গোলাম কিবরিয়া, বোয়ালিয়া {রাজশাহী} প্রতিনিধি
৯ অগাস্ট ২০২৬, ১:৫৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মালেশিয়া প্রবাসের গল্প সাজিয়েও রক্ষা পাননি সাজাপ্রাপ্ত হাসিবুল, ছদ্মবেশী পুলিশের হাতে গ্রেপ্তার

সাজা এড়াতে পরিবারের পক্ষ থেকে ছড়িয়ে দেওয়া হয়েছিল তিনি মালয়েশিয়ায় পাড়ি জমিয়েছেন। দীর্ঘ আট বছর ধরে এই মিথ্যা তথ্যের ওপর ভর করে নিজেকে আড়ালে রেখেছিলেন। কিন্তু শেষ রক্ষা হয়নি। শেষ পর্যন্ত পুলিশের চতুর কৌশলের কাছে হার মেনেছেন একাধিক মামলায় সাজাপ্রাপ্ত আসামি হাসিবুল ইসলাম (৪০)। অবশেষে শুক্রবার রাতে ঢাকার এক এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করেছে রাজশাহীর বাগমারা থানা-পুলিশ।

গ্রেপ্তারকৃত হাসিবুল ইসলাম বাগমারা উপজেলার ভবানীগঞ্জ পৌরসভার সূর্যপাড়া গ্রামের আনোয়ারুলের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, হাসিবুল ইসলামের বিরুদ্ধে প্রতারণা ও দাঙ্গা-হাঙ্গামার অভিযোগে রাজশাহী, নওগাঁ ও নাটোরে একাধিক মামলা রয়েছে। ২০২৩ সাল পর্যন্ত এসব চারটি মামলায় তাঁর বিভিন্ন মেয়াদে সাজা হয়। তবে ২০১৯ সাল থেকেই তিনি পলাতক ছিলেন।

সাজার পরোয়ানা বাগমারা থানায় আসার পর পুলিশ প্রতিবারই তাঁর বাড়িতে অভিযান চালাত, আর পরিবারের সদস্যরা মিথ্যা তথ্য দিয়ে জানাতেন তিনি মালয়েশিয়ায় আছেন। কিন্তু বিষয়টি নিয়ে সন্দেহ হলে অনুসন্ধানে নামে পুলিশ। অনুসন্ধানের একপর্যায়ে ‘রংধনু শপ’ নামের একটি অনলাইন কসমেটিক্স বিক্রির পেজের সন্ধান পায় বাগমারা থানা-পুলিশ। পরবর্তীতে ছদ্মবেশে ক্রেতা সেজে ওই অনলাইন শপের পরিচালক হাসিবুলের সঙ্গে যোগাযোগ স্থাপন করেন বাগমারা থানার উপপরিদর্শক (এসআই) শিহাব উদ্দীন।

এসআই শিহাব উদ্দীন জানান, সাজার পরোয়ানা তামিল করতে সোর্স ও আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় তদন্ত চালিয়ে নিশ্চিত হওয়া যায় যে হাসিবুল মালয়েশিয়ায় নন, বরং ঢাকায় অবস্থান করছেন। শুক্রবার রাতে অভিযান চালিয়ে তাঁর পরিচয় নিশ্চিত করে আটক করা হয়।

বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম জানান, দীর্ঘদিন ধরে বিদেশে আত্মগোপনের নাটক সাজিয়ে আসা সাজাপ্রাপ্ত এই আসামিকে ধরতে পুলিশকে বেশ বেগ পেতে হলেও অবশেষে সফল অভিযান চালানো সম্ভব হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাঁকে আদালতে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে শাপলা তুলতে গিয়ে দুই শিশুর মৃত্যু, ভ্যানচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নবীন বরণ

যান্ত্রিক ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, উৎপাদন অর্ধেকে

নওগাঁর পত্নী তলায় নেশাকারী কারবারি আটক

ডেঙ্গু প্রতিরোধের লক্ষ্যে ৩ আর্মড পুলিশ ব্যাটালিয়নে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান-২০২৬

চাঁদা দাবির অভিযোগ, সাংবাদিকের প্রশ্নে অভিযোগকারীকে ‘মেরে লাশ বানানোর’ হুমকি

পদ্মায় দুই দিন পর ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার

নওগাঁয় রামদাসহ আন্তঃজেলা দুর্ধর্ষ ছিনতাইকারী আটক

নবীনগরের ইব্রাহিমপুরে ভাঙা বাঁশের সাঁকোই ভরসা, স্থায়ী ব্রিজের আকুতি

২০০ টাকার ন্যানো ইউরিয়ায় কৃষিতে নতুন সম্ভাবনা, নজর কাড়ল প্রধানমন্ত্রীর

১০

মঘাদিয়ার শরিয়তপাড়ায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল

১১

বাগেরহাটের রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের একনেক অনুমোদন চলতি সপ্তাহে

১২

খুলনায় বিদেশে লোক পাঠানোর নামে লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

১৩

মঘাদিয়া ইউনিয়নে সংরক্ষিত মহিলা সদস্য পদে আলোচনায় নাসরিন আক্তার

১৪

বেলকুচিতে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু

১৫

মিরসরাইয়ে আবুতোরাব ফাজিল মাদরাসায় তামাদ্দুনিক প্রতিযোগিতা

১৬

মিরসরাইয়ে এসএসসি-দাখিল উত্তীর্ণ ৩৫ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

১৭

শ্যামনগরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান

১৮

দিঘলিয়ায় মাদরাসায় চুরি করতে গিয়ে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু, প্রশ্নের মুখে দারিদ্র্যের নির্মম বাস্তবতা

১৯

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেপ্তার

২০