গোলাম কিবরিয়া, বোয়ালিয়া {রাজশাহী} প্রতিনিধি
৫ অগাস্ট ২০২৬, ১২:০৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

“আমরা কখনোই ফ্যাসিস্টদের ক্ষমা করব না”: রাবি ভিসি ড. মো: ফরিদুল ইসলাম

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপাচার্য ড. মো: ফরিদুল ইসলাম স্পষ্ট ঘোষণা দিয়ে বলেছেন, “জুলাইয়ের পর একটি গোষ্ঠী বলেছিল— মক্কা বিজয়ের পর রাসুল (সা:) সবাইকে মাফ করে দিয়েছিলেন, আমরাও ফ্যাসিস্টদের মাফ করে দিলাম। কিন্তু আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, আমরা কখনোই ফ্যাসিস্টদের ক্ষমা করব না।”

বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আয়োজিত ‘জুলাই গণঅভ্যুত্থান দিবসের গুরুত্ব ও তাৎপর্য’ শীর্ষক এক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জুলাই আন্দোলনের স্মৃতি ও নিজের ভূমিকার কথা তুলে ধরে রাবি ভিসি বলেন, “খুন, গুম ও হত্যার সংস্কৃতির কারণেই এই জুলাই গণঅভ্যুত্থান সংগঠিত হয়েছিল। আন্দোলনকে সফল করতে যে ধরনের সমন্বয় দরকার, আমি নিজে তা করেছি এবং আন্দোলনকারীদের রাজপথ না ছাড়ার পরামর্শ দিয়েছিলাম। আন্দোলনে যখন বিভিন্ন বাহিনীর লোকেরা আমাকে হুমকি দিয়েছিল, তখন আমার স্ত্রী কান্না করে বলেছিল— তোমার কিছু হয়ে গেলে পরিবারের কী হবে। আজ আমরা এসব কথা বলি না বলে আমাদের অন্যায়ভাবে ফ্যাসিবাদের দোসর ট্যাগ দেওয়া হয়।”

তিনি ক্ষোভ প্রকাশ করে আরও বলেন, “আন্দোলন-পরবর্তী পরিস্থিতি অত্যন্ত করুণ ছিল। সিনিয়র অধ্যাপক হয়েও কোথাও বসার সুযোগ পাইনি। বৈষম্যবিরোধী আন্দোলনের সাথে যুক্ত থেকেও কথা বলার সুযোগ দেওয়া হয়নি। এখন একটি গোষ্ঠী আবারও এমন ন্যারেটিভ দাঁড় করাতে চাচ্ছে যা কখনোই কাম্য নয়। আমরা অতীতেও কারো সাথে আপস করিনি, বর্তমানেও করব না।”

ভিসি ফরিদুল ইসলাম সকল শহীদদের রূহের মাগফিরাত ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করে বলেন, “তারেক রহমানের নেতৃত্বে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করে এই দেশকে ফ্যাসিবাদমুক্ত, বৈষম্যমুক্ত, গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও মানবিক বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে চাই। যেখানে মানুষের অধিকার, মতপ্রকাশের স্বাধীনতা ও ন্যায়বিচার নিশ্চিত হবে।”

আলোচনা সভায় অন্যান্য বক্তারা অভ্যুত্থানের শক্তিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন, গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করে ঐক্যবদ্ধ না থাকলে অভ্যুত্থানবিরোধী শক্তি ফের মাথাচাড়া দিয়ে উঠবে। পাশাপাশি নতুন বাংলাদেশে যাতে কোনো ধরনের ‘মব কালচার’ ফিরতে না পারে, সে বিষয়ে নির্বাচিত সরকারকে কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান তারা।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে শাপলা তুলতে গিয়ে দুই শিশুর মৃত্যু, ভ্যানচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নবীন বরণ

যান্ত্রিক ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, উৎপাদন অর্ধেকে

নওগাঁর পত্নী তলায় নেশাকারী কারবারি আটক

ডেঙ্গু প্রতিরোধের লক্ষ্যে ৩ আর্মড পুলিশ ব্যাটালিয়নে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান-২০২৬

চাঁদা দাবির অভিযোগ, সাংবাদিকের প্রশ্নে অভিযোগকারীকে ‘মেরে লাশ বানানোর’ হুমকি

পদ্মায় দুই দিন পর ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার

নওগাঁয় রামদাসহ আন্তঃজেলা দুর্ধর্ষ ছিনতাইকারী আটক

নবীনগরের ইব্রাহিমপুরে ভাঙা বাঁশের সাঁকোই ভরসা, স্থায়ী ব্রিজের আকুতি

২০০ টাকার ন্যানো ইউরিয়ায় কৃষিতে নতুন সম্ভাবনা, নজর কাড়ল প্রধানমন্ত্রীর

১০

মঘাদিয়ার শরিয়তপাড়ায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল

১১

বাগেরহাটের রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের একনেক অনুমোদন চলতি সপ্তাহে

১২

খুলনায় বিদেশে লোক পাঠানোর নামে লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

১৩

মঘাদিয়া ইউনিয়নে সংরক্ষিত মহিলা সদস্য পদে আলোচনায় নাসরিন আক্তার

১৪

বেলকুচিতে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু

১৫

মিরসরাইয়ে আবুতোরাব ফাজিল মাদরাসায় তামাদ্দুনিক প্রতিযোগিতা

১৬

মিরসরাইয়ে এসএসসি-দাখিল উত্তীর্ণ ৩৫ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

১৭

শ্যামনগরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান

১৮

দিঘলিয়ায় মাদরাসায় চুরি করতে গিয়ে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু, প্রশ্নের মুখে দারিদ্র্যের নির্মম বাস্তবতা

১৯

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেপ্তার

২০