মাছুম বিল্লাহ, মনোহরগঞ্জ (কুমিল্লা) প্রতিনিধি
২৭ জুলাই ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

লিবিয়ার টর্চার সেলে মনোহরগঞ্জের ৬ যুবক, দেড় কোটি টাকা মুক্তিপণ দাবি

পরিবারের স্বাচ্ছন্দ্য ফেরাতে এবং ভাগ্যের চাকা ঘোরানোর আশায় বুক ভরা স্বপ্ন নিয়ে বিদেশে পাড়ি জমিয়েছিলেন কুমিল্লার মনোহরগঞ্জের ৬ যুবক। কিন্তু অবৈধ পথে ইতালি যাওয়ার প্রলোভনে পড়ে তারা এখন বন্দি লিবিয়ার অন্ধকার টর্চার সেলে।

মানব পাচারকারী চক্রের হাতে জিম্মি এসব যুবককে মুক্ত করতে স্বজনদের কাছে মোট দেড় কোটি টাকা মুক্তিপণ দাবি করা হচ্ছে। টাকা না পেয়ে পাঠানো হচ্ছে মধ্যযুগীয় অমানবিক নির্যাতনের লোমহর্ষক ভিডিও।

জিম্মি হওয়া যুবকরা হলেন— মনোহরগঞ্জ উপজেলার খিলা ইউনিয়নের দিশাবন্দ গ্রামের শাহাদাত হোসেন (২০), মানিকুল ইসলাম (২০), মো. সোহেল (২৭), তাজ মোহাম্মদ (২৫), ফয়সাল (২০) এবং লক্ষণপুর ইউনিয়নের বেতিয়াপাড়া গ্রামের মেহেদী হাসান (২১)।

ভুক্তভোগী পরিবার জানায়, প্রায় ৮-৯ মাস আগে দিশাবন্দ গ্রামের দালাল মানিকের মাধ্যমে তার ভাই সামছুল আলমকে জনপ্রতি ১৮ থেকে ২০ লাখ টাকা প্রদান করা হয়। ইতালি পৌঁছানোর কথা থাকলেও তাদের প্রতারণামূলকভাবে লিবিয়ায় নিয়ে পাচারকারীদের কাছে বিক্রি করে দেওয়া হয়। গত ১৫-২০ দিন ধরে গোপন আস্তানায় আটকে রেখে প্রতিজনের জন্য ২৫ লাখ টাকা করে মুক্তিপণ দাবি করা হচ্ছে। এমনকি ফয়সাল নামে এক যুবক নির্যাতনের মুখে মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে এবং তার লাশ দেশে ফিরিয়ে আনতেও দালালেরা ১৭ লাখ টাকা দাবি করছে।

ঘটনার লোমহর্ষক ভিডিও ও ছবি এলাকায় ছড়িয়ে পড়ার পর অভিযুক্ত দালাল সামছুল আলমসহ তার পুরো পরিবার বাড়ি ছেড়ে পলাতক রয়েছে। ভুক্তভোগী পরিবারগুলো প্রিয়জনদের অক্ষত অবস্থায় ফিরে পেতে ইতিমধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ে লিখিত আবেদন জমা দিয়েছে।

মনোহরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকসুদ আহমেদ জানান, বিষয়টি সম্পর্কে পুলিশ অবহিত হতে শুরু করেছে। লিখিত বা সুনির্দিষ্ট অভিযোগ পেলে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে শাপলা তুলতে গিয়ে দুই শিশুর মৃত্যু, ভ্যানচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নবীন বরণ

যান্ত্রিক ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, উৎপাদন অর্ধেকে

নওগাঁর পত্নী তলায় নেশাকারী কারবারি আটক

ডেঙ্গু প্রতিরোধের লক্ষ্যে ৩ আর্মড পুলিশ ব্যাটালিয়নে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান-২০২৬

চাঁদা দাবির অভিযোগ, সাংবাদিকের প্রশ্নে অভিযোগকারীকে ‘মেরে লাশ বানানোর’ হুমকি

পদ্মায় দুই দিন পর ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার

নওগাঁয় রামদাসহ আন্তঃজেলা দুর্ধর্ষ ছিনতাইকারী আটক

নবীনগরের ইব্রাহিমপুরে ভাঙা বাঁশের সাঁকোই ভরসা, স্থায়ী ব্রিজের আকুতি

২০০ টাকার ন্যানো ইউরিয়ায় কৃষিতে নতুন সম্ভাবনা, নজর কাড়ল প্রধানমন্ত্রীর

১০

মঘাদিয়ার শরিয়তপাড়ায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল

১১

বাগেরহাটের রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের একনেক অনুমোদন চলতি সপ্তাহে

১২

খুলনায় বিদেশে লোক পাঠানোর নামে লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

১৩

মঘাদিয়া ইউনিয়নে সংরক্ষিত মহিলা সদস্য পদে আলোচনায় নাসরিন আক্তার

১৪

বেলকুচিতে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু

১৫

মিরসরাইয়ে আবুতোরাব ফাজিল মাদরাসায় তামাদ্দুনিক প্রতিযোগিতা

১৬

মিরসরাইয়ে এসএসসি-দাখিল উত্তীর্ণ ৩৫ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

১৭

শ্যামনগরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান

১৮

দিঘলিয়ায় মাদরাসায় চুরি করতে গিয়ে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু, প্রশ্নের মুখে দারিদ্র্যের নির্মম বাস্তবতা

১৯

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেপ্তার

২০