সান ইসলাম, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি
২৭ জুলাই ২০২৬, ৫:১৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

উল্লাপাড়ায় মারামারি ও চাঁদাবাজির মামলায় বিএনপির সাবেক নেতাসহ ৬ জন গ্রেপ্তার

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় চাঁদাবাজি ও মারামারির পৃথক দুটি মামলায় উল্লাপাড়া উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আজাদ হোসেনসহ ৬ জনকে গ্রেপ্তার করেছে উল্লাপাড়া মডেল থানা পুলিশ।

সোমবার (২৭ জুলাই ২০২৬) ভোররাতে অভিযান চালিয়ে পৌর শহরের ঝিকিরা এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন— উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আজাদ হোসেন, আশিক (পিতা: আব্দুল বারাক), রবুল ইসলাম (পিতা: ইদ্দিস আলী), মমতাজ (পিতা: কেসমতি), শাহাদাত হোসেন (পিতা: চিকু পরমানিক) এবং আব্দুল মোমেন (পিতা: উল্লা)। তাঁরা সকলেই উল্লাপাড়া পৌর শহরের ঝিকিরা গ্রামের বাসিন্দা।

উল্লাপাড়া মডেল থানা সূত্রে জানা যায়, গত ২৫ জুলাই থানা চত্বরে বিএনপি নেতা জাহিদুল ইসলাম মিস্টারকে মারধরের ঘটনা ঘটে। এ ঘটনায় জাহিদুল ইসলাম বাদী হয়ে গত ২৬ জুলাই রাতে সাবেক বিএনপি নেতা আজাদকে প্রধান আসামি করে মামলা দায়ের করেন। পরবর্তীতে এ নিয়ে পৃথক দুটি মামলা (মারামারি ও চাঁদাবাজি) রুজু হয়।

এ বিষয়ে উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম মনিরুজ্জামান জানান, থানার গেটের সামনের মারামারি ও চাঁদাবাজির দুটি পৃথক মামলায় আজাদসহ ৬ আসামিকে ভোররাতে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার বিকেলেই তাঁদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

ওসি আরও বলেন, “সরকারপ্রধানের সুস্পষ্ট নির্দেশনা রয়েছে— সন্ত্রাসী, চাঁদাবাজ কিংবা মাদক ব্যবসায়ী যেই হোক এবং যে দলেরই হোক না কেন, তাঁকে আইনের আওতায় আনতে হবে। সিরাজগঞ্জের পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনায় এই সফল অভিযান পরিচালনা করা হয়েছে।”

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে শাপলা তুলতে গিয়ে দুই শিশুর মৃত্যু, ভ্যানচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নবীন বরণ

যান্ত্রিক ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, উৎপাদন অর্ধেকে

নওগাঁর পত্নী তলায় নেশাকারী কারবারি আটক

ডেঙ্গু প্রতিরোধের লক্ষ্যে ৩ আর্মড পুলিশ ব্যাটালিয়নে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান-২০২৬

চাঁদা দাবির অভিযোগ, সাংবাদিকের প্রশ্নে অভিযোগকারীকে ‘মেরে লাশ বানানোর’ হুমকি

পদ্মায় দুই দিন পর ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার

নওগাঁয় রামদাসহ আন্তঃজেলা দুর্ধর্ষ ছিনতাইকারী আটক

নবীনগরের ইব্রাহিমপুরে ভাঙা বাঁশের সাঁকোই ভরসা, স্থায়ী ব্রিজের আকুতি

২০০ টাকার ন্যানো ইউরিয়ায় কৃষিতে নতুন সম্ভাবনা, নজর কাড়ল প্রধানমন্ত্রীর

১০

মঘাদিয়ার শরিয়তপাড়ায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল

১১

বাগেরহাটের রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের একনেক অনুমোদন চলতি সপ্তাহে

১২

খুলনায় বিদেশে লোক পাঠানোর নামে লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

১৩

মঘাদিয়া ইউনিয়নে সংরক্ষিত মহিলা সদস্য পদে আলোচনায় নাসরিন আক্তার

১৪

বেলকুচিতে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু

১৫

মিরসরাইয়ে আবুতোরাব ফাজিল মাদরাসায় তামাদ্দুনিক প্রতিযোগিতা

১৬

মিরসরাইয়ে এসএসসি-দাখিল উত্তীর্ণ ৩৫ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

১৭

শ্যামনগরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান

১৮

দিঘলিয়ায় মাদরাসায় চুরি করতে গিয়ে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু, প্রশ্নের মুখে দারিদ্র্যের নির্মম বাস্তবতা

১৯

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেপ্তার

২০