পাঠানোর নামে লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

১৩

মঘাদিয়া ইউনিয়নে সংরক্ষিত মহিলা সদস্য পদে আলোচনায় নাসরিন আক্তার

১৪

বেলকুচিতে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু

১৫

মিরসরাইয়ে আবুতোরাব ফাজিল মাদরাসায় তামাদ্দুনিক প্রতিযোগিতা

১৬

মিরসরাইয়ে এসএসসি-দাখিল উত্তীর্ণ ৩৫ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

১৭

শ্যামনগরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান

১৮

দিঘলিয়ায় মাদরাসায় চুরি করতে গিয়ে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু, প্রশ্নের মুখে দারিদ্র্যের নির্মম বাস্তবতা

১৯

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেপ্তার

২০