ইয়াসিন আলী, শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি
২৮ জুলাই ২০২৬, ২:২২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শ্যামনগরে ১০ লক্ষ বীজ রোপণ কর্মসূচির উদ্বোধন

সরকারের ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির সাথে সংহতি জানিয়ে সাতক্ষীরার শ্যামনগরে উপকূলের পরিবেশ, প্রাণ, প্রকৃতি ও জীববৈচিত্র্য পুনরুদ্ধারে ‘১০ লক্ষ বীজ রোপণ’ উদ্যোগের শুভ উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (২৮ জুলাই ২০২৬) সকাল ১০টায় উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নে অবস্থিত আকাশলীনা ইকো ট্যুরিজম সেন্টারের সামনে এ বর্ণাঢ্য উদ্বোধনী কর্মসূচি অনুষ্ঠিত হয়।

উপজেলার ১২৮টি সংগঠিত জনসংগঠন, উপজেলা স্বেচ্ছাসেবী অ্যাসোসিয়েশনের ২৫টি যুব সংগঠন, গ্রীন কোয়ালিশন এবং বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান ‘বারসিক’ (BARCIK) যৌথভাবে এই কর্মসূচির আয়োজন করে।

জাতীয় কৃষি পদকপ্রাপ্ত কৃষাণী অল্পনা রানী মিস্ত্রির সভাপতিত্বে এবং বারসিকের আঞ্চলিক সমন্বয়কারী মোঃ শাহীন ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মিজ শামসুজ্জাহান কণক। এ সময় তিনি একটি বট গাছের চারা ও স্থানীয় প্রজাতির বীজ রোপণ করে কার্যক্রমের শুভসূচনা করেন।

উদ্বোধনী বক্তব্যে ইউএনও শামসুজ্জাহান কণক বলেন, “উপকূলীয় অঞ্চলে ১০ লক্ষ বীজ রোপণের এই প্রয়াস অত্যন্ত প্রশংসনীয়। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও প্রকৃতির ভারসাম্য রক্ষায় এটি যুগান্তকারী অবদান রাখবে।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা গ্রীন কোয়ালিশনের উপদেষ্টা কল্যাণ ব্যানার্জী, যুগ্ম সাধারণ সম্পাদক এম বেলাল হোসাইন, শ্যামনগর উপজেলা গ্রীন কোয়ালিশনের সভাপতি কৃষ্ণানন্দ মুখার্জী, উপজেলা স্বেচ্ছাসেবী অ্যাসোসিয়েশনের সভাপতি সাইফুদ্দীন সিদ্দীক, যুব নারী অনন্যা রাজ, বীজ সহায়তাকারী রবীন্দ্রনাথ মন্ডলসহ স্থানীয় জনপ্রতিনিধি, পরিবেশকর্মী, শিক্ষক, সাংবাদিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিবৃন্দ।

আয়োজক সূত্রে জানা গেছে, উপকূলের উপযোগী জাম, কাঁঠাল, নিম, তেঁতুল, তাল, খেজুর, মেহগনি, দেবদারু, বট, কাঠবাদাম, পরশপিপুল ও অর্জুনসহ স্থানীয় প্রজাতির ৭ লক্ষ বীজ ইতোমধ্যে সংগ্রহ করা হয়েছে। পুরো শ্যামনগর উপজেলার ১২টি ইউনিয়নে ১১ সদস্যবিশিষ্ট ‘বীজ রোপণ কমিটি’ গঠন করা হয়েছে, যারা ১০ লক্ষ বীজের চূড়ান্ত লক্ষ্যমাত্রা অর্জিত না হওয়া পর্যন্ত এই রোপণ কার্যক্রম সচল রাখবেন।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুলাই যোদ্ধা সুজনের নবজাতক কন্যার জন্য উপহার, তারেক রহমানের পক্ষ থেকে পৌঁছাল শুভেচ্ছা

ফুলতলায় ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং শিরোমণি শাখার গ্রাহক ও সুধী সমাবেশ অনুষ্ঠিত

অন্ধ স্ত্রীকে হাত ধরে রাস্তায় রাস্তায় ঘুরে সাহায্য চান ৭০ বছরের বৃদ্ধ ছাইদুল!

মৈনট-গোপালপুর নৌঘাটে লাইফ জ্যাকেট ছাড়াই যাত্রী পারাপার, অতিরিক্ত যাত্রী বহনে বড় দুর্ঘটনার শঙ্কা!

বাগেরহাটে ১০ লাখ টাকার ১১টি চোরাই গরুরসহ পিকআপ উদ্ধার, গ্রেফতার ৩

মীরসরাইয়ে পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীকে কুপিয়ে গুরুতর জখম, আশঙ্কাজনক অবস্থায় চমেকে ভর্তি

সুন্দরগঞ্জে এসকেএস ফাউন্ডেশনের উদ্যোগে ‘ডিআরআর’ চ্যাম্পিয়নদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ

v9p2ltlk28hluj0

ভেলাগুড়িতে হার্ডওয়্যার ব্যবসার আড়ালে মাদকের কারবার, অভিযোগের তীরে মদন ও ইউপি সদস্য!

নওগাঁয় বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদের নতুন কমিটি গঠন, সভাপতি জুয়েল ও সম্পাদক মোসলেম

১০

মোড়লঘাট খেয়া পারাপারে চরম অনিয়ম ও দূরব্যবহার: দায় কার, ইজারাদার নাকি প্রশাসনের?

১১

মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত অভিযোগের বিরুদ্ধে যুবদল নেতা আনারুলের সংবাদ সম্মেলন

১২

দৌলতপুর বিএল কলেজ রোডে বালুর ট্রাকের দৌরাত্ম্য, চরম ভোগান্তিতে হাজারো শিক্ষার্থী ও পথচারী

১৩

ফরিদপুরে এআইভিত্তিক ফ্রিল্যান্সিং কোর্সের ভর্তি পরীক্ষা সম্পন্ন, ২৫ আসনের বিপরীতে ৪০০ আবেদন

১৪

প্রেমের টানে সুদূর চীন থেকে নেত্রকোনায় তরুণ, লিজাকে বিয়ে করে মুসলিম হলেন ওয়্যাং সুলিন

১৫

রোটারি ক্লাব অব নারায়ণগঞ্জ তিলোত্তমার দায়িত্ব হস্তান্তর ও নতুন বছরের প্রথম সভা অনুষ্ঠিত

১৬

২০০ টাকা হাতে দিয়ে খর্ণিয়া বাজারে ১২ বছরের সন্তানকে ফেলে পালাল সৎমা!

১৭

ফরিদপুরে ৮৭ হাজার হেক্টরে পাটের আবাদ, উৎপাদনের লক্ষ্যমাত্রা ২ লাখ মেট্রিক টন

১৮

সুন্দরবনের অস্তিত্ব রক্ষায় বাঘ সংরক্ষণের বিকল্প নেই: বিশ্ব বাঘ দিবসে আহ্বান

১৯

ঢাকায় সয়াবিন তেলে সর্বোচ্চ মাইক্রোপ্লাস্টিক মিলল তেজগাঁওয়ের খোলা বাজারে

২০