মুহিবুর রহমান, নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি
২৭ জুলাই ২০২৬, ৯:৫৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নাগেশ্বরীতে ২৮ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় অভিযান চালিয়ে ২৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই কথিত মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (২৬ জুলাই ২০২৬) রাতে পৌরসভার বানুরখামার গ্রামের একটি বসতবাড়িতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন— পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বানুরখামার গ্রামের মো. আজগার আলীর ছেলে মো. বেলাল হোসেন (২৬) এবং একই গ্রামের মো. নুর জামালের ছেলে মো. আমিনুল ইসলাম (১৯)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নাগেশ্বরী থানার উপপরিদর্শক (এসআই) মো. ইদ্রিস আলীর নেতৃত্বে পুলিশের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে বানুরখামার গ্রামে বেলাল হোসেনের বসতবাড়িতে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে ওই দুই যুবককে আটক করা হয়। পরবর্তীতে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে দেহ তল্লাশি চালিয়ে বেলাল হোসেনের কাছ থেকে ২২ পিস এবং আমিনুল ইসলামের কাছ থেকে ৬ পিসসহ মোট ২৮ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

পুলিশ জানিয়েছে, উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৮ হাজার ৪০০ টাকা। পুলিশি জিজ্ঞাসাবাদে তারা বিক্রয়ের উদ্দেশ্যে পরস্পরের যোগসাজশে ইয়াবাগুলো নিজেদের হেফাজতে রাখার কথা স্বীকার করেছে।

এ ঘটনায় গ্রেপ্তার দুই আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় নাগেশ্বরী থানায় মামলা দায়ের করা হয়েছে।

নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লা হিল জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে এবং অপরাধীদের কোনো ছাড় দেওয়া হবে না।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বরগুনায় সপ্তাহব্যাপী বৃক্ষমেলা উদ্বোধন: পরিবেশ রক্ষায় ব্যাপক গাছ লাগানোর আহ্বান জেলা প্রশাসকের

নাগেশ্বরীতে ২৮ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার

ফতুল্লায় রাস্তা পারাপারের সময় ট্রাকচাপায় ব্যাংক কর্মকর্তা নিহত, বিকেলে সড়ক অবরোধ

তিন শর্তে লাইসেন্স ফিরে পেল মগবাজারের আদ্-দ্বীন হাসপাতাল

হাতীবান্ধা সরকারি কলেজে অনার্স শিক্ষার্থীদের ভাইভার ভিডিও ফেসবুকে প্রকাশ, সমালোচনার ঝড়

উল্লাপাড়ায় মারামারি ও চাঁদাবাজির মামলায় বিএনপির সাবেক নেতাসহ ৬ জন গ্রেপ্তার

দিনাজপুরের বিরল উপজেলাকে বাল্যবিবাহ, শিশুশ্রম ও ঝরে পড়া মুক্ত ঘোষণা

বেলকুচিতে ‘প্রাইম মিনিস্টার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’ সফল করতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

মিরসরাইয়ে ‘স্বজন সংসদ’-এর নতুন কমিটি গঠন: নুরু সভাপতি, বাবু সাধারণ সম্পাদক

মোংলা-খুলনা মহাসড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

১০

১৩৬ বছরের ব্রিটিশ আইন বাতিল করে আসছে ‘বাংলাদেশ রেলওয়ে আইন ২০২৬’, যুক্ত হচ্ছে বেসরকারি ট্রেন

১১

জৈন্তাপুরে পরিবেশ আইন অমান্য করে চলছে পাথর ক্রাশিং, চরম স্বাস্থ্য ঝুঁকিতে এলাকাবাসী

১২

মংলা-খুলনা হাইওয়ে যেন মৃত্যুফাঁদ: চরম দুর্ভোগ ও ক্ষোভে ফেটে পড়ছেন যাত্রীরা

১৩

ফেসবুকে ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল, ফরিদপুরে ভূমি কর্মকর্তা সাময়িক বরখাস্ত

১৪

রাবি ছাত্রীকে ‘নদীতে ফেলে দেওয়ার’ হুমকি, ছাত্রদল কর্মীর বিরুদ্ধে প্রক্টরে অভিযোগ

১৫

গল্লামারী সেতুর কাজ ৬০ শতাংশ সম্পন্ন, ভোগান্তি কমার অপেক্ষায় খুলনাবাসী

১৬

নওগাঁয় জমি দখলের মামলায় ৪ ভাইয়ের জামিন বাতিল, গ্রেপ্তার ১ ও পলাতক ৩

১৭

নেত্রকোনায় ঘরে ঢুকে যুবককে গলা কেটে হত্যা, জমি বিরোধের সন্দেহ

১৮

কেন্দুয়ার নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব নিচ্ছেন মিজ্ সানজিদা চৌধুরী

১৯

দিনাজপুরের পার্বতীপুর ও ফুলবাড়ী উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত

২০