রবিউল ইসলাম, দিঘলিয়া (খুলনা) প্রতিনিধি
২৩ জুলাই ২০২৬, ১:৫৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সংস্কারের অভাবে বেহাল দৌলতপুর-সাহাপুর সড়ক, ভোগান্তিতে হাজারো মানুষ

দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় খুলনার দৌলতপুর মহসীন মোড় থেকে সাহাপুর পর্যন্ত আড়ংঘাটার প্রধান সড়কটি চরম বেহাল দশায় পরিণত হয়েছে। একটু বৃষ্টি হলেই পুরো সড়কজুড়ে কাদা-পানি জমে গিয়ে তৈরি হচ্ছে মরণফাঁদ।

সরেজমিনে দেখা যায়, সড়ক জুড়ে বড় বড় খানাখন্দ। কাদা আর জমে থাকা পানির কারণে প্রতিদিন অটো, ভ্যান ও মোটরসাইকেল উল্টে ছোট-বড় দুর্ঘটনা ঘটছে। এই পথ দিয়ে নিত্যদিন চরম ভোগান্তি নিয়ে চলাচল করতে হচ্ছে স্কুল-কলেজের শিক্ষার্থী, কৃষক এবং সাধারণ মানুষকে। সবচেয়ে বেশি বিপদে পড়ছেন জরুরি রোগী ও গর্ভবতী নারীরা।

স্থানীয়দের অভিযোগ, বছরের পর বছর ধরে গুরুত্বপূর্ণ এই সড়কটির এমন করুণ অবস্থা থাকলেও কার্যকর কোনো টেকসই সংস্কার হয়নি। জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে বারবার আশ্বাস মিললেও বাস্তবে তা আলোর মুখ দেখেনি।

বর্ষা মৌসুমে যেন যোগাযোগ ব্যবস্থা পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে না পড়ে, সেজন্য অবিলম্বে জনগুরুত্বপূর্ণ সড়কটি দ্রুত সংস্কার ও পাকাকরণের দাবি জানিয়েছেন ভুক্তভোগী এলাকাবাসী।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংস্কারের অভাবে বেহাল দৌলতপুর-সাহাপুর সড়ক, ভোগান্তিতে হাজারো মানুষ

মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল কর্মী নিহত

দুর্গাপুরে সাংবাদিকদের পিআইবির ৩ দিনব্যাপী প্রশিক্ষণ উদ্বোধন

ইউপি চেয়ারম্যানের ভিডিও ভাইরাল: তদন্তে ধীরগতিতে ক্ষোভ

জৈন্তাপুরে ৬ বারের এমপি পেয়েও বেহাল সড়ক, দুর্ভোগে হাজারো মানুষ

ইউপি প্রার্থীর শিক্ষাগত যোগ্যতায় হাইকোর্টের রুল: সংবিধানের আলোকে চূড়ান্ত রায়ের অপেক্ষায় কাজী সাইমুম

ইউকে আন্তর্জাতিক স্কাউট জাম্বুরীতে যোগ দিতে লন্ডন গেলেন মিরসরাইয়ের নাফিজ

পাবনার সাঁথিয়ায় পুকুরের পানিতে ডুবে চার বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

রাজশাহীতে ভুয়া কবিরাজের প্রতারণার সংবাদ সংগ্রহে গিয়ে সাংবাদিকের ওপর হামলা, থানায় অভিযোগ

ফতুল্লায় ১৫১০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১০

পুরানগড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতভাগ সাফল্য

১১

পত্নীতলায় ৬৫ পিস ট্যাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১২

বিরলে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের উপবৃত্তি ও উপহার বিতরণ

১৩

দিনাজপুরে ৭ অসুস্থ পুলিশ সদস্যকে আর্থিক অনুদান প্রদান

১৪

শিবগঞ্জে অনিয়মের দায়ে পাঁচ ওষুধের দোকানকে জরিমানা

১৫

দিনাজপুরে ভুয়া বিসিএস ক্যাডার অফিসার আটক

১৬

‘দেশ গড়তে জুলাই জাগরণ’ কর্মসূচির অংশ হিসেবে পদযাত্রা ও পথসভার আয়োজন; সংবাদ সম্মেলনে জানাল জেলা এনসিপি

১৭

পার্বতীপুরে বৃক্ষরোপণ ঘিরে উত্তেজনা, মুখোমুখি কৃষক ও বন বিভাগ

১৮

আমি: মুন্নি খাতুনের বিশেষ আত্মানুভূতির কবিতা

১৯

শ্যামনগরে জলবায়ু সহনশীলতা বৃদ্ধিতে লিডার্সের অবহিতকরণ সভা

২০