মিহির রঞ্জন, ফুলতলা {খুলনা} প্রতিনিধি
৩০ জুলাই ২০২৬, ৬:১৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ফুলতলায় ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং শিরোমণি শাখার গ্রাহক ও সুধী সমাবেশ অনুষ্ঠিত

খুলনার ফুলতলায় ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর এজেন্ট ব্যাংকিং শিরোমণি শাখার উদ্যোগে এক বর্ণাঢ্য গ্রাহক ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জুলাই ২০২৬) সকাল ১১টায় শিরোমণি এজেন্ট ব্যাংকিং শাখা প্রাঙ্গণে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

রুহামা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী ও শিরোমণি এজেন্ট ব্যাংকিং শাখার প্রোপাইটর অধ্যাপক মিয়া গোলাম কুদ্দুসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংক ফুলবাড়ীগেট শাখার ব্যবস্থাপক ও সহকারী ভাইস প্রেসিডেন্ট (এভিপি) জয়নাল আবেদীন।

ইসলামী ব্যাংক ফুলবাড়ীগেট শাখার সিনিয়র অফিসার আবু হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত বক্তব্য রাখেন আটরা গিলাতলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শেখ জাহাঙ্গীর হোসেন, খান জাহান আলী আদর্শ মহাবিদ্যালয়ের অধ্যাপক জুবায়ের হোসেন, শিরোমণি বাজার কমিটির সভাপতি শেখ রেজাউল হক, স্থানীয় ইউপি সদস্য গোলাম মোস্তফা ও শেখ আলামিন, এজিএম স্কুলের প্রিন্সিপাল শেখ শাহাদাত হোসেন, গিলাতলা আহমদীয়া মাদ্রাসার সুপার মোঃ ইব্রাহিম এবং শিরোমণি আলিম মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা আসলাম হোসেনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সমাবেশে বক্তারা ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিংয়ের মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠীর দোরগোড়ায় নিরাপদ ও সুদমুক্ত আধুনিক ব্যাংকিং সেবা পৌঁছে দেওয়ার ভূয়সী প্রশংসা করেন। একই সাথে গ্রাহকসেবার মান আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেন ব্যাংক কর্মকর্তারা।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে শাপলা তুলতে গিয়ে দুই শিশুর মৃত্যু, ভ্যানচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নবীন বরণ

যান্ত্রিক ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, উৎপাদন অর্ধেকে

নওগাঁর পত্নী তলায় নেশাকারী কারবারি আটক

ডেঙ্গু প্রতিরোধের লক্ষ্যে ৩ আর্মড পুলিশ ব্যাটালিয়নে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান-২০২৬

চাঁদা দাবির অভিযোগ, সাংবাদিকের প্রশ্নে অভিযোগকারীকে ‘মেরে লাশ বানানোর’ হুমকি

পদ্মায় দুই দিন পর ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার

নওগাঁয় রামদাসহ আন্তঃজেলা দুর্ধর্ষ ছিনতাইকারী আটক

নবীনগরের ইব্রাহিমপুরে ভাঙা বাঁশের সাঁকোই ভরসা, স্থায়ী ব্রিজের আকুতি

২০০ টাকার ন্যানো ইউরিয়ায় কৃষিতে নতুন সম্ভাবনা, নজর কাড়ল প্রধানমন্ত্রীর

১০

মঘাদিয়ার শরিয়তপাড়ায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল

১১

বাগেরহাটের রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের একনেক অনুমোদন চলতি সপ্তাহে

১২

খুলনায় বিদেশে লোক পাঠানোর নামে লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

১৩

মঘাদিয়া ইউনিয়নে সংরক্ষিত মহিলা সদস্য পদে আলোচনায় নাসরিন আক্তার

১৪

বেলকুচিতে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু

১৫

মিরসরাইয়ে আবুতোরাব ফাজিল মাদরাসায় তামাদ্দুনিক প্রতিযোগিতা

১৬

মিরসরাইয়ে এসএসসি-দাখিল উত্তীর্ণ ৩৫ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

১৭

শ্যামনগরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান

১৮

দিঘলিয়ায় মাদরাসায় চুরি করতে গিয়ে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু, প্রশ্নের মুখে দারিদ্র্যের নির্মম বাস্তবতা

১৯

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেপ্তার

২০