ম.ম.রবি ডাকুয়া, মোংলা {বাগেরহাট} প্রতিনিধি
২৪ জুলাই ২০২৬, ৪:৪৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মোংলা-বাগেরহাট মহাসড়কের ২০ কিলোমিটারের বেহাল দশা, দুর্ভোগে চালক ও যাত্রীরা

মোংলা-বাগেরহাট মহাসড়কের প্রায় ২০ কিলোমিটার সড়কপথে খানাখন্দে ভরা বেহাল দশা সৃষ্টি হয়েছে। গুরুত্বপূর্ণ এই মহাসড়ক অতিক্রম করতে গিয়ে প্রতিদিন ছোট-বড় দুর্ঘটনা ও চরম ভোগান্তির শিকার হচ্ছেন যানবাহন চালক ও সাধারণ যাত্রীরা।

বাগেরহাট সড়ক ও জনপথ (সওজ) বিভাগ সূত্রে জানা যায়, আনুমানিক ১৯৮০ সালে বাগেরহাটের কাটাখালী থেকে মোংলা বন্দর পর্যন্ত ৩৪ কিলোমিটার দৈর্ঘ্যের এ মহাসড়কটি নির্মিত হয়। বর্তমানে মোংলা বন্দরের সিংহভাগ আমদানি-রপ্তানি পণ্য এই সড়কপথেই পরিবহণ করা হচ্ছে।

তবে সংস্কারের কিছুদিনের মধ্যেই ভারী যানবাহন চলাচলের কারণে দুর্বল কার্পেটিং উঠে গিয়ে আবারও সৃষ্টি হচ্ছে বড় বড় গর্তের। স্থানীয়দের অভিযোগ, ২ থেকে ৩ বছর পরপর তড়িঘড়ি করে সংস্কার করা হলেও তা দীর্ঘস্থায়ী হচ্ছে না। বর্তমানে দিগরাজ থেকে মোংলা বন্দর পর্যন্ত ১০ কিমি এবং বেলাই সেতু থেকে কাটাখালী পর্যন্ত প্রায় ১০ কিমি সড়ক খানাখন্দে পরিণত হয়েছে।

এ বিষয়ে বাগেরহাট সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী জানান, লবণাক্ত ও উপকূলীয় এলাকা হওয়ায় বন্যা বা জলোচ্ছ্বাসের পানিতেও কার্পেটিং লেয়ার নষ্ট হয়। বর্তমানে মোবাইল মেইনটেন্যান্স টিম ক্ষতিগ্রস্ত স্থানগুলো মেরামতে কাজ করছে। পাশাপাশি কাটাখালী থেকে মোংলা বন্দর পর্যন্ত মহাসড়কটি চার লেনে উন্নীত করার দীর্ঘমেয়াদী পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে।

অপরদিকে মোংলা বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, বর্ষা মৌসুম শেষে শুষ্ক মৌসুমে সড়কটির পুরোপুরি সংস্কার কাজ সম্পন্ন করা হবে।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে শাপলা তুলতে গিয়ে দুই শিশুর মৃত্যু, ভ্যানচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নবীন বরণ

যান্ত্রিক ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, উৎপাদন অর্ধেকে

নওগাঁর পত্নী তলায় নেশাকারী কারবারি আটক

ডেঙ্গু প্রতিরোধের লক্ষ্যে ৩ আর্মড পুলিশ ব্যাটালিয়নে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান-২০২৬

চাঁদা দাবির অভিযোগ, সাংবাদিকের প্রশ্নে অভিযোগকারীকে ‘মেরে লাশ বানানোর’ হুমকি

পদ্মায় দুই দিন পর ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার

নওগাঁয় রামদাসহ আন্তঃজেলা দুর্ধর্ষ ছিনতাইকারী আটক

নবীনগরের ইব্রাহিমপুরে ভাঙা বাঁশের সাঁকোই ভরসা, স্থায়ী ব্রিজের আকুতি

২০০ টাকার ন্যানো ইউরিয়ায় কৃষিতে নতুন সম্ভাবনা, নজর কাড়ল প্রধানমন্ত্রীর

১০

মঘাদিয়ার শরিয়তপাড়ায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল

১১

বাগেরহাটের রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের একনেক অনুমোদন চলতি সপ্তাহে

১২

খুলনায় বিদেশে লোক পাঠানোর নামে লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

১৩

মঘাদিয়া ইউনিয়নে সংরক্ষিত মহিলা সদস্য পদে আলোচনায় নাসরিন আক্তার

১৪

বেলকুচিতে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু

১৫

মিরসরাইয়ে আবুতোরাব ফাজিল মাদরাসায় তামাদ্দুনিক প্রতিযোগিতা

১৬

মিরসরাইয়ে এসএসসি-দাখিল উত্তীর্ণ ৩৫ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

১৭

শ্যামনগরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান

১৮

দিঘলিয়ায় মাদরাসায় চুরি করতে গিয়ে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু, প্রশ্নের মুখে দারিদ্র্যের নির্মম বাস্তবতা

১৯

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেপ্তার

২০