মিহির রঞ্জন, ফুলতলা {খুলনা} প্রতিনিধি
২৯ জুলাই ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

খুলনা মেডিকেল কলেজে ডেঙ্গু পরিস্থিতি ও আধুনিক চিকিৎসা নিয়ে বৈজ্ঞানিক সেমিনার

“দ্রুত পদক্ষেপ নিন, ডেঙ্গু প্রতিরোধ করুন: পরিষ্কার পরিবেশ, স্বাস্থ্যকর জীবনযাপন”— এই প্রতিপাদ্যকে সামনে রেখে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গুর বর্তমান পরিস্থিতি ও আধুনিক চিকিৎসা ব্যবস্থাপনা বিষয়ক এক গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক সেমিনার (Symposium On Current Scenario & Update Management of Dengue) অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ সোসাইটি অব মেডিসিন (BSM) খুলনা শাখা এবং খুলনা মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের যৌথ উদ্যোগে মঙ্গলবার (২৮ জুলাই ২০২৬) বেলা ১১টায় হাসপাতালের কনফারেন্স রুমে এ সেমিনারের আয়োজন করা হয়।

বাংলাদেশ সোসাইটি অব মেডিসিন খুলনা শাখার আহ্বায়ক অধ্যাপক ডা. পরিতোষ কুমার রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। বিশেষ সম্মানীয় অতিথি (Guest of Honour) হিসেবে বক্তব্য রাখেন খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. রফিকুস সালেহীন।

সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. গোলাম মাকসুদ, কেএমসিএইচ পরিচালক ডা. কাজী আইনুল ইসলাম, খুলনার বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. শেখ মো. মোশাররফ হোসেন এবং কেএমসি উপাধ্যক্ষ অধ্যাপক ডা. সৈয়দ আমানুল ইসলাম।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ সোসাইটি অব মেডিসিন খুলনা শাখার সদস্য সচিব ও মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডা. শেখ মোয়াজ্জেম হোসেন। সেমিনারটি সঞ্চালনা করেন সংগঠনের যুগ্ম আহ্বায়ক ও মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মো. জহিরুল হক।

সেমিনারে ডেঙ্গু নিয়ন্ত্রণ ও চিকিৎসা বিষয়ে মূল প্রবন্ধ উপস্থাপন ও বক্তব্য তুলে ধরেন কেএমসির মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম, সহযোগী অধ্যাপক ডা. মো. নাজমুল কবির এবং শিশু বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মো. কবিরুল ইসলাম।

এছাড়াও প্যানেল অব এক্সপার্ট হিসেবে গুরুত্বপূর্ণ আলোচনায় অংশ নেন খুলনা মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের প্রধান অধ্যাপক ডা. এস. এম. কামাল, অধ্যাপক ডা. শেখ আমির হোসেন, অধ্যাপক ডা. এ. বি. এম. সাইফুল আলম এবং শিশু বিভাগের প্রধান অধ্যাপক ডা. সৈয়দা রুকশানা পারভীন।

সেমিনারে বক্তারা ডেঙ্গু রোগীদের সঠিক চিকিৎসায় জাতীয় ও আন্তর্জাতিক নির্দেশিকা অনুসরণের পাশাপাশি ডেঙ্গুর বিস্তার রোধে বাসাবাড়ি ও চারপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্য সর্বসাধারণকে উদ্বুদ্ধ করার ওপর বিশেষ জোর দেন।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে শাপলা তুলতে গিয়ে দুই শিশুর মৃত্যু, ভ্যানচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নবীন বরণ

যান্ত্রিক ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, উৎপাদন অর্ধেকে

নওগাঁর পত্নী তলায় নেশাকারী কারবারি আটক

ডেঙ্গু প্রতিরোধের লক্ষ্যে ৩ আর্মড পুলিশ ব্যাটালিয়নে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান-২০২৬

চাঁদা দাবির অভিযোগ, সাংবাদিকের প্রশ্নে অভিযোগকারীকে ‘মেরে লাশ বানানোর’ হুমকি

পদ্মায় দুই দিন পর ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার

নওগাঁয় রামদাসহ আন্তঃজেলা দুর্ধর্ষ ছিনতাইকারী আটক

নবীনগরের ইব্রাহিমপুরে ভাঙা বাঁশের সাঁকোই ভরসা, স্থায়ী ব্রিজের আকুতি

২০০ টাকার ন্যানো ইউরিয়ায় কৃষিতে নতুন সম্ভাবনা, নজর কাড়ল প্রধানমন্ত্রীর

১০

মঘাদিয়ার শরিয়তপাড়ায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল

১১

বাগেরহাটের রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের একনেক অনুমোদন চলতি সপ্তাহে

১২

খুলনায় বিদেশে লোক পাঠানোর নামে লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

১৩

মঘাদিয়া ইউনিয়নে সংরক্ষিত মহিলা সদস্য পদে আলোচনায় নাসরিন আক্তার

১৪

বেলকুচিতে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু

১৫

মিরসরাইয়ে আবুতোরাব ফাজিল মাদরাসায় তামাদ্দুনিক প্রতিযোগিতা

১৬

মিরসরাইয়ে এসএসসি-দাখিল উত্তীর্ণ ৩৫ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

১৭

শ্যামনগরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান

১৮

দিঘলিয়ায় মাদরাসায় চুরি করতে গিয়ে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু, প্রশ্নের মুখে দারিদ্র্যের নির্মম বাস্তবতা

১৯

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেপ্তার

২০