আলিফ মিয়া, হাতিবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি
২১ জুলাই ২০২৬, ১২:৫৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

হাতীবান্ধায় জাহাঙ্গীরের বিরুদ্ধে মাদক কারবারের অভিযোগ; নিউজ ঠেকাতে সাংবাদিককে অর্থের প্রস্তাব!

লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার ভেলাগুড়ি ইউনিয়নের পূর্ব কাদমা গ্রামের বাসিন্দা মোঃ জাহাঙ্গীর (পিতা: মোঃ জামাল মিয়া)-এর বিরুদ্ধে দীর্ঘদিন ধরে এলাকায় প্রকাশ্য মাদক কারবার পরিচালনার অভিযোগ তুলেছেন স্থানীয় বাসিন্দারা।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক এলাকাবাসীর দাবি, জাহাঙ্গীর দীর্ঘদিন ধরে এলাকায় খুচরা ও পাইকারি পর্যায়ে মাদক বিক্রির সঙ্গে সরাসরি জড়িত। তার বাড়িতে প্রতিনিয়ত অপরিচিত ও সন্দেহভাজন ব্যক্তিদের আনাগোনা দেখা যায়, যা নিয়ে স্থানীয় সাধারণ মানুষের মধ্যে চরম উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়দের দাবি, জাহাঙ্গীরের মাদক সিন্ডিকেট এলাকায় এতটাই বিস্তৃত যে—এলাকার একটি ছোট শিশুও তার এই অনৈতিক ব্যবসার কথা নির্দ্বিধায় বলতে পারে। এলাকায় প্রভাব খাটিয়ে চলায় কেউ তার কর্মকাণ্ডের প্রতিবাদ বা সমালোচনা করলে তাকে বিভিন্নভাবে ভয়ভীতি ও হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ রয়েছে।

এদিকে, এক মাদকসেবী জাহাঙ্গীরের কথিত মাদক লেনদেন-সংক্রান্ত একটি চাঞ্চল্যকর কল রেকর্ড প্রতিবেদকের কাছে হস্তান্তর করেছেন।

অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে মোঃ জাহাঙ্গীরের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে, তিনি প্রথমেই নিজের রাজনৈতিক প্রভাবের কথা উল্লেখ করেন। এরপর তার বিরুদ্ধে সংবাদ প্রকাশ না করার অনুরোধ জানিয়ে প্রতিবেদককে মোটা অঙ্কের অর্থ দেওয়ার সরাসরি প্রস্তাব দেন। একপর্যায়ে তিনি দাম্ভিকতার সাথে বলেন, “এমনিতেও আপনাদের নিউজে আমার কিছু হবে না, তবুও টাকা দিয়ে দিচ্ছি।” পরে টাকা পাঠানোর জন্য তিনি প্রতিবেদকের কাছে বিকাশ নম্বরও জানতে চান।

এ বিষয়ে হাতীবান্ধা থানার অফিসার ইনচার্জ (ওসি) রমজান আলী বলেন, “আমাদের মাদকবিরোধী কঠোর অভিযান সার্বক্ষণিক চলমান রয়েছে। এই বিষয়ে সুনির্দিষ্ট তথ্য-প্রমাণ ও অভিযোগ পাওয়া গেলে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে শাপলা তুলতে গিয়ে দুই শিশুর মৃত্যু, ভ্যানচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নবীন বরণ

যান্ত্রিক ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, উৎপাদন অর্ধেকে

নওগাঁর পত্নী তলায় নেশাকারী কারবারি আটক

ডেঙ্গু প্রতিরোধের লক্ষ্যে ৩ আর্মড পুলিশ ব্যাটালিয়নে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান-২০২৬

চাঁদা দাবির অভিযোগ, সাংবাদিকের প্রশ্নে অভিযোগকারীকে ‘মেরে লাশ বানানোর’ হুমকি

পদ্মায় দুই দিন পর ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার

নওগাঁয় রামদাসহ আন্তঃজেলা দুর্ধর্ষ ছিনতাইকারী আটক

নবীনগরের ইব্রাহিমপুরে ভাঙা বাঁশের সাঁকোই ভরসা, স্থায়ী ব্রিজের আকুতি

২০০ টাকার ন্যানো ইউরিয়ায় কৃষিতে নতুন সম্ভাবনা, নজর কাড়ল প্রধানমন্ত্রীর

১০

মঘাদিয়ার শরিয়তপাড়ায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল

১১

বাগেরহাটের রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের একনেক অনুমোদন চলতি সপ্তাহে

১২

খুলনায় বিদেশে লোক পাঠানোর নামে লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

১৩

মঘাদিয়া ইউনিয়নে সংরক্ষিত মহিলা সদস্য পদে আলোচনায় নাসরিন আক্তার

১৪

বেলকুচিতে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু

১৫

মিরসরাইয়ে আবুতোরাব ফাজিল মাদরাসায় তামাদ্দুনিক প্রতিযোগিতা

১৬

মিরসরাইয়ে এসএসসি-দাখিল উত্তীর্ণ ৩৫ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

১৭

শ্যামনগরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান

১৮

দিঘলিয়ায় মাদরাসায় চুরি করতে গিয়ে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু, প্রশ্নের মুখে দারিদ্র্যের নির্মম বাস্তবতা

১৯

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেপ্তার

২০