রিজওয়ান হোসেন, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি
২৯ জুলাই ২০২৬, ৯:২৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নিরাপদ নগর গঠনে র‍্যাব-৫-এর উন্মুক্ত সভা অনুষ্ঠিত

নিরাপদ নগরী গঠনে আইনশৃঙ্খলা বাহিনী ও জনগণের যৌথ অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে র‍্যাব-৫-এর উদ্যোগে এক উন্মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৮ জুলাই ২০২৬) অনুষ্ঠিত এ সভায় প্রধান বক্তা হিসেবে নওগাঁ জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ও অপরাধ দমনে জেলা পুলিশের গুরুত্বপূর্ণ ভূমিকা তুলে ধরেন নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।

তিনি তাঁর বক্তব্যে বলেন, “মাদক, সন্ত্রাস, চুরি, ডাকাতি ও ছিনতাই প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সাধারণ জনগণের সক্রিয় সহযোগিতা অত্যন্ত জরুরি। একটি নিরাপদ, অপরাধমুক্ত ও শান্তিপূর্ণ সমাজ গঠনে জনগণ ও পুলিশের যৌথ প্রচেষ্টা ছাড়া বিকল্প নেই।”

সভায় র‍্যাব-৫-এর দায়িত্বশীল কর্মকর্তারা বলেন, সামাজিক সচেতনতা বৃদ্ধি, অপরাধ দমন এবং মাদক নির্মূলে জনগণের অংশগ্রহণ বাড়াতে এই ধরনের উন্মুক্ত আলোচনা অব্যাহত থাকবে। যেকোনো সন্দেহজনক কার্যক্রম বা অপরাধের তথ্য পাওয়ার সাথে সাথে দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর জন্য তাঁরা উপস্থিত সকলের প্রতি আহ্বান জানান।

উন্মুক্ত সভায় এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার নাগরিকগণ অংশ নেন। অংশগ্রহণকারীরা নাগরিক সচেতনতা বৃদ্ধি, সামাজিক সম্প্রীতি রক্ষা এবং অপরাধ প্রতিরোধে সম্মিলিতভাবে কাজ করার জন্য দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। বর্তমান প্রেক্ষাপটে র‍্যাব-৫-এর এই সময়োপযোগী ও জনকল্যাণমুখী উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সুশীল সমাজ ও উপস্থিত সুধীজন।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে শাপলা তুলতে গিয়ে দুই শিশুর মৃত্যু, ভ্যানচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নবীন বরণ

যান্ত্রিক ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, উৎপাদন অর্ধেকে

নওগাঁর পত্নী তলায় নেশাকারী কারবারি আটক

ডেঙ্গু প্রতিরোধের লক্ষ্যে ৩ আর্মড পুলিশ ব্যাটালিয়নে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান-২০২৬

চাঁদা দাবির অভিযোগ, সাংবাদিকের প্রশ্নে অভিযোগকারীকে ‘মেরে লাশ বানানোর’ হুমকি

পদ্মায় দুই দিন পর ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার

নওগাঁয় রামদাসহ আন্তঃজেলা দুর্ধর্ষ ছিনতাইকারী আটক

নবীনগরের ইব্রাহিমপুরে ভাঙা বাঁশের সাঁকোই ভরসা, স্থায়ী ব্রিজের আকুতি

২০০ টাকার ন্যানো ইউরিয়ায় কৃষিতে নতুন সম্ভাবনা, নজর কাড়ল প্রধানমন্ত্রীর

১০

মঘাদিয়ার শরিয়তপাড়ায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল

১১

বাগেরহাটের রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের একনেক অনুমোদন চলতি সপ্তাহে

১২

খুলনায় বিদেশে লোক পাঠানোর নামে লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

১৩

মঘাদিয়া ইউনিয়নে সংরক্ষিত মহিলা সদস্য পদে আলোচনায় নাসরিন আক্তার

১৪

বেলকুচিতে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু

১৫

মিরসরাইয়ে আবুতোরাব ফাজিল মাদরাসায় তামাদ্দুনিক প্রতিযোগিতা

১৬

মিরসরাইয়ে এসএসসি-দাখিল উত্তীর্ণ ৩৫ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

১৭

শ্যামনগরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান

১৮

দিঘলিয়ায় মাদরাসায় চুরি করতে গিয়ে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু, প্রশ্নের মুখে দারিদ্র্যের নির্মম বাস্তবতা

১৯

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেপ্তার

২০