গোলাম কিবরিয়া, বোয়ালিয়া {রাজশাহী} প্রতিনিধি
২৭ জুলাই ২০২৬, ১:৪২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রাবি ছাত্রীকে ‘নদীতে ফেলে দেওয়ার’ হুমকি, ছাত্রদল কর্মীর বিরুদ্ধে প্রক্টরে অভিযোগ

প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক নারী শিক্ষার্থীকে জোরপূর্বক পদ্মা নদীর পাড়ে নিয়ে গিয়ে ছুরি ও পিস্তলের ভয় দেখানো এবং ‘নদীতে ফেলে দেওয়ার’ হুমকির অভিযোগ উঠেছে এক ছাত্রদল কর্মীর বিরুদ্ধে।

এ ঘটনায় চরম নিরাপত্তাহীনতায় ভুগে রোববার (২৬ জুলাই ২০২৬) রাত সাড়ে ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর একটি লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী ওই শিক্ষার্থী।

অভিযুক্ত শিক্ষার্থীদের নাম মহসিন আলম। তিনি বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের ছাত্র এবং বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের একজন সক্রিয় কর্মী। ভুক্তভোগী নারী শিক্ষার্থীও একই বিভাগের প্রথম বর্ষের (২০২৪-২৫ শিক্ষাবর্ষ) শিক্ষার্থী।

প্রক্টর বরাবর দেওয়া অভিযোগপত্র সূত্রে জানা যায়, গত ২২ জুলাই থেকে অভিযুক্ত মহসিন ভুক্তভোগী ছাত্রীকে বিভিন্নভাবে উত্ত্যক্ত, হয়রানি ও অনৈতিক প্রেমের প্রস্তাব দিয়ে চাপ সৃষ্টি করে আসছিলেন। গত রোববার বিকেল ৩টার দিকে অভিযুক্ত জোরপূর্বক ওই ছাত্রীকে পদ্মা নদীর পাড়ে নিয়ে পুনরায় প্রস্তাব দেন। তা প্রত্যাখ্যান করায় একটি ছুরি বের করে ভয় দেখান এবং তাঁর কাছে পিস্তল রয়েছে বলেও দাবি করেন।

অভিযোগে আরও উল্লেখ করা হয়, কান্নাকাটি করার পর মেসে ফিরিয়ে আনার কথা থাকলেও পথিমধ্যে রুয়েট এলাকা থেকে ওই ছাত্রীকে আবারও পদ্মা নদীর পাড়ে নিয়ে নদীতে ফেলে দেওয়ার হুমকি দেওয়া হয়। পরবর্তীতে মেসে পৌঁছে দেওয়ার পর মুঠোফোনে আত্মহত্যার হুমকি এবং অভিযুক্তের সহযোগীদের মাধ্যমে ভুক্তভোগীকে বিশ্ববিদ্যালয় ছেড়ে চলে যাওয়ার হুমকিও দেওয়া হচ্ছে।

এ বিষয়ে যোগাযোগের চেষ্টা করা হলেও অভিযুক্ত মহসিন আলমের মুঠোফোন বন্ধ বা সাড়া পাওয়া যায়নি।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “সংস্কৃত বিভাগের এক নারী শিক্ষার্থীর লিখিত অভিযোগ আমরা গুরুত্বের সঙ্গে পেয়েছি। সোমবার দুপুর ১২টায় অভিযুক্ত শিক্ষার্থীকে প্রক্টর দপ্তরে ডাকা হয়েছে। তদন্ত সাপেক্ষে বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী কঠোর আইনি ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।”

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে শাপলা তুলতে গিয়ে দুই শিশুর মৃত্যু, ভ্যানচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নবীন বরণ

যান্ত্রিক ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, উৎপাদন অর্ধেকে

নওগাঁর পত্নী তলায় নেশাকারী কারবারি আটক

ডেঙ্গু প্রতিরোধের লক্ষ্যে ৩ আর্মড পুলিশ ব্যাটালিয়নে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান-২০২৬

চাঁদা দাবির অভিযোগ, সাংবাদিকের প্রশ্নে অভিযোগকারীকে ‘মেরে লাশ বানানোর’ হুমকি

পদ্মায় দুই দিন পর ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার

নওগাঁয় রামদাসহ আন্তঃজেলা দুর্ধর্ষ ছিনতাইকারী আটক

নবীনগরের ইব্রাহিমপুরে ভাঙা বাঁশের সাঁকোই ভরসা, স্থায়ী ব্রিজের আকুতি

২০০ টাকার ন্যানো ইউরিয়ায় কৃষিতে নতুন সম্ভাবনা, নজর কাড়ল প্রধানমন্ত্রীর

১০

মঘাদিয়ার শরিয়তপাড়ায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল

১১

বাগেরহাটের রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের একনেক অনুমোদন চলতি সপ্তাহে

১২

খুলনায় বিদেশে লোক পাঠানোর নামে লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

১৩

মঘাদিয়া ইউনিয়নে সংরক্ষিত মহিলা সদস্য পদে আলোচনায় নাসরিন আক্তার

১৪

বেলকুচিতে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু

১৫

মিরসরাইয়ে আবুতোরাব ফাজিল মাদরাসায় তামাদ্দুনিক প্রতিযোগিতা

১৬

মিরসরাইয়ে এসএসসি-দাখিল উত্তীর্ণ ৩৫ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

১৭

শ্যামনগরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান

১৮

দিঘলিয়ায় মাদরাসায় চুরি করতে গিয়ে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু, প্রশ্নের মুখে দারিদ্র্যের নির্মম বাস্তবতা

১৯

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেপ্তার

২০