রিজওয়ান হোসেন, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি
৮ অগাস্ট ২০২৬, ৭:৫৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ধামইরহাটে শেয়ালের কামড়ে নারী-শিশুসহ আহত ৮, আতঙ্কে গ্রামবাসী

নওগাঁর সীমান্তঘেঁষা ধামইরহাট উপজেলার ঐতিহাসিক জগদ্দল বিহারসংলগ্ন হরিতকীডাঙ্গা গ্রামে হঠাৎ শেয়ালের কামড়ে নারী ও শিশুসহ অন্তত ৮ জন গ্রামবাসী গুরুতর আহত হয়েছেন। গত শুক্রবার (৭ আগস্ট ২০২৬) সন্ধ্যার পর এ ঘটনা ঘটে। আকস্মিক বন্য প্রাণীর এমন আক্রমণে পুরো এলাকায় তীব্র আতঙ্ক ও ভীতির সৃষ্টি হয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানান, হঠাৎ একটি উগ্র প্রকৃতির শেয়াল গ্রামে ঢুকে যত্রতত্র যাকে সামনে পায় তাকেই কামড়ে রক্তাক্ত করে চম্পট দেয়। স্থানীয় আজিজ, ভুট্টো, হেলাল, বাবু এবং বাজারের বেশ কয়েকজন দোকানদার জানান, শেয়ালটির অস্বাভাবিক আচরণ দেখে ধারণা করা হচ্ছে এটি জলাতঙ্ক রোগে আক্রান্ত।

আহতদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা ও জলাতঙ্কের প্রতিষেধক দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। হঠাৎ শেয়ালের এমন আক্রমণে হরিতকীডাঙ্গা ও আশপাশের গ্রামের মানুষ লাঠি হাতে চলাফেরা করছেন এবং সন্তানদের বাড়ির বাইরে পাঠাতে ভয় পাচ্ছেন।

এ বিষয়ে স্থানীয় প্রশাসন ও প্রাণিসম্পদ দপ্তরকে দ্রুত পদক্ষেপ গ্রহণ এবং ক্ষিপ্ত শেয়ালটি চিহ্নিত করে জননিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন এলাকাবাসী।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে শাপলা তুলতে গিয়ে দুই শিশুর মৃত্যু, ভ্যানচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নবীন বরণ

যান্ত্রিক ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, উৎপাদন অর্ধেকে

নওগাঁর পত্নী তলায় নেশাকারী কারবারি আটক

ডেঙ্গু প্রতিরোধের লক্ষ্যে ৩ আর্মড পুলিশ ব্যাটালিয়নে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান-২০২৬

চাঁদা দাবির অভিযোগ, সাংবাদিকের প্রশ্নে অভিযোগকারীকে ‘মেরে লাশ বানানোর’ হুমকি

পদ্মায় দুই দিন পর ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার

নওগাঁয় রামদাসহ আন্তঃজেলা দুর্ধর্ষ ছিনতাইকারী আটক

নবীনগরের ইব্রাহিমপুরে ভাঙা বাঁশের সাঁকোই ভরসা, স্থায়ী ব্রিজের আকুতি

২০০ টাকার ন্যানো ইউরিয়ায় কৃষিতে নতুন সম্ভাবনা, নজর কাড়ল প্রধানমন্ত্রীর

১০

মঘাদিয়ার শরিয়তপাড়ায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল

১১

বাগেরহাটের রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের একনেক অনুমোদন চলতি সপ্তাহে

১২

খুলনায় বিদেশে লোক পাঠানোর নামে লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

১৩

মঘাদিয়া ইউনিয়নে সংরক্ষিত মহিলা সদস্য পদে আলোচনায় নাসরিন আক্তার

১৪

বেলকুচিতে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু

১৫

মিরসরাইয়ে আবুতোরাব ফাজিল মাদরাসায় তামাদ্দুনিক প্রতিযোগিতা

১৬

মিরসরাইয়ে এসএসসি-দাখিল উত্তীর্ণ ৩৫ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

১৭

শ্যামনগরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান

১৮

দিঘলিয়ায় মাদরাসায় চুরি করতে গিয়ে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু, প্রশ্নের মুখে দারিদ্র্যের নির্মম বাস্তবতা

১৯

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেপ্তার

২০