মিহির রঞ্জন, ফুলতলা {খুলনা} প্রতিনিধি
২০ জুলাই ২০২৬, ৯:০৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কুয়েটে সিএসই বিভাগের ২০২০ ব্যাচের বিদায় ও ২০২৫ ব্যাচের নবীনবরণ অনুষ্ঠিত

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের ২০২০ ব্যাচের বিদায় এবং ২০২৫ ব্যাচের নবীনবরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। আজ ২০ জুলাই (সোমবার) বিকাল ৩ ঘটিকায় বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারের ২০১ নম্বর কক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে আবেগ, স্মৃতি ও আনন্দের এক অপূর্ব মেলবন্ধন ঘটে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুয়েটের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ। সিএসই অ্যাসোসিয়েশনের সম্মানিত সভাপতি প্রফেসর ড. মোঃ আমিনুল হক আকন্দের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইইই অনুষদের ডীন প্রফেসর ড. মোঃ রফিকুল ইসলাম, ছাত্র কল্যাণ পরিচালক প্রফেসর ড. মোঃ হাসান আলী এবং সিএসই বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. আল-মাহমুদ।

প্রধান অতিথির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ বিদায়ী শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে বলেন, “বিশ্ববিদ্যালয় জীবন কেবল ডিগ্রি অর্জনের সময় নয়; এটি জ্ঞান, দক্ষতা, সৃজনশীলতা, নেতৃত্ব ও মানবিক মূল্যবোধ বিকাশেরও গুরুত্বপূর্ণ সময়। প্রযুক্তির দ্রুত পরিবর্তনশীল বিশ্বে নিজেদের মেধা ও জ্ঞানকে কাজে লাগিয়ে শিক্ষার্থীদের দেশ ও জাতির কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে।” একই সাথে তিনি নবীন শিক্ষার্থীদের কুয়েটের সমৃদ্ধ ঐতিহ্য ও গৌরবকে ধারণ করে নিষ্ঠা, শৃঙ্খলা ও অধ্যবসায়ের সঙ্গে এগিয়ে যাওয়ার পরামর্শ দেন।

বিশেষ অতিথিবৃন্দ তাঁদের বক্তব্যে বিদায়ী শিক্ষার্থীদের অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতাকে কর্মজীবনে কাজে লাগিয়ে দেশ ও সমাজের উন্নয়নে অবদান রাখার আহ্বান জানান। অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীদের পক্ষ থেকে ভ্যালেডিক্টরি স্পিচ প্রদান করেন সিএসই বিভাগের ২০২০ ব্যাচের গ্র্যাজুয়েট প্রতিনিধি ফয়সাল মাহমুদ। শিক্ষকবৃন্দের পক্ষ থেকে বক্তব্য প্রদান করেন বিভাগের প্রফেসর ড. কাজী মোঃ রকিবুল আলম এবং প্রফেসর ড. কে. এম. আজহারুল হাসান।

অনুষ্ঠানের শেষ পর্বে প্রধান অতিথি বিদায়ী শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন এবং নবীন শিক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে বরণ করে নেওয়া হয়। সিএসই অ্যাসোসিয়েশনের সভাপতি প্রফেসর ড. মোঃ আমিনুল হক আকন্দের ধন্যবাদ জ্ঞাপনের মধ্য দিয়ে এই উৎসবমুখর মিলনমেলার সমাপ্তি ঘটে। অনুষ্ঠানে সিএসই বিভাগের শিক্ষক, কর্মকর্তা ও দুই ব্যাচের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফতুল্লায় নদীতে গোসল করতে নেমে ব্যক্তির মৃত্যু

আগামী বছরের হজ প্যাকেজ ঘোষণা: সর্বনিম্ন খরচ ৫০৫৬৪৮ টাকা

মহাকবি কায়কোবাদের ৭৫তম মৃত্যুবার্ষিকী আজ

প্রতিবন্ধী ভাতার কথা বলে টাকা নিয়ে এনজিওকর্মী উধাও

জামায়াত এমপির ভিডিওটি মগবাজারের, ব্ল্যাকমেইলের কড়া অভিযোগ

নারায়ণগঞ্জে আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের সংঘর্ষে বাড়িঘর ভাঙচুর

প্রতিশ্রুতি দিয়েও আইডি না দেওয়ায় অনলাইন পত্রিকার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ

ঢাকা ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ; আবেদন ৩১ জুলাই পর্যন্ত

জামালপুরেই বগুড়া বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবিতে মানববন্ধনে সাবেক ছাত্রদল নেতার আহ্বান

পানের প্রতীক দেখে চেনা যাবে মোহনপুরের ঐতিহ্য: জেলা প্রশাসক

১০

দিনাজপুরে জেলা পুলিশের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

১১

শহীদ ওয়াসিম আকরামের আত্মত্যাগ জুলাই আন্দোলনে নতুন মোড় এনে দেয়: কাজী সাইমুম

১২

হাতীবান্ধায় জাহাঙ্গীরের বিরুদ্ধে মাদক কারবারের অভিযোগ; নিউজ ঠেকাতে সাংবাদিককে অর্থের প্রস্তাব!

১৩

কুড়িগ্রাম জেলা পরিষদ সুপার মার্কেটের নতুন ভবন নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

১৪

আর্জেন্টিনার পরাজয় মেনে নিতে না পেরে কুড়িগ্রামে ২ যুবকের মাথা ন্যাড়া, দল ছাড়ার ঘোষণা!

১৫

বিরামপুরে মানব পাচার ও জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে বিশেষ কর্মশালা অনুষ্ঠিত

১৬

কোটালীপাড়ায় ৩ লাখ টাকা চাঁদা না দেওয়ায় আইসক্রিম ব্যবসায়ীর বাড়ি ও কারখানা ভাঙচুর, প্রাণনাশের হুমকি

১৭

শীতলক্ষ্যা নদীর পাড় দখল করে পরিবেশ দূষণ: কালীগঞ্জে প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা

১৮

নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদীর জাহাজ থেকে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

১৯

কুয়েটে সিএসই বিভাগের ২০২০ ব্যাচের বিদায় ও ২০২৫ ব্যাচের নবীনবরণ অনুষ্ঠিত

২০