গোলাম কিবরিয়া, বোয়ালিয়া {রাজশাহী} প্রতিনিধি
৪ অগাস্ট ২০২৬, ১:৫৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

রাজশাহীতে মধুবন কনভেনশন হলে জমজমাট উদ্যোক্তা মেলা

রাজশাহীতে স্থানীয় ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের তৈরি পণ্যের প্রচার ও প্রসার বাড়াতে শুরু হয়েছে বিশেষ উদ্যোক্তা মেলা। শহরের মহিলা কলেজ রোডের মধুবন কনভেনশন হল প্রাঙ্গণে বর্ণিল আয়োজনে ৫ দিনব্যাপী এই মেলাটি চলছে।

গত ২ আগস্ট থেকে শুরু হওয়া এই মেলাটি চলবে আগামী ৬ আগস্ট পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত দর্শনার্থী ও ক্রেতাদের জন্য মেলার পথ উন্মুক্ত থাকছে।

মেলার ভেতরের পরিবেশ বেশ রঙিন ও জমজমাট। নিজস্ব তৈরি পণ্যের প্রচার ও বাজার প্রসারের লক্ষ্যে নারী উদ্যোক্তাসহ অর্ধশতাধিক নবীন ও প্রবীণ উদ্যোক্তা এতে অংশ নিয়েছেন। মেলায় রয়েছে ৫০টিরও বেশি বিভিন্ন পণ্যের স্টল। পোশাক, পাটজাত পণ্য, হাতের কাজ এবং ঘর সাজানোর নানা আকর্ষণীয় সামগ্রীর পসরা সাজিয়েছেন উদ্যোক্তারা।

মেলায় সরেজমিনে দেখা যায়, সকালের দিকে দর্শনার্থীদের উপস্থিতি কিছুটা কম থাকলেও বিকেল গড়াতেই জমে ওঠে কেনাবেচা। শহরের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সমাগমে পুরো কনভেনশন হল প্রাঙ্গণে একটি উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। নতুন বাজার পাওয়ার সুযোগ তৈরি হওয়ায় এবং নিজেদের তৈরি পণ্য বিক্রি করতে পেরে উচ্ছ্বাস ও সন্তোষ প্রকাশ করেছেন অংশগ্রহণকারী উদ্যোক্তারা।

ক্ষুদ্র ও দেশীয় শিল্পের বিকাশে ভবিষ্যতে আরও বড় পরিসরে এই ধরনের উদ্যোক্তা মেলা আয়োজনের আশা প্রকাশ করেছেন মেলায় আসা উদ্যোক্তা ও দর্শনার্থীরা।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: খুলনায় জাতীয় ছাত্রশক্তির সংগঠক ফাহিম মিয়া স্থায়ীভাবে বহিষ্কৃত

১

Nouveau casino en ligne : les limites et les règles de jeu responsable

২

Spotify Review 2026

৩

গঙ্গাচড়ায় ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে জামায়াতের বিক্ষোভ, কঠোর হুঁশিয়ারি

৪

নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলের প্রতিবাদে শিবপুরে বিএনপির বিক্ষোভ

৫

রাজশাহীতে চোরাই ল্যাপটপ ও ১২টি মোবাইল ফোন উদ্ধার, গ্রেপ্তার ২

৬

শতবর্ষী বিদ্যালয়ের মাঠে ড্রেন নির্মাণ, ক্ষুব্ধ শিক্ষার্থীদের আন্দোলনের হুঁশিয়ারি

৭

ছাত্রদল কর্মীর জীবনের দাম কি ২০ লাখ টাকা? জুলাই যোদ্ধা শাকিল হত্যা ও এমপি পুত্র গ্রেপ্তার নিয়ে যা জানা গেল

৮

মাদ্রাসা শিক্ষককে পেটানোই সমাধান নয়, অপরাধীর পরিচয় ধর্ম নয়, অপরাধীই: সাম্প্রদায়িক ট্যাগের বিরুদ্ধে কড়া প্রতিবাদ

৯

রাজশাহীকে অবৈধ দখলমুক্ত করা হবে, পুনর্বাসিত হবেন ক্ষুদ্র ব্যবসায়ীরা

১০

নোবিপ্রবিতে নবীনবরণ ৭ নভেম্বর, থাকছেন নাহিদ ইসলামসহ এনসিপির কেন্দ্রীয় নেতারা

১১

তাড়াইলে এলপিজি গ্যাসের তীব্র সংকট, ২ হাজার ৬০০ টাকাতেও মিলছে না সিলিন্ডার

১২

বাঘারপাড়ার জহুরপুরে ২০০ বছরের প্রাচীন বটগাছ, প্রকৃতির অনন্য তোরণ

১৩

খুলনায় জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৬ পালিত: আলোচনা সভা ও মানববন্ধন

১৪

ডিপিসি সম্পন্ন, তবু পদোন্নতির জিও নেই: অপেক্ষায় ৩৭তম বিসিএসের শিক্ষা ক্যাডার

১৫

নবীনগরে গাছের চারা লাগানো নিয়ে বিরোধ, বাক্‌প্রতিবন্ধী নারীকে হত্যাচেষ্টার অভিযোগ

১৬

সুন্দরবনে জাহাজের ধাক্কায় ডুবল কয়লাবাহী কার্গো, তলিয়ে গেল ১,২৫০ টন কয়লা

১৭

মিরসরাইয়ের নতুন ইউএনও মোহাম্মদ জাহিদুল ইসলাম, জনসেবায় বাড়ছে প্রত্যাশা

১৮

নির্বাচন কমিশনকে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি ১১ দলীয় জোটের

১৯

টঙ্গীর শিশু নিপীড়ন বিতর্কে নতুন মোড়, দেশ ছাড়ার দাবি শিশুটির বাবার

২০