ম.ম.রবি ডাকুয়া, মোংলা {বাগেরহাট} প্রতিনিধি
৩০ জুলাই ২০২৬, ৫:২৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বাগেরহাটে ১০ লাখ টাকার ১১টি চোরাই গরুরসহ পিকআপ উদ্ধার, গ্রেফতার ৩

বাগেরহাটের ফকিরহাটে চুরি হওয়া প্রায় ১০ লাখ টাকা মূল্যের ১১টি ছোট-বড় গরু উদ্ধার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় চোরাই গরু পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ ভ্যান জব্দসহ আন্তঃজেলা গরু চোর চক্রের তিন সদস্যকে গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জুলাই ২০২৬) ভোররাত ৩টা ৪০ মিনিটে খুলনা জেলার তেরখাদা উপজেলার বারাসাত ইউনিয়নের কাটেঙ্গা গ্রামে অভিযান চালিয়ে গরুগুলো উদ্ধার করা হয়।

বাগেরহাটের পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাছের রিকাবদার সংবাদটি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, ফকিরহাট থানার একটি চুরির মামলার তদন্তে প্রাপ্ত আসামি ইমরান শেখ (৪০) ও নাহিদ শেখ (২৭)-কে গ্রেফতারের পর আদালতের মাধ্যমে রিমান্ডে নেওয়া হয়। রিমান্ডে তাদের দেওয়া দেওয়া তথ্যের ভিত্তিতে প্রথমে ফকিরহাটের শিউলি ফিলিং স্টেশন এলাকা থেকে গরু পরিবহনে ব্যবহৃত পিকআপটি (খুলনা মেট্রো-ন-১১-২০২২) জব্দ করে পুলিশ।

পরবর্তীতে তাদের দেওয়া স্বীকারোক্তি অনুযায়ী খুলনার তেরখাদার কাটেঙ্গা গ্রামের আরিফ মোল্লার বাড়ির গোয়ালঘরে অভিযান চালিয়ে চুরি হওয়া ১১টি গরু উদ্ধার করা হয় এবং চোরাই গরু নিজ হেফাজতে রাখার অপরাধে আরিফ মোল্লাকে (৩৮) গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের পরিচয় ও অপরাধের রেকর্ড:

গ্রেফতার ব্যক্তিরা হলেন— বাগেরহাটের ফকিরহাটের শ্যামবাঘাত গ্রামের ইমরান শেখ (৪০), রামপালের সোলাকড়া দক্ষিণপাড়া গ্রামের নাহিদ শেখ (২৭) এবং খুলনার তেরখাদার কাটেঙ্গা গ্রামের আরিফ মোল্লা (৩৮)।

পুলিশের তথ্যমতে, আসামি ইমরান শেখের বিরুদ্ধে হত্যা, ডাকাতি, চুরি ও মারামারিসহ মোট ৬টি মামলা রয়েছে। নাহিদ শেখের বিরুদ্ধে ৩টি এবং আরিফ মোল্লার বিরুদ্ধে ২টি মামলা রয়েছে।

বাগেরহাটের পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাছের রিকাবদার বলেন, “ফকিরহাটের চুরির মামলার তদন্তে বড় ধরনের সফলতা এসেছে। চোরাই গরু ও গাড়ি উদ্ধারের পাশাপাশি আন্তঃজেলা চোর চক্রের তিনজনকে গ্রেফতার করা হয়েছে। এই চক্রের বাকি সদস্যদের আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রয়েছে।”

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে শাপলা তুলতে গিয়ে দুই শিশুর মৃত্যু, ভ্যানচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নবীন বরণ

যান্ত্রিক ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, উৎপাদন অর্ধেকে

নওগাঁর পত্নী তলায় নেশাকারী কারবারি আটক

ডেঙ্গু প্রতিরোধের লক্ষ্যে ৩ আর্মড পুলিশ ব্যাটালিয়নে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান-২০২৬

চাঁদা দাবির অভিযোগ, সাংবাদিকের প্রশ্নে অভিযোগকারীকে ‘মেরে লাশ বানানোর’ হুমকি

পদ্মায় দুই দিন পর ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার

নওগাঁয় রামদাসহ আন্তঃজেলা দুর্ধর্ষ ছিনতাইকারী আটক

নবীনগরের ইব্রাহিমপুরে ভাঙা বাঁশের সাঁকোই ভরসা, স্থায়ী ব্রিজের আকুতি

২০০ টাকার ন্যানো ইউরিয়ায় কৃষিতে নতুন সম্ভাবনা, নজর কাড়ল প্রধানমন্ত্রীর

১০

মঘাদিয়ার শরিয়তপাড়ায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল

১১

বাগেরহাটের রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের একনেক অনুমোদন চলতি সপ্তাহে

১২

খুলনায় বিদেশে লোক পাঠানোর নামে লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

১৩

মঘাদিয়া ইউনিয়নে সংরক্ষিত মহিলা সদস্য পদে আলোচনায় নাসরিন আক্তার

১৪

বেলকুচিতে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু

১৫

মিরসরাইয়ে আবুতোরাব ফাজিল মাদরাসায় তামাদ্দুনিক প্রতিযোগিতা

১৬

মিরসরাইয়ে এসএসসি-দাখিল উত্তীর্ণ ৩৫ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

১৭

শ্যামনগরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান

১৮

দিঘলিয়ায় মাদরাসায় চুরি করতে গিয়ে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু, প্রশ্নের মুখে দারিদ্র্যের নির্মম বাস্তবতা

১৯

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেপ্তার

২০