মাফিকুল ইসলাম, ফুলবাড়ী {দিনাজপুর} প্রতিনিধি
২৭ জুলাই ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ঘোড়াঘাট থানা পরিদর্শনে দিনাজপুরের পুলিশ সুপার, দিলেন জনবান্ধব সেবা প্রদানের নির্দেশ

দিনাজপুর জেলার ঘোড়াঘাট থানা পরিদর্শন করেছেন জেলার পুলিশ সুপার মো. জেদান আল মুসা, পিপিএম।

​শনিবার (২৫ জুলাই ২০২৬) তিনি থানার সার্বিক কার্যক্রম পরিদর্শন করেন এবং সাধারণ মানুষকে আরও আন্তরিক ও মানসম্মত সেবা প্রদানের জন্য উপস্থিত পুলিশ সদস্যদের নানা গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।

​পরিদর্শনকালে পুলিশ সুপার প্রশাসনিক কার্যক্রম, পরিষ্কার-পরিচ্ছন্নতা, সেবার মান এবং কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্ব পালন ও কর্মতৎপরতা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন। তিনি পুলিশ সদস্যদের পেশাদারিত্ব, শৃঙ্খলা ও জনবান্ধব পুলিশিং নিশ্চিত করতে নিষ্ঠা ও সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান। পরিদর্শনের শেষে তিনি থানার পরিদর্শন বহিতে স্বাক্ষর করেন।

​এদিকে পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন সম্প্রসারণ এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় দিনাজপুর জেলা পুলিশের চলমান বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে ঘোড়াঘাট থানা প্রাঙ্গণে একটি ফলজ ও ওষুধি চারা রোপণ করেন পুলিশ সুপার।

​এ সময় উপস্থিত ছিলেন হাকিমপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. আ. ন. ম. নিয়ামত উল্লাহ এবং ঘোড়াঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) সহ থানার অন্যান্য কর্মকর্তা ও পুলিশ সদস্যরা।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: খুলনায় জাতীয় ছাত্রশক্তির সংগঠক ফাহিম মিয়া স্থায়ীভাবে বহিষ্কৃত

১

Nouveau casino en ligne : les limites et les règles de jeu responsable

২

Spotify Review 2026

৩

গঙ্গাচড়ায় ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে জামায়াতের বিক্ষোভ, কঠোর হুঁশিয়ারি

৪

নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলের প্রতিবাদে শিবপুরে বিএনপির বিক্ষোভ

৫

রাজশাহীতে চোরাই ল্যাপটপ ও ১২টি মোবাইল ফোন উদ্ধার, গ্রেপ্তার ২

৬

শতবর্ষী বিদ্যালয়ের মাঠে ড্রেন নির্মাণ, ক্ষুব্ধ শিক্ষার্থীদের আন্দোলনের হুঁশিয়ারি

৭

ছাত্রদল কর্মীর জীবনের দাম কি ২০ লাখ টাকা? জুলাই যোদ্ধা শাকিল হত্যা ও এমপি পুত্র গ্রেপ্তার নিয়ে যা জানা গেল

৮

মাদ্রাসা শিক্ষককে পেটানোই সমাধান নয়, অপরাধীর পরিচয় ধর্ম নয়, অপরাধীই: সাম্প্রদায়িক ট্যাগের বিরুদ্ধে কড়া প্রতিবাদ

৯

রাজশাহীকে অবৈধ দখলমুক্ত করা হবে, পুনর্বাসিত হবেন ক্ষুদ্র ব্যবসায়ীরা

১০

নোবিপ্রবিতে নবীনবরণ ৭ নভেম্বর, থাকছেন নাহিদ ইসলামসহ এনসিপির কেন্দ্রীয় নেতারা

১১

তাড়াইলে এলপিজি গ্যাসের তীব্র সংকট, ২ হাজার ৬০০ টাকাতেও মিলছে না সিলিন্ডার

১২

বাঘারপাড়ার জহুরপুরে ২০০ বছরের প্রাচীন বটগাছ, প্রকৃতির অনন্য তোরণ

১৩

খুলনায় জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৬ পালিত: আলোচনা সভা ও মানববন্ধন

১৪

ডিপিসি সম্পন্ন, তবু পদোন্নতির জিও নেই: অপেক্ষায় ৩৭তম বিসিএসের শিক্ষা ক্যাডার

১৫

নবীনগরে গাছের চারা লাগানো নিয়ে বিরোধ, বাক্‌প্রতিবন্ধী নারীকে হত্যাচেষ্টার অভিযোগ

১৬

সুন্দরবনে জাহাজের ধাক্কায় ডুবল কয়লাবাহী কার্গো, তলিয়ে গেল ১,২৫০ টন কয়লা

১৭

মিরসরাইয়ের নতুন ইউএনও মোহাম্মদ জাহিদুল ইসলাম, জনসেবায় বাড়ছে প্রত্যাশা

১৮

নির্বাচন কমিশনকে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি ১১ দলীয় জোটের

১৯

টঙ্গীর শিশু নিপীড়ন বিতর্কে নতুন মোড়, দেশ ছাড়ার দাবি শিশুটির বাবার

২০