মোঃ মোস্তফা, সুবর্ণচর (নোয়াখালী) প্রতিনিধি
১ অগাস্ট ২০২৬, ৯:৩৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

হিজবুত তাওহীদ নিষিদ্ধের দাবিতে নোয়াখালীতে আলেমদের মহাসম্মেলন

বিতর্কিত সংগঠন ‘হেযবুত তওহীদ’-এর যাবতীয় কার্যক্রম বাংলাদেশে সরকারিভাবে অবিলম্বে নিষিদ্ধ করার জোরালো দাবিতে নোয়াখালীতে অনুষ্ঠিত হয়েছে ঐতিহাসিক আলেম মহাসম্মেলন।

শনিবার (১ আগস্ট ২০২৬) সকাল ১০টা থেকে নোয়াখালী জেলা স্কুল মাঠে এই মহাসম্মেলন শুরু হয়। এতে নোয়াখালী জেলাসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত শীর্ষস্থানীয় আলেম-ওলামা, ইসলামি চিন্তাবিদ ও হাজার হাজার ধর্মপ্রাণ মুসলমান অংশগ্রহণ করেন।

মহাসম্মেলনে বক্তারা বলেন, হেযবুত তওহীদ দীর্ঘদিন ধরে ইসলামের মৌলিক আকিদা ও বিধান নিয়ে বিভ্রান্তিকর ও মনগড়া বক্তব্য ছড়িয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে। আলেম সমাজ ঐক্যবদ্ধভাবে তাদের এই আদর্শিক বিচ্যুতির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবে। সমাবেশ থেকে অবিলম্বে বাংলাদেশে সংগঠনটির সকল অপতৎপরতা নিষিদ্ধ করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানানো হয়।

সম্মেলনে উপস্থিত আলেম সমাজ সাধারণ মুসলমানদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, হেযবুত তওহীদের কথিত বিভ্রান্তিকর প্রচারণায় প্ররোচিত না হয়ে সকলকে সহিহ ইসলামি আদর্শ আঁকড়ে ধরে সচেতন থাকতে হবে।

উল্লেখ্য, হেযবুত তওহীদ নিজেদের অরাজনৈতিক ও জঙ্গিবাদবিরোধী সংস্কারমূলক আন্দোলন হিসেবে দাবি করে আসলেও, দেশের মূলধারার আলেম সমাজ ও বিভিন্ন ইসলামি সংগঠন দীর্ঘদিন ধরে তাদের বিরুদ্ধে ইসলাম নিয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অভিযোগ তুলে প্রতিবাদ জানিয়ে আসছে। এর আগেও দেশের একাধিক স্থানে সংগঠনটির বিরুদ্ধে বিক্ষোভ ও আলটিমেটাম দেওয়ার ঘটনা ঘটেছে।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: খুলনায় জাতীয় ছাত্রশক্তির সংগঠক ফাহিম মিয়া স্থায়ীভাবে বহিষ্কৃত

১

Nouveau casino en ligne : les limites et les règles de jeu responsable

২

Spotify Review 2026

৩

গঙ্গাচড়ায় ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে জামায়াতের বিক্ষোভ, কঠোর হুঁশিয়ারি

৪

নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলের প্রতিবাদে শিবপুরে বিএনপির বিক্ষোভ

৫

রাজশাহীতে চোরাই ল্যাপটপ ও ১২টি মোবাইল ফোন উদ্ধার, গ্রেপ্তার ২

৬

শতবর্ষী বিদ্যালয়ের মাঠে ড্রেন নির্মাণ, ক্ষুব্ধ শিক্ষার্থীদের আন্দোলনের হুঁশিয়ারি

৭

ছাত্রদল কর্মীর জীবনের দাম কি ২০ লাখ টাকা? জুলাই যোদ্ধা শাকিল হত্যা ও এমপি পুত্র গ্রেপ্তার নিয়ে যা জানা গেল

৮

মাদ্রাসা শিক্ষককে পেটানোই সমাধান নয়, অপরাধীর পরিচয় ধর্ম নয়, অপরাধীই: সাম্প্রদায়িক ট্যাগের বিরুদ্ধে কড়া প্রতিবাদ

৯

রাজশাহীকে অবৈধ দখলমুক্ত করা হবে, পুনর্বাসিত হবেন ক্ষুদ্র ব্যবসায়ীরা

১০

নোবিপ্রবিতে নবীনবরণ ৭ নভেম্বর, থাকছেন নাহিদ ইসলামসহ এনসিপির কেন্দ্রীয় নেতারা

১১

তাড়াইলে এলপিজি গ্যাসের তীব্র সংকট, ২ হাজার ৬০০ টাকাতেও মিলছে না সিলিন্ডার

১২

বাঘারপাড়ার জহুরপুরে ২০০ বছরের প্রাচীন বটগাছ, প্রকৃতির অনন্য তোরণ

১৩

খুলনায় জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৬ পালিত: আলোচনা সভা ও মানববন্ধন

১৪

ডিপিসি সম্পন্ন, তবু পদোন্নতির জিও নেই: অপেক্ষায় ৩৭তম বিসিএসের শিক্ষা ক্যাডার

১৫

নবীনগরে গাছের চারা লাগানো নিয়ে বিরোধ, বাক্‌প্রতিবন্ধী নারীকে হত্যাচেষ্টার অভিযোগ

১৬

সুন্দরবনে জাহাজের ধাক্কায় ডুবল কয়লাবাহী কার্গো, তলিয়ে গেল ১,২৫০ টন কয়লা

১৭

মিরসরাইয়ের নতুন ইউএনও মোহাম্মদ জাহিদুল ইসলাম, জনসেবায় বাড়ছে প্রত্যাশা

১৮

নির্বাচন কমিশনকে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি ১১ দলীয় জোটের

১৯

টঙ্গীর শিশু নিপীড়ন বিতর্কে নতুন মোড়, দেশ ছাড়ার দাবি শিশুটির বাবার

২০