নারায়ণগঞ্জ সংবাদদাতা, কালান্তর নিউজ
২১ জুলাই ২০২৬, ৪:০৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ফতুল্লায় নদীতে গোসল করতে নেমে ব্যক্তির মৃত্যু

নারায়ণগঞ্জের ফতুল্লায় ধলেশ্বরী নদীতে গোসল করতে নেমে পানিতে স্ট্রোক করে মিজানুর রহমান নামে এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে।

আজ মঙ্গলবার (২১ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে ফতুল্লার কাশীপুর ডিগ্রি চর ট্রলার ঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মিজানুর রহমান কাশীপুর গোয়ালবন্দ এলাকার মোজাম্মেলের ভগ্নিপতি বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, অতিরিক্ত ভ্যাপসা গরম সহ্য করতে না পেরে নিহত ব্যক্তি পায়জামা, গেঞ্জি ও জুতো পরিহিত অবস্থায় নদীর ঘাটে আসেন। ঘাটের পাশে অবস্থিত যাত্রী ছাউনিতে নিজের কিছু কাপড়, জুতো ও প্রয়োজনীয় কাগজপত্র রেখে তিনি গরমে প্রশান্তি পেতে নদীতে নামেন। গোসল করা ও সাঁতার কাটার একপর্যায়ে তিনি পানিতেই স্ট্রোক করেন।

ঘাটে উপস্থিত স্থানীয়রা তাকে পানিতে ছটফট করতে দেখে দ্রুত এগিয়ে আসেন। পরবর্তীতে স্থানীয় নৌকার মাঝিদের সহায়তায় নদী থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। ঘটনাটি নিশ্চিত করে স্থানীয়রা শোক প্রকাশ করেছেন।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে শাপলা তুলতে গিয়ে দুই শিশুর মৃত্যু, ভ্যানচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নবীন বরণ

যান্ত্রিক ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, উৎপাদন অর্ধেকে

নওগাঁর পত্নী তলায় নেশাকারী কারবারি আটক

ডেঙ্গু প্রতিরোধের লক্ষ্যে ৩ আর্মড পুলিশ ব্যাটালিয়নে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান-২০২৬

চাঁদা দাবির অভিযোগ, সাংবাদিকের প্রশ্নে অভিযোগকারীকে ‘মেরে লাশ বানানোর’ হুমকি

পদ্মায় দুই দিন পর ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার

নওগাঁয় রামদাসহ আন্তঃজেলা দুর্ধর্ষ ছিনতাইকারী আটক

নবীনগরের ইব্রাহিমপুরে ভাঙা বাঁশের সাঁকোই ভরসা, স্থায়ী ব্রিজের আকুতি

২০০ টাকার ন্যানো ইউরিয়ায় কৃষিতে নতুন সম্ভাবনা, নজর কাড়ল প্রধানমন্ত্রীর

১০

মঘাদিয়ার শরিয়তপাড়ায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল

১১

বাগেরহাটের রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের একনেক অনুমোদন চলতি সপ্তাহে

১২

খুলনায় বিদেশে লোক পাঠানোর নামে লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

১৩

মঘাদিয়া ইউনিয়নে সংরক্ষিত মহিলা সদস্য পদে আলোচনায় নাসরিন আক্তার

১৪

বেলকুচিতে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু

১৫

মিরসরাইয়ে আবুতোরাব ফাজিল মাদরাসায় তামাদ্দুনিক প্রতিযোগিতা

১৬

মিরসরাইয়ে এসএসসি-দাখিল উত্তীর্ণ ৩৫ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

১৭

শ্যামনগরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান

১৮

দিঘলিয়ায় মাদরাসায় চুরি করতে গিয়ে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু, প্রশ্নের মুখে দারিদ্র্যের নির্মম বাস্তবতা

১৯

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেপ্তার

২০