আলিফ মিয়া, হাতিবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি
২৬ জুলাই ২০২৬, ৮:৪৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

হাতীবান্ধা থানায় মাদক উদ্ধারে চাঞ্চল্যকর অনিয়ম, ১ হাজারের জায়গায় দেখানো হলো ২০০ বোতল!

লালমনিরহাটের হাতীবান্ধা থানার কয়েকজন পুলিশ সদস্যের বিরুদ্ধে মাদক উদ্ধারের ঘটনায় ঘুষ গ্রহণ, উদ্ধারকৃত মাদক আত্মসাৎ এবং আসামি ও গাড়ি ছেড়ে দেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। ১ হাজার বোতল মাদক উদ্ধার করা হলেও মামলায় মাত্র ২০০ বোতল দেখানো হয়েছে বলে অনুসন্ধানে বেরিয়ে এসেছে।

জানা যায়, গত ১৩ মে হাতীবান্ধা থানার এসআই মো. জাহিদুল ইসলাম বাদী হয়ে একটি মাদক মামলা দায়ের করেন। এজাহারে ১০০ বোতল স্কাফ ও ১০০ বোতল ফেয়ারড্রিল সিরাপ এবং একটি পুরোনো প্রটোন কার জব্দের কথা বলা হয়।

তবে অনুসন্ধানে পাওয়া একটি গোপন ক্যামেরার ভিডিও ও স্থানীয় সূত্রে জানা যায়, সেদিন মূলত ১ হাজার বোতল ভারতীয় স্কাফ ও ফেয়ারড্রিল সিরাপসহ একটি সাদা টয়োটা করোলা ক্রস গাড়ি এবং চালক রাসেল হোসেনকে আটক করা হয়েছিল। অভিযোগ রয়েছে, দরকষাকষির মাধ্যমে ৩ লাখ টাকা ঘুষ নিয়ে চালক রাসেল ও গাড়িটি ছেড়ে দেওয়া হয় এবং এজাহারে রাসেলকে পলাতক দেখানো হয়। পরবর্তীতে বাকি ৮০০ বোতল সোর্সদের মাধ্যমে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে।

 

এ ঘটনার পর লালমনিরহাটের পুলিশ সুপার মো. আসাদুজ্জামান জানান, অভিযোগ পাওয়ার পরপরই সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের হাতীবান্ধা থানা থেকে বদলি করা হয়েছে এবং একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্তে সত্যতা পাওয়া গেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

 

উল্লেখ্য, ঘটনার এক মাসেরও বেশি সময় পর ১৮ জুন জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ অন্য একটি অভিযানে একই করোলা ক্রস গাড়ি ও চালক রাসেল হোসেনকে পুনরায় মাদকসহ গ্রেপ্তার করেছে।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে শাপলা তুলতে গিয়ে দুই শিশুর মৃত্যু, ভ্যানচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নবীন বরণ

যান্ত্রিক ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, উৎপাদন অর্ধেকে

নওগাঁর পত্নী তলায় নেশাকারী কারবারি আটক

ডেঙ্গু প্রতিরোধের লক্ষ্যে ৩ আর্মড পুলিশ ব্যাটালিয়নে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান-২০২৬

চাঁদা দাবির অভিযোগ, সাংবাদিকের প্রশ্নে অভিযোগকারীকে ‘মেরে লাশ বানানোর’ হুমকি

পদ্মায় দুই দিন পর ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার

নওগাঁয় রামদাসহ আন্তঃজেলা দুর্ধর্ষ ছিনতাইকারী আটক

নবীনগরের ইব্রাহিমপুরে ভাঙা বাঁশের সাঁকোই ভরসা, স্থায়ী ব্রিজের আকুতি

২০০ টাকার ন্যানো ইউরিয়ায় কৃষিতে নতুন সম্ভাবনা, নজর কাড়ল প্রধানমন্ত্রীর

১০

মঘাদিয়ার শরিয়তপাড়ায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল

১১

বাগেরহাটের রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের একনেক অনুমোদন চলতি সপ্তাহে

১২

খুলনায় বিদেশে লোক পাঠানোর নামে লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

১৩

মঘাদিয়া ইউনিয়নে সংরক্ষিত মহিলা সদস্য পদে আলোচনায় নাসরিন আক্তার

১৪

বেলকুচিতে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু

১৫

মিরসরাইয়ে আবুতোরাব ফাজিল মাদরাসায় তামাদ্দুনিক প্রতিযোগিতা

১৬

মিরসরাইয়ে এসএসসি-দাখিল উত্তীর্ণ ৩৫ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

১৭

শ্যামনগরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান

১৮

দিঘলিয়ায় মাদরাসায় চুরি করতে গিয়ে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু, প্রশ্নের মুখে দারিদ্র্যের নির্মম বাস্তবতা

১৯

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেপ্তার

২০