রবিউল ইসলাম, দিঘলিয়া (খুলনা) প্রতিনিধি
২৭ জুলাই ২০২৬, ১:৫৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মংলা-খুলনা হাইওয়ে যেন মৃত্যুফাঁদ: চরম দুর্ভোগ ও ক্ষোভে ফেটে পড়ছেন যাত্রীরা

বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ রুটের নাম খুলনা-মংলা হাইওয়ে। বাণিজ্যিক প্রাণকেন্দ্র মংলা সমুদ্রবন্দর, শিল্পাঞ্চল এবং পর্যটন নগরীর যোগাযোগের মূল পথ হওয়া সত্ত্বেও এই সড়কটি এখন পরিণত হয়েছে এক মহাসংকটে। শত শত ছোট-বড় গর্ত আর বর্ষার কাদাপানিতে সড়কটির অধিকাংশ অংশই রূপ নিয়েছে বিপজ্জনক মৃত্যুফাঁদে।

প্রতিদিন এই সড়ক দিয়ে হাজার হাজার পণ্যবাহী ট্রাক, দূরপাল্লার বাস, অ্যাম্বুলেন্স, মোটরসাইকেল ও স্কুল-কলেজের যানবাহন চলাচল করে। তবে সরেজমিনে দেখা গেছে, সড়কের কোমর সমান গর্ত ও কাদার কারণে প্রায় প্রতিদিনই ভারী যানবাহন আটকে গিয়ে সৃষ্টি হচ্ছে দীর্ঘ যানজট। অনবরত ঘটছে ছোট-বড় দুর্ঘটনা, এতে চরম ঝুঁকিতে পথচারী ও যাত্রীরা।

স্থানীয় বাসিন্দা ও চালকদের অভিযোগ, দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দরের কোটি কোটি টাকার রাজস্ব অর্জনের প্রধান সড়ক এটি। অথচ দীর্ঘদিন ধরে সড়কটির প্রয়োজনীয় ও স্থায়ী কোনো সংস্কার কাজ হচ্ছে না। অনেক সময় মুমূর্ষু রোগী বহনকারী অ্যাম্বুলেন্সও ভাঙা সড়কে ঘণ্টার পর ঘণ্টা আটকে থাকছে।

ভুক্তভোগীদের মতে, করের টাকা দেওয়া সত্ত্বেও যদি একটি বন্দরের সংযোগ সড়কের এই অবস্থা হয়, তবে তা অত্যন্ত হতাশাজনক। জনভোগান্তি নিরসনে ভুক্তভোগী ও সচেতন মহল অবিলম্বে আগামী ৭ দিনের মধ্যে অস্থায়ী সংস্কার ও গর্ত ভরাট এবং পরবর্তীতে আন্তর্জাতিক মানের ৪ লেনে উন্নীত করার সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়েছেন।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে শাপলা তুলতে গিয়ে দুই শিশুর মৃত্যু, ভ্যানচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নবীন বরণ

যান্ত্রিক ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, উৎপাদন অর্ধেকে

নওগাঁর পত্নী তলায় নেশাকারী কারবারি আটক

ডেঙ্গু প্রতিরোধের লক্ষ্যে ৩ আর্মড পুলিশ ব্যাটালিয়নে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান-২০২৬

চাঁদা দাবির অভিযোগ, সাংবাদিকের প্রশ্নে অভিযোগকারীকে ‘মেরে লাশ বানানোর’ হুমকি

পদ্মায় দুই দিন পর ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার

নওগাঁয় রামদাসহ আন্তঃজেলা দুর্ধর্ষ ছিনতাইকারী আটক

নবীনগরের ইব্রাহিমপুরে ভাঙা বাঁশের সাঁকোই ভরসা, স্থায়ী ব্রিজের আকুতি

২০০ টাকার ন্যানো ইউরিয়ায় কৃষিতে নতুন সম্ভাবনা, নজর কাড়ল প্রধানমন্ত্রীর

১০

মঘাদিয়ার শরিয়তপাড়ায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল

১১

বাগেরহাটের রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের একনেক অনুমোদন চলতি সপ্তাহে

১২

খুলনায় বিদেশে লোক পাঠানোর নামে লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

১৩

মঘাদিয়া ইউনিয়নে সংরক্ষিত মহিলা সদস্য পদে আলোচনায় নাসরিন আক্তার

১৪

বেলকুচিতে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু

১৫

মিরসরাইয়ে আবুতোরাব ফাজিল মাদরাসায় তামাদ্দুনিক প্রতিযোগিতা

১৬

মিরসরাইয়ে এসএসসি-দাখিল উত্তীর্ণ ৩৫ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

১৭

শ্যামনগরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান

১৮

দিঘলিয়ায় মাদরাসায় চুরি করতে গিয়ে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু, প্রশ্নের মুখে দারিদ্র্যের নির্মম বাস্তবতা

১৯

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেপ্তার

২০