সালাহ উদ্দীন, মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
১০ অগাস্ট ২০২৬, ১:৪০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মঘাদিয়া নুরুল আবছার চৌধুরী উচ্চ বিদ্যালয়ে এসএসসিতে পাসের হার ৫০.৪৮%, জিপিএ-৫ পেয়েছে ২ জন

প্রকাশিত হয়েছে ২০২৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল। চট্টগ্রামের মীরসরাই উপজেলার ঐতিহ্যবাহী মঘাদিয়া নুরুল আবছার চৌধুরী উচ্চ বিদ্যালয় থেকে এবারের পরীক্ষায় পাসের হার দাঁড়িয়েছে ৫০.৪৮ শতাংশ। বিদ্যালয়টি থেকে দুজন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে।

বিদ্যালয় সূত্রে জানা গেছে, চলতি বছর মঘাদিয়া নুরুল আবছার চৌধুরী উচ্চ বিদ্যালয় থেকে মোট ১০৫ জন পরীক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল। এর মধ্যে ৫৩ জন শিক্ষার্থী সফলভাবে উত্তীর্ণ হয়েছে এবং ৫২ জন শিক্ষার্থী অকৃতকার্য হয়েছে।

বিদ্যালয়ের পাসের হার ৫০.৪৮ শতাংশ হলেও দুই শিক্ষার্থীর সর্বোচ্চ সাফল্য (জিপিএ-৫) অর্জন করায় শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে আনন্দের আমেজ পরিলক্ষিত হচ্ছে। বিদ্যালয় কর্তৃপক্ষ এবং সংশ্লিষ্টরা এই অর্জনকে প্রতিষ্ঠানের জন্য একটি বিশেষ প্রাপ্তি হিসেবে বিবেচনা করছেন।

ফলাফল প্রকাশের পর কৃতকার্য শিক্ষার্থী ও জিপিএ-৫ প্রাপ্তদের শুভকামনা ও অভিনন্দন জানিয়েছেন বিদ্যালয়ের শিক্ষকমণ্ডলী ও স্থানীয় অভিভাবকরা। একই সাথে যেসব শিক্ষার্থী এবার কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করতে পারেনি, তাদেরকে হতাশ না হয়ে ভবিষ্যতে আরও মনোযোগ দিয়ে পড়াশোনা করার আহ্বান জানানো হয়।

বিদ্যালয়ের শিক্ষকরা জানান, শিক্ষার্থীদের আরও উন্নত ফল অর্জনের লক্ষ্যে আগামী দিনগুলোতে নিয়মিত পাঠদান, বিশেষ করে দুর্বল শিক্ষার্থীদের প্রতি বাড়তি নজরদারি এবং অভিভাবকদের সাথে যোগাযোগ আরও নিবিড় করা হবে।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে শাপলা তুলতে গিয়ে দুই শিশুর মৃত্যু, ভ্যানচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নবীন বরণ

যান্ত্রিক ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, উৎপাদন অর্ধেকে

নওগাঁর পত্নী তলায় নেশাকারী কারবারি আটক

ডেঙ্গু প্রতিরোধের লক্ষ্যে ৩ আর্মড পুলিশ ব্যাটালিয়নে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান-২০২৬

চাঁদা দাবির অভিযোগ, সাংবাদিকের প্রশ্নে অভিযোগকারীকে ‘মেরে লাশ বানানোর’ হুমকি

পদ্মায় দুই দিন পর ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার

নওগাঁয় রামদাসহ আন্তঃজেলা দুর্ধর্ষ ছিনতাইকারী আটক

নবীনগরের ইব্রাহিমপুরে ভাঙা বাঁশের সাঁকোই ভরসা, স্থায়ী ব্রিজের আকুতি

২০০ টাকার ন্যানো ইউরিয়ায় কৃষিতে নতুন সম্ভাবনা, নজর কাড়ল প্রধানমন্ত্রীর

১০

মঘাদিয়ার শরিয়তপাড়ায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল

১১

বাগেরহাটের রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের একনেক অনুমোদন চলতি সপ্তাহে

১২

খুলনায় বিদেশে লোক পাঠানোর নামে লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

১৩

মঘাদিয়া ইউনিয়নে সংরক্ষিত মহিলা সদস্য পদে আলোচনায় নাসরিন আক্তার

১৪

বেলকুচিতে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু

১৫

মিরসরাইয়ে আবুতোরাব ফাজিল মাদরাসায় তামাদ্দুনিক প্রতিযোগিতা

১৬

মিরসরাইয়ে এসএসসি-দাখিল উত্তীর্ণ ৩৫ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

১৭

শ্যামনগরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান

১৮

দিঘলিয়ায় মাদরাসায় চুরি করতে গিয়ে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু, প্রশ্নের মুখে দারিদ্র্যের নির্মম বাস্তবতা

১৯

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেপ্তার

২০