ইয়াসিন আলী, শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি
২০ জুলাই ২০২৬, ৮:৪২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সংস্কারের অভাবে সৌন্দর্য হারাচ্ছে সাতক্ষীরার বিখ্যাত ‘আকাশলীনা ইকো-ট্যুরিজম সেন্টার’

দীর্ঘদিন প্রয়োজনীয় সংস্কার ও রক্ষণাবেক্ষণের অভাবে সৌন্দর্য হারাচ্ছে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অন্যতম প্রধান পর্যটন কেন্দ্র ‘আকাশলীনা ইকো-ট্যুরিজম সেন্টার’। অবকাঠামোগত বেহাল দশার কারণে বিপুল সম্ভাবনাময়ী সাতক্ষীরার এই পর্যটন কেন্দ্রটি থেকে দিন দিন মুখ ফিরিয়ে নিচ্ছেন দর্শনার্থীরা।

সংশ্লিষ্ট সূত্র মতে, ২০১৬ সালে সাতক্ষীরা জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় সুন্দরবনের কোলে চুনা নদীর চরে সুন্দরবনের আদলেই গড়ে তোলা হয় এই দৃষ্টিনন্দন স্পটটি। যার একপাশে লোকালয় এবং অপর পাশে সুন্দরবন। চালুর পর থেকেই ‘সাতক্ষীরার আকর্ষণ, সড়ক পথে সুন্দরবন’ স্লোগানকে সামনে রেখে দেশ-বিদেশের হাজারো পর্যটকদের অন্যতম প্রধান গন্তব্যস্থলে পরিণত হয় আকাশলীনা।

সরেজমিনে দেখা গেছে, আকাশলীনার ভেতরে দর্শনার্থীদের হাঁটার জন্য তৈরি কাঠের ফুট ট্রেলগুলো ভেঙে অকেজো হয়ে পড়ে আছে। ঢালাই দিয়ে নির্মিত ফুট ট্রেলগুলোয় কোনো নিরাপত্তা বেড়া বা রেলিং না থাকায় চরম দুর্ঘটনার আশঙ্কা নিয়ে ঘুরতে হচ্ছে নারী, পুরুষ ও শিশুদের। একই সাথে দর্শনার্থীদের সামুদ্রিক মাছের সাথে পরিচিতি ঘটানোর জন্য নির্মিত আকর্ষক ‘ফিস মিউজিয়ামটিও’ দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে। ফলে দিন দিন পর্যটকদের সংখ্যা আশঙ্কাজনকভাবে কমছে।

যশোর থেকে আসা দর্শনার্থী ফয়সাল হোসেন আক্ষেপ প্রকাশ করে বলেন, “আমরা অনেক দূর থেকে আকাশলীনায় এসেছি। কিন্তু দুঃখের বিষয়, এখানকার ফিস মিউজিয়ামটি বন্ধ এবং সেখানে যাওয়ার মতো কোনো ভালো পথও নেই।” আশিক নামের আরেক দর্শনার্থী জানান, ফুট ট্রেলের দুই পাশে নিরাপত্তা বেড়া না থাকায় এটি সবার জন্যই বেশ ঝুঁকিপূর্ণ।

এ বিষয়ে আকাশলীনার দায়িত্বে থাকা শ্যামনগর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মিরাজ হোসেন জানান, “আকাশলীনার সংস্কার কাজ মূলত চলমান রয়েছে। তবে সাম্প্রতিক বৃষ্টির কারণে কাজ সাময়িক বন্ধ রাখতে হয়েছে। আমরা পর্যায়ক্রমে সব সংস্কার কাজ সম্পন্ন করছি। দ্রুতই দর্শনার্থীদের জন্য নিরাপদ ও সুন্দর বিনোদনের ব্যবস্থা নিশ্চিত করা হবে।”

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফতুল্লায় নদীতে গোসল করতে নেমে ব্যক্তির মৃত্যু

আগামী বছরের হজ প্যাকেজ ঘোষণা: সর্বনিম্ন খরচ ৫০৫৬৪৮ টাকা

মহাকবি কায়কোবাদের ৭৫তম মৃত্যুবার্ষিকী আজ

প্রতিবন্ধী ভাতার কথা বলে টাকা নিয়ে এনজিওকর্মী উধাও

জামায়াত এমপির ভিডিওটি মগবাজারের, ব্ল্যাকমেইলের কড়া অভিযোগ

নারায়ণগঞ্জে আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের সংঘর্ষে বাড়িঘর ভাঙচুর

প্রতিশ্রুতি দিয়েও আইডি না দেওয়ায় অনলাইন পত্রিকার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ

ঢাকা ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ; আবেদন ৩১ জুলাই পর্যন্ত

জামালপুরেই বগুড়া বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবিতে মানববন্ধনে সাবেক ছাত্রদল নেতার আহ্বান

পানের প্রতীক দেখে চেনা যাবে মোহনপুরের ঐতিহ্য: জেলা প্রশাসক

১০

দিনাজপুরে জেলা পুলিশের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

১১

শহীদ ওয়াসিম আকরামের আত্মত্যাগ জুলাই আন্দোলনে নতুন মোড় এনে দেয়: কাজী সাইমুম

১২

হাতীবান্ধায় জাহাঙ্গীরের বিরুদ্ধে মাদক কারবারের অভিযোগ; নিউজ ঠেকাতে সাংবাদিককে অর্থের প্রস্তাব!

১৩

কুড়িগ্রাম জেলা পরিষদ সুপার মার্কেটের নতুন ভবন নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

১৪

আর্জেন্টিনার পরাজয় মেনে নিতে না পেরে কুড়িগ্রামে ২ যুবকের মাথা ন্যাড়া, দল ছাড়ার ঘোষণা!

১৫

বিরামপুরে মানব পাচার ও জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে বিশেষ কর্মশালা অনুষ্ঠিত

১৬

কোটালীপাড়ায় ৩ লাখ টাকা চাঁদা না দেওয়ায় আইসক্রিম ব্যবসায়ীর বাড়ি ও কারখানা ভাঙচুর, প্রাণনাশের হুমকি

১৭

শীতলক্ষ্যা নদীর পাড় দখল করে পরিবেশ দূষণ: কালীগঞ্জে প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা

১৮

নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদীর জাহাজ থেকে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

১৯

কুয়েটে সিএসই বিভাগের ২০২০ ব্যাচের বিদায় ও ২০২৫ ব্যাচের নবীনবরণ অনুষ্ঠিত

২০